৮০০০০ টাকায় একজোড়া মোজা, কোটের মূল্য ১২ লাখ! চেনেন বিশ্বের সবথেকে দামী এই উল?

Vikuna wool : ভেড়ার পশমিনার উল পাওয়া যায় প্রতি কেজি প্রায় ৬,৬০০ টাকায় সেখানে ভিকুনার পশমের প্রতি কেজির দাম প্রায় ৫০,০০০ টাকা

Kankana Mukherjee
৩ মিনিট
৮০০০০ টাকায় একজোড়া মোজা, কোটের মূল্য ১২ লাখ! চেনেন বিশ্বের সবথেকে দামী এই উল?

জাঁকিয়ে শীত পড়েছে এই বছর। হিমাঙ্কের কাছাকাছি একাধিক শহর। এমনকী সম্প্রতি কলকাতাতেও বরফ পড়া নিয়ে সামনে এসেছে মিম। তাতে দেখা গিয়েছে, হলুদ ট্যাক্সির গায়ে ভর্তি সাদা বরফ। হাওড়া ব্রিজও ঢাকা হয়েছে বরফে। তবে মিমের কথা বাদ দিলেও শীতের দাপটকে খাটো করা যায় না মোটেই। আর শীতকাল মানেই গরম পোশাকের বাজার। হাল আমলে বিভিন্ন রকমের জ্যাকেট পাওয়া গেলেও উলের জিনিসের বিকল্প নেই।

মা ঠাকুমাদের হাতে উল কাঁটার চল এখন অতীত, তবে বাজারে আজও মেলে উলের সোয়েটার, মোজা, মাফলার। কাঁটায় একটার পর একটা ঘর তুলে বোনা হতো এইসব জিনিস। এখনও মেশিনের চল। তাতেই তৈরি হয়ে রং বেরঙের সোয়েটার, টুপি, মোজা। কত আর দাম হবে সেসবের, খুব বেশি হলে কয়েক হাজার। ডিজাইন এবং উলের প্রকৃতির ওপর দামের হেরফের হয়। তবে কিনা যদি শোনেন একটা উলের মাফলেরের দাম প্রায় ছয় লক্ষ টাকা, তবে তো চোখ কপালে উঠবে নিশ্চিত। খুঁজে দেখতেই হবে কী এমন উপকরণ ব্যবহার করা হয় তাতে, কতোই না দাম তার! জানেন কি এইসব শীত পোশাকের মূল উপকরণ যে উল তার মধ্যে সবথেকে দামী কোনটি? কোথায় পাওয়া যায় এটি? জেনে নিন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হাড়হিম করা সঙ্গীত! কাকার হাড়গোড় দিয়ে মেটাল গিটার তৈরি করলেন ইউটিউবার!

Guitar of Human Bones: ভালো বাজানো যায় তো বটেই, গিটারটির বিশেষ কিছু বৈশিষ্ট্যও রয়েছে। এই গিটার পাঁজরের খাঁচার ভিতর ঢুকে বাজাতে হয়।

এক জোড়া মোজার দাম আশি হাজার টাকা। মাফলারের দাম ছয় লক্ষ ছুঁইছুঁই। সোয়েটার হলে আরও বেশি। এমন উলের নাম হল ভিকুনা। এই উল ভেড়া বা ছাগল থেকে নয়, পেরুতে পাওয়া ভিকুনা নামক প্রাণীর শরীরে গজানো পশম থেকে তৈরি হয়। এদের দেখতে অনেকটাই বামন উটের মতো। লামা প্রজাতির অন্তর্গত। পেরুর আন্দিজ পর্বতমালায় পাওয়া যায় এই প্রাণীদের। তবে ভেড়া অথবা ছাগলের লোমের থেকে এদের লোমের মূল্যের তফাৎ এতো হওয়ার আসল কারণ হল ভিকুনা বিলুপ্তির পথে। প্রায় তিন ফুট সমন উচ্চতা এদের। বিশ্বে এইমুহূর্তে ২ লাখ ভিকুনা অবশিষ্ট আছে মাত্র।

ভিকুনার গায়ের পশম এতটাই সূক্ষ্ম হয় যে তা খুবই আরামদায়ক। তাই সাধারণ ভেড়া বা ছাগলের লোমের থেকে এর এতো বেশি কদর। যেখানে ভেড়ার পশমিনার উল পাওয়া যায় প্রতি কেজি প্রায় ৬,৬০০ টাকায় সেখানে ভিকুনার পশমের প্রতি কেজির দাম প্রায় ৫০,০০০ টাকা। এরপর সেই কাঁচামাল কিনে তাকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে মেশিনে বানানো হয় শীত পোশাক। যার ফলে অত দাম হয় পোশাকের।

একদিকে বিলুপ্তপ্রায় প্রাণীর লোম, তায় আবার মারাত্মক আরামদায়ক। স্বাভাবিক ভাবেই দাম বেশি হয় ভিকুনার পশমের। বিশ্বের অন্যতম সেরা ফাইবারগুলির একটি ভুল ভিকুনার পশম। তার ওপর আবার ভিকুনা উল খুব ধীরে ধীরে বৃদ্ধি পায়। তাই জোগানও কম। একবার ছাঁটাইয়ের পর নতুন করে লোম গজাতে প্রায় তিন বছর পর্যন্ত সময় লেগে যায় এদের। আর একটি ভিকুনা থেকে একবারে মাত্র পাঁচশ গ্রাম লোম মেলে যা দিয়ে একটা মোজাও তৈরি হয় না। খুব ঠান্ডাতেও রক্ষা করতে পারে ভিকুনার পোশাক। কাশ্মীরি পশমিনার তুলনায় ১০ শতাংশ হালকা এবং হাইপোঅ্যালার্জেনিক হল ভিকুনার পশম। লোরো পিয়ানা নামে ইতালীর একটি কোম্পানি অনলাইনে বিশ্বব্যাপী ভিকুনা উলের তৈরি পোশাক বিক্রি করার উদ্যোগ নিয়েছে। উক্ত ওয়েবসাইটের তথ্য থেকেই জানা যাচ্ছে, এই উলের তৈরি পোশাকের দাম। কখনও মোজা জোড়ার দাম লাখ খানেক, কখনও আবার একটা শার্টের দামই ৫ লাখ আর কোর্ট হলে সেই দামই ছুঁয়ে ফেলেছে ১১ লাখের কোটা। তাই মধ্যবিত্তের এমন বিলাসিতা করার সুযোগ না থাকলেও সমাজের উচ্চবিত্ত অনেকেই এমন পোশাক কিনে শীতের দেশে পা বাড়াতে শুরু করেন।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।