রোজই হুহু করে বাড়ছে দাম, কেন ৩০০ ছুঁইছুঁই হল সস্তার চিকেন?

Chicken price hike : আকাশছোঁয়া দাম চিকেনের, ছুটির দিনে মাংস ভাত কি তবে স্বপ্নই রয়ে যাবে মধ্যবিত্তের?

inscript
২ মিনিট
রোজই হুহু করে বাড়ছে দাম, কেন ৩০০ ছুঁইছুঁই হল সস্তার চিকেন?

স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কচি পাঁঠার ঝোল খাওয়া আজকাল প্রায় বাতিলের খাতায়, অগত্যা মুরগির মাংসের স্বাদেই অভ্যস্ত হয়ে পড়েছে আন আদমি। সপ্তাহান্তের একটা ছুটি, বাঙালি বাড়ির হেঁশেলে সেদিন রসিয়ে কষিয়ে রান্নার পসরা। এমন একটা দিন মানেই দুপুরে গরম গরম মাংস ভাতের বিকল্প আর কিছুই নেই। সকালবেলা বাজারে লম্বা লাইন দিয়ে পছন্দসই মাংসের পিসটি কিনে আনেন কমবেশি সকলেই। মাটনের দাম দেখে যাদের চক্ষু চড়কগাছ হয়ে যেত, তাদের কাছে মাংস খাওয়ার সাধ পূরণ করতে সস্তার মুরগিই। কিন্তু মূল্যবৃদ্ধির কালা কানুন এবার রেহাই দিল না সেই মুরগিকেও। হুহু করে রোজই দাম বাড়ছে বাজারে। মধ্যবিত্তের পাতে মাংস ভাত কি কেবল স্বপ্নই থেকে যাবে, এখন প্রশ্ন উঠছে সেটাই।

কিন্তু হঠাৎ করে কেন এমন পরিস্থিতি এল? কেনোই বা সারা বাংলা জুড়েই চিকেনের বাজারে আগুন? এর কারণ বিশ্লেষণ করতে গেলে বেশ কয়েকটি তথ্যের দিকে নজর দিতে হবে। প্রায় মাস খানেক হতে চলল একটু একটু করে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছিল চিকেনের দাম। ১৬০ থেকে ১৮০ টাকা দরের মুরগির মাংস বিক্রি হচ্ছিল প্রায় ২০০ থেকে ২২০ টাকা প্রতি কেজিতে। দোলের আগে থেকে এরূপ ঊর্ধ্বমুখী বাজার। তবে সম্প্রতি সেইসব হিসাবকে ছাপিয়ে গিয়েছে দাম। গত এক সপ্তাহে প্রায় ৫০ টাকা প্রতি কেজিতে দাম বেড়েছে। বর্তমান বাজারে ৩০০ ছুঁইছুঁই কাটা মুরগির দাম। ফলে ঝোলা হাতে বাজারে গিয়ে রীতিমতো বেগ পেতে হচ্ছে মধ্যবিত্তদের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মাত্র একটির দাম ১ লক্ষ ৭০ হাজার টাকা! টাটা-আম্বানিরাও যে মুরগি কিনতে হিমশিম খান

World's Expensive Chicken : এই মুরগিটি খেতে নাকি অত্যন্ত সুস্বাদু। কিন্তু তার জন্য আপনাকে পকেট থেকে খসাতে হবে ‘মাত্র’ ২০০০ মার্কিন ডলার।

একদিকে পর পর সরকারি এবং বেসরকারি ছুটি, অন্যদিকে টানা বিয়ের মরশুম, মুরগির ব্যবসা এমনিতেই ঊর্ধ্বমুখী। বিয়ে বাড়ির বিভিন্ন পদে তো বটেই এমনকী হোটেল রেস্তোরাঁর খবরেও চিকেনের বিভিন্ন পদের চাহিদা দিনদিন বাড়ছে, জ্বর জেরেই আদতে চাপ পড়ছে পোল্ট্রি ব্যবসায়ীদের ওপর। প্রয়োজন অনুযায়ী যোগান দিতে ব্যর্থ হচ্ছে তাঁরা। আর অর্থনীতির নিয়ম মেনেই চাহিদা বাড়লে যখন জিগান কমে যায় তখন দাম বেড়ে যায়, ঠিক সেটাই হয়েছে এই ক্ষেত্রেও। চলতি মাসের শুরুতেই ছিল লম্বা ছুটি। ফলে সেই ছুটি একদিকে যেমন বাংলার পর্যটন শিল্পের উন্নতি ঘটিয়েছে অন্যদিকে পর্যটন শিল্পের সঙ্গে সম্পর্কিত ব্যবসা হল এই খাবারের ব্যবসা, যার ফলে চিকেনের যোগানের ওপর চাপ বাড়তে থাকে।

অন্যদিকে প্রতিবছরই এই ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ বেশ কিছু ফ্লু জনিত রোগে অসুস্থ হয়ে মারা যায় পোল্ট্রি মুরগিরা। যার জেরেই জোগানের ওপর বাড়তি চাও সৃষ্টি হয়। এছাড়া আজকালকার ডায়েট তালিকায় চিকিৎসকেরা ডিমের সাদা অংশ এবং চিকেন খাওয়ায় যেহেতু বেশি করে জোর দিচ্ছেন, সেহেতু ডিম ব্যবসার ক্ষেত্রেও চাহিদা বাড়ছে, যার ফল ভুগতে হচ্ছে মুরগির ব্যবসায়ীদের। আগের তুলনায় অনেক বেড়েছে হোটেল, রেস্তোরাঁর সংখ্যা, ফলে সব মিলিয়ে চাপ বেড়েছে মুরগির ব্যবসায়। আর এই চতুর্মুখী চাপ সামলাতে না পেরে কার্যত বেহাল বাজার দর। সস্তার চিকেন এখন মধ্যবিত্তের দিবা স্বপ্ন। ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশেনের তরফেও সম্প্রতি জানানো হয়েছে, মুরগির খাবারের দাম যা বেড়েছে, তাতে দাম কমিয়ে বিক্রি করলে চাষিরা না খেতে পেয়ে মারা যাবেন, ফলে দাম বাড়ছে। যদিও চৈত্র মাস পড়লে এই পরিস্থিতির বদল হবে বলে আশাবাদী তাঁরা। পাশাপাশি আশাবাদী মধ্যবিত্ত বাঙালিও।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।