নিরাপদ আল-জালা রাতারাতি যুদ্ধক্ষেত্র! ইজরায়েলের হুমকি পেয়ে খান ইউনিস ছাড়ছেন হাজার হাজার গাজাবাসী

Gaza: দিন কয়েক আগেই গাজার উত্তরে একটি স্কুল, যেটি বর্তমানে শরণার্থী শিবিরে পরিণত হয়েছে, সেখানে বিমান হামলা চালিয়েছিল ইজরায়েল। তার পরেই ফের নতুন করে সতর্কবার্তা এসেছে ইজরায়েলি সেনার তরফে।

Sohini Das
৩ মিনিট
নিরাপদ আল-জালা রাতারাতি যুদ্ধক্ষেত্র! ইজরায়েলের হুমকি পেয়ে খান ইউনিস ছাড়ছেন হাজার হাজার গাজাবাসী

ইরানে দিন কয়েক আগেই খুন হয়েছেন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াহ। সেই হত্যার পিছনে ইজরায়েলের হাত রয়েছে বলেই মনে করেছে ওয়াকিবহাল মহল। তার পর হামাসের দায়িত্ব গিয়েছে ইয়াহিয়া সিনওয়ারের হাতে। যে সিনওয়ার ২০২৩ সালে অক্টোবরে ইজরায়েলে হামলার মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত। যে ঘটনার পর থেকে হামাসদের খতম করতে উঠেপড়ে লেগেছে ইজরায়েল। ইতিমধ্যেই গাজা শহরটাকে শ্মশানে পরিণত করেছে তারা। গাজায় নিরাপদ বা সুরক্ষিত বলে কিছু নেই। ইতিমধ্যেই গাজায় ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৪০ হাজার মানুষের। জখম অসংখ্য মানুষ। এরই মধ্যে নতুন করে হামলার আশঙ্কায় কাঁপছে গাজা।

দিন কয়েক আগেই গাজার উত্তরে একটি স্কুল, যেটি বর্তমানে শরণার্থী শিবিরে পরিণত হয়েছে, সেখানে বিমান হামলা চালিয়েছিল ইজরায়েল। সেই ঘটনায় শতাধিক ফিলিস্তিনি নিহত হন। তার পরেই ফের নতুন করে সতর্কবার্তা এসেছে ইজরায়েলি সেনার তরফে। রবিবার খুব ভোরে এলাকায় লিফলেট পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। সেনাবাহিনীর তরফে বার্তা এসেছে মোবাইলেও। যেখানে বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণ গাজার খান ইউনিস ছেড়ে পালিয়ে যাওয়ার। তার পরেই ফাঁকা হতে শুরু করেছে খান ইউনিস এলাকা। যাঁর যেটুকু যা সঞ্চয়, যেটুকু যা পেরেছেন সেসব নিয়ে ঘর ছাড়তে শুরু করেছেন হাজার হাজার বাসিন্দা। এর আগে খান ইউনিসেরই আল-জালা বলে একটি এলাকাকে নিরাপদ অঞ্চল বলে চিহ্নিত করেছিল ইজরায়েলি বাহিনী। ফলে সেখানেই জড়ো হয়েছিলেন হাজার হাজার শরণার্থী। এবার পালা সেই নিরাপদ এলাকাও ছেড়ে পালানোর।

গোটা এক বছরেরও বেশি সময় ধরে ইজরায়েল গাজায় একের পর এক হামলা চালিয়ে গিয়েছে। কোনওমতে হামাসকে খতম না করে থামবে না নেতানিয়াহু, তা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে তাদের তরফে। একের পর এক হামলা, পালাতে পালাতে কার্যত পিঠ ঠেকে গিয়েছে গাজাবাসীর। এই মুহূর্তে সেখানে আরও কোনও নিরাপদ অঞ্চল বেঁচে রয়েছে বলে মনে হয় না।

খান ইউনিসের ওই আল-জালা এলাকাকে গাজাবাসীদের জন্য নিরাপদভূমি ঘোষণা করার পরে সেখানে শরণার্থীদের ভিড় বাড়তে থাকে। তবে এক পলকে মিথ্যা হয়ে গেছে সেই নিরাপত্তাটুকুও। এবার ইজরায়েলি সেনার তরফে সেই জায়গাটাকেই বিপজ্জনক যুদ্ধের অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে পালাচ্ছেন বাসিন্দারা। ফের নতুন কোনও আশ্রয় খুঁজতে, পালাচ্ছেন কোনও মতে জান-প্রাণ নