আরজি কর কাণ্ডে আদালতে নিজের বক্তব্য জানাতে পারবে ধৃত সঞ্জয়? কী বলছে ভারতের আইন?

RG Kar Case: ধৃত সিভিক ভলিন্টিয়ার সঞ্জয় রায় সিবিআইয়ের প্রথম চার্জশিট দেখার পর ভরা আদালত চত্বরে জানালেন, তাঁর কিছু বলার আছে।

inscript
৩ মিনিট
আরজি কর কাণ্ডে আদালতে নিজের বক্তব্য জানাতে পারবে ধৃত সঞ্জয়? কী বলছে ভারতের আইন?

আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলিন্টিয়ার সঞ্জয় রায় সিবিআইয়ের প্রথম চার্জশিট দেখার পর ভরা আদালত চত্বরে জানালেন, তাঁর কিছু বলার আছে। এর আগেও তিনি আদালতে নিজের সমর্থনে মুখ খুলেছেন। এমনকী নার্কো পরীক্ষা করার জন্য সিবিআই যে দাবি আদালতে জানিয়েছিল, তা-ও খারিজ হয়ে যায় সঞ্জয়ের অনুমতি না পাওয়ায়।

গত ৯ অগস্ট আরজি কর কলেজের জরুরি বিভাগের চার তলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত মৃতদেহ। ময়নাতদন্তে ধর্ষণ ও অত্যাচারের ভয়ঙ্কর প্রমাণ মেলে। সেই ঘটনার পরেই গ্রেফতার করা হয় অভিযুক্ত সন্দেহে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলিন্টিয়ারকে। সিবিআইয়ের প্রথম চার্জশিটে তাঁকে মূল দোষী হিসেবে দেখানো হয়েছে।

আরজি কর কাণ্ডে সঞ্জয় রায় ধরা পড়ার পরেই বারবার আলোচনায় এসেছে ধনঞ্জয় কাণ্ড। আরজি করের ঘটনায় আদৌ সঞ্জয়ই দোষী, নাকি তাঁকে দোষী হিসেবে সাজানো হয়েছে, তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। যদিও তদন্তকারীরা বারবার সঞ্জয়ের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। এমনকী লাই ডিটেক্টর পরীক্ষাতেও তাঁর বক্তব্যে যথেষ্ট অসমাঞ্জস্য খুঁজে পান তাঁরা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সিবিআইয়ের চার্জশিট দেখে চরম প্রতিক্রিয়া আরজি কর অভিযুক্তের, কোর্টে যা জানাল ধৃত সঞ্জয়

RG Kar Case: সরকারি আইনজীবীর কাছ থেকে সই করে নেওয়া সেই প্রতিলিপি দেখে প্রাথমিক প্রতিক্রিয়ায় ধৃত সিভিক ভলিন্টিয়ার দাবি করে, সে কিছুই করেনি। কিছুই জানে না সে।

ছাতনার কুলুডিহা গ্রামের বাসিন্দা ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে আবাসনের ভিতরেই ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছিল। ভবানীপুরের ওই আবাসনে নিরাপত্তারক্ষীর কাজ করতেন তিনি। ১৯৯০ সালের ওই ঘটনায় ২০০৪ সালে ফাঁসি দেওয়া হয়েছিল ধনঞ্জয়কে। যে মামলা এখনও রীতিমতো আলোচনার বিষয়।

ধনঞ্জয়ের পরিবারের সদস্য ও প্রতিবেশীরা আজও মনে করেন, ধনঞ্জয় আসলে এক গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। ধর্ষিতা ও নিহত ছাত্রী এক প্রভাবশালী পরিবারের মেয়ে ছিল। সেই কারণেই ধনঞ্জয়ের উপর ঘটনার পুরো দায় চাপিয়ে 'আসল অপরাধী'কে বাঁচিয়ে দেওয়া হয়। সেই মামলা রিওপেনেরও আর্জি উঠেছে বহু বার। আরজি করের ঘটনার প্রসঙ্গে বারবার আলোচনায় এসেছে ধনঞ্জয়ের ফাঁসির ঘটনা। এমনকী আদালতে আত্মপক্ষ সমর্থনের যথেষ্ট সুযোগ পাননি ধনঞ্জয়, অভিযোগ এমনটাও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
৫৮ দিন পর আরজি কর কাণ্ডে প্রথম চার্জশিট সিবিআইয়ের! কী রয়েছে ২১৩ পাতার সেই চার্জশিটে?

RG Kar CBI Chargesheet: সোমবার দুপুরে শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দেন সিবিআইয়ের আইনজীবীরা । সূত্রের খবর, সংশ্লিষ্ট চার্জশিটের মূল অংশটি প্রায় ২১৩ পাতার।

যেমন সুযোগ দেওয়া হয়নি পার্লামেন্ট বিস্ফোরণ কাণ্ডে ধৃত আফজল গুরুকে। ২০১৩ সালে কাশ্মীরী যুবক আফজল গুরুকে ফাঁসি দেওয়া হয়। ২০০১ সালের ডিসেম্বরে ভারতের পার্লামেন্ট ভবনে হামলার ঘটনায় অভিযুক্ত করা হয়। অথচ খোদ পুলিশের চার্জশিটেও তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল না। প্রাণভিক্ষার আবেদন পড়েছিল রাষ্ট্রপতি ভবনে অনেকদিন। এই মামলাতেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়নি আফজল, এমন অভিযোগ ওঠে। এই ফাঁসি যথাযথ নয়, এমন আলোচনাও শোনা যায়।

তবে কি ভারতীয় সংবিধান দোষীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয় না? আলবাত দেয়। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ২২ (১) অনুযায়ী, প্রতিটি ব্য়ক্তির তাঁর পছন্দের আইনি অনুশীলকারী ব্যক্তির দ্বারা আত্মপক্ষ সমর্থন ও নিজেকে বাঁচানোর অধিকার রয়েছে। এটা তাঁর মৌলিক অধিকারের মধ্যে পড়ে। অনুচ্ছেদ ১৪ অনুযায়ী, আইনের সামনে সমতা ও ভারতের ভূখণ্ডের মধ্যে আইনের সমতা পাওয়ার সুরক্ষাও কিন্তু তাঁর অধিকার। একই সঙ্গে অনুচ্ছেদ ৩৯এ, DPSP-এর অংশ বলে যে অর্থনৈতিক বা অন্যান্য প্রতিবন্ধকতার কারণেও কোনও নাগরিক ন্যায়বিচারের অধিকার থেকে বঞ্চিত হতে পারে না। সেসব ক্ষেত্রে বিনামূল্যে আইনি সহায়তা পেতে বাধ্য তিনি। যে কারণে সমস্ত আইনজীবী আরজি কর অভিযুক্তের হয়ে লড়তে না চাইলেও শেষমেশ সরকারি আইনজীবী জুটেছিল ধৃত সঞ্জয়ের ভাগ্যেও।যে কোনও অভিযুক্ত তো বটেই, এমনকী প্রমাণিত অপরাধী-সহ প্রত্যেক মানুষেরই মৌলিক মানবাধিকার রয়েছে, যাতে তাঁরা নিজের কথা আদালতে জানাতে পারেন, এবং আত্মপক্ষ সমর্থনের পুরোপুরি সুযোগ পান। হাজার অপরাধী আইনের ফাঁক গলে যদি বেরিয়ে যায় তো যাক, এক জন নিরপরাধ ব্যক্তিও যেন শাস্তি না-পায়। ন্যায়বিচারের চিরাচরিত বিধানে এ ভাবেই নির্দোষের রক্ষাকবচ নির্দিষ্ট করা আছে। আর তা নির্দিষ্ট করতে গেলে প্রতিটি অভিযুক্ত, প্রতিটি দোষীসাব্যস্তের কথা শোনাটাই দস্তুর।

বহু ক্ষেত্রেই বহু মামলাতেই সেই মৌলিক অধিকার লঙ্ঘিত হওয়ার অভিযোগ উঠলেও, সেই সুযোগ থেকে বঞ্চিত না হওয়ার মামলাও এ দেশেই ভুরি ভুরি রয়েছে। ফলে সংবিধানের উপর আস্থা রেখেই বলা যায়, সেই সুযোগ ও অধিকার থেকে বঞ্চিত হবেন না আরজি কর অভিযুক্তও। যেমনটা তাঁকে বলা হয়েছে শিয়ালদহ আদালতের বিচারকও। মঙ্গলবার আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ চাইলে তাঁকে আশ্বস্ত করে বিচারক জানান, তিনি সময় পাবেন নিজের বক্তব্য পেশের। তার পরেই ধৃতকে অতিরিক্ত জেলা এবং দায়রা বিচারকের কাছে আনা হয়। নির্ভয়া মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট দোষীসাব্যস্তদের আবেদন খারিজ করে দিলেও নিজেদের কথা জানানোর সুযোগ তারা পেয়েছিল আদালতের সামনে। আরজি করের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।