ভারতের সাংবিধানিক ধর্ম কী? প্রশ্নের উত্তরে যা বলল সুপ্রিম কোর্ট...

One Constitutional Religlion: কিন্তু সংবিধান বলছে ভারত নানা ভাষা, নানা মতের দেশ। ধর্ম এখানে দেশ চালায় না, চালায় সচেতন মানবধর্ম। অন্তত আইনপ্রণেতারা এমনই একটা ভাবনা থেকে ভারতকে স্বাধীন, ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে তুলে ধরেছিল।

Sohini Das
২ মিনিট
ভারতের সাংবিধানিক ধর্ম কী? প্রশ্নের উত্তরে যা বলল সুপ্রিম কোর্ট...

সনাতন ধর্ম প্রসঙ্গে উত্তাল রাজনীতি। বিতর্কের শুরু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে উদয়নিধির মন্তব্য ঘিরে। আর সেই মন্তব্যকেই ভোটের ময়দানে প্রচারের হাতিয়ার করে মাঠে নামার সিদ্ধান্ত নেয় বিজেপি। সেই থেকে উত্তরোত্তর চর্চা চলেইছে এই সনাতন বিতর্ক। এদিকে ইতিমধ্যেই সনাতন ধর্মের হয়ে সাফাই গেয়ে ফেলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সনাতন ধর্মকেই রাষ্ট্রীয় ধর্ম বলে দাবি করে বসেছেন তিনি। উদয়নিধির মন্তব্যের কড়া বিরোধিতাও করেন তিনি। এই পরিস্থিতিতে দেশের শীর্ষ আদালতে উঠল 'ওয়ান কনস্টিটিউশনাল রিলিজিয়ন'-এর দাবি।

কিন্তু সংবিধান বলছে ভারত নানা ভাষা, নানা মতের দেশ। ধর্ম এখানে দেশ চালায় না, চালায় সচেতন মানবধর্ম। অন্তত আইনপ্রণেতারা এমনই একটা ভাবনা থেকে ভারতকে স্বাধীন, ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে তুলে ধরেছিল। সেই স্থানটাই এতদিন ধরে বজায় রেখে এসেছে ভারত। সম্প্রতি দেশচালনার ক্ষেত্রে ধর্মকে কাজে লাগানোর চেষ্টা করছে একাধিক রাজনৈতিক দল। কিন্তু মনে রাখতে হবে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মতো এদেশে ধর্মের ভিত্তিতে সংবিধান এখানে গড়ে ওঠেনি। না, সেই সংবিধানে কোনও একটি ধর্মকে নির্দিষ্ট করে দেওয়া হয়নি। ফলে যোগী যা-ই বলুন না কেন, ভারতের কোনও রাষ্ট্রধর্ম থাকার কথা নয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সনাতন ধর্ম-সঙ্কট? বাংলা কী ভাবছে?

Bangla Ja Bhabche : দেখুন 'বাংলা কী ভাবছে?' প্রতি সোম,বুধ,শুক্র সন্ধে ৭ টা থেকে - কলকাতা ২৪*৭ এর ইউটিউব চ্যানেল এবং inscript.me এর ফেসবুক পেজে।

তবে এ বার সেই প্রশ্নই উঠল সুপ্রিম কোর্টে। ভারতের সংবিধান নির্দিষ্ট ধর্ম কী? এই প্রশ্ন নিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুকেশ কুমার এূং মুকেশ মানবীর সিং নামে দুই ব্যক্তি। অন্য কোনও আইনজীবীর সাহায্য না নিয়ে নিজেরাই আদালতে মামলাটি নিয়ে সওয়াল করেন তাঁদের একজন। নিজেকে সমাজকর্মী হিসেবে দাবি করা ওই আবেদনকারী সংবিধানের ধারা ৩২-এর আওতায় একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। যেখানে তিনি ভারতের সংবিধানিক ধর্মের ব্যাপারে জানতে চেয়েছেন। শুধু তাঁর তরফেই নয়, গোটা দেশের বকলমেই তাঁর এই প্রশ্ন বলে আদালতে জানান ওই ব্যক্তি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
যোগী বলছেন রাষ্ট্রীয় ধর্ম সনাতন, আদৌ কোনো রাষ্ট্রধর্ম আছে? কী বলছে সংবিধান?

Yogu Adityanath, Sanatana Dharma যোগী বলছেন রাষ্ট্রীয় ধর্ম সনাতন, আদৌ কোনো রাষ্ট্রধর্ম আছে? কী বলছে সংবিধান? জেনে নিন যোগী আদিত্যনাথের বিতর্কিত মন্তব্য। পড়ুন বিস্তারিত

তবে স্বাভাবিক ভাবেই শীর্ষ আদালত উড়িয়ে দিয়েছে তাঁদের ওই আবেদন। সুপ্রিম কোর্টের ওই দুই আবেদনকারীর কাছে প্রশ্ন, তাঁরা কি মানুষকে তাঁদের ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী হওয়া থেকে আটকাতে পারবেন? পাশাপাশি বিচারপতি সঞ্জয় কিষান কল ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার প্রশ্ন, এমন এমন আবেদন করার ভাবনা কোথা থেকে জোগাড় করেন আবেদনকারীরা। কীসের ভিত্তিতে এই ধরনের আবেদন নিয়ে আদালতের সামনে হাজির হয়েছেন তাঁরা, সেই প্রশ্নও ছুড়ে দিয়েছেন বিচারপতিদের বেঞ্চ।

১৯৫০ সালে সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে জায়গা দিয়েছেন আইনপ্রণেতারা। এই ধরনের প্রশ্ন আসলে সংবিধানের উপরেই সওয়াল বলেও মনে করছে সুপ্রিম কোর্ট। এর পরেই সেই জনস্বার্থ মামলাটি খারিজ হয়ে যায় আদালতে।

বেশ কিছুদিন ধরেই সনাতন বিতর্কে যুযুধান রাজনৈতিক পক্ষেরা। এতদিন ধরে হিন্দিকে রাষ্ট্রভাষা হিসেবে তুলে ধরার চেষ্টা করে এসেছে বিজেপি এবং একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। ভাষার পর এবার ধর্ম। ধর্মের ভিত্তিতে দেশকে জগৎসভায় তুলে ধরার চেষ্টার শেষ নেই একটি পক্ষের। আর এই ধরনের আবেদন তেমনই প্রচেষ্টার অংশ বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

এসআইআর বির্তক: যে খবর স্বাভাবিক হওয়ার কথা, সেটাই আজ বিস্ময়

Gyanesh Kumar, SIR and Election Commission: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে আপত্তি থাকা সত্ত্বেও কেন প্রক্রিয়া চালানো হল? জ্ঞানেশ কুমার কীভাবে মুখ্য নির্বাচন কমিশনার হলেন? ২০২৩ সালে আইন বদলে প্রধান বিচারপতিকে নির্বাচন কমিশনার বাছাইয়ের কমিটি থেকে সরানো হল কেন? এতদিন এই প্রশ্নগুলি গণমাধ্যম তুলল না কেন?

এসআইআর: বিশুদ্ধ ভোটার তালিকা তৈরির নামে যা পেল বাঙালি

Real Effect of SIR in bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে ৯১ লক্ষ ভোটার বাদ যান, যারা ছিলেন মোট ভোটারের ১২ শতাংশ। যাদের মধ্যে ৩৪% ছিলেন মুসলিম , নারীরা সংখ্যায় ছিলেন ৬১.৮%, এছাড়াও ছিলেন, মতুয়া ও রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা, যারা অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হন। ফর্ম-৭-এর অপব্যবহার, অ্যালগরিদম-নির্ভর যাচাই, ১৯টি আপিল ট্রাইব্যুনালে ১ লক্ষ মামলা, সব মিলিয়ে ২০২৬-এর ভোটে যোগ্য নাগরিকরাও বাদ পড়েছিলেন।

‘সব নির্বাচনেই কারচুপি’, কেন এমন দাবি রাহুল গান্ধীর?

Rahul Gandhi election rigging claim: রাহুল গান্ধী কেন দাবি করলেন, ভারতের সব নির্বাচনেই কারচুপি হচ্ছে? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কী প্রশ্ন তুলেছেন তিনি? সরকারবিরোধী মনোভাব বা অ্যান্টি-ইনকামবেন্সি কীভাবে ভোটের রাজনীতিতে কাজ করে? তাঁর অভিযোগের পক্ষে কী কী তথ্য ও প্রমাণ তুলে ধরা হয়েছে?

সিজেপির তিন দাবি, জ্ঞানেশ কুমার না সরলে ফের বড় আন্দোলন

Election Commission of India: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, নির্বাচন পরিচালনার পদ্ধতি এবং ২০২৩ সালের আইনের বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে সিজেপি। তাদের দাবির মধ্যে রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা এবং ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন প্রত্যাহার।

থানার গেটেই মারধর প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে, সাধারণ মানুষ কতটা নিরাপদ?

Humayun Kabir: ঘটনার পর এখনও পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি বলেও জানিয়েছেন। তাঁর বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে তখন অভিযোগ করা সম্ভব হয়নি। সুস্থ হয়ে তিনি লিখিত অভিযোগ করবেন।

দুই কমিশনারের আপত্তিতে ফের আলোচনায় সীমা খান্না, কমিশনে ঠিক কী দায়িত্ব তাঁর?

Seema Khanna and ECINet: ভোটার তালিকা ও ইসিআইনেট (ECINet) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দুই নির্বাচন কমিশনারের আপত্তিতে সামনে এসেছে আইটি বিভাগের ভূমিকা এবং ডিরেক্টর জেনারেল (IT) সীমা খান্নার নাম। কে এই সীমা খান্না? নির্বাচন কমিশনে তাঁর দায়িত্ব কী? ভোটার তালিকা পরিচালনায় তাঁর ভূমিকা নিয়েই বা কেন উঠছে প্রশ্ন?

সরকারকে ৪ দিনের সময়সীমা বেধে দিল চা-শ্রমিকরা, ঠিক কী কী দাবি?

Dooars tea workers: ২২ সেপ্টেম্বর বকেয়া মজুরি ও অন্যান্য পাওনা মেটানোর দাবিতে হাঁটাপাড়া, ধুমচিপাড়া ও গারগান্ডার চা-শ্রমিকরা মুখ্যমন্ত্রীর কাছে পদযাত্রা শুরু করেন। একই দিনে তোর্সার প্রস্তাবিত ল্যান্ড পোর্ট প্রকল্পে ক্ষতিগ্রস্ত মানুষও জমি ও অধিকার রক্ষার দাবিতে পদযাত্রা করেন। দুই পদযাত্রাই পুলিশ আটকে দেয়।

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।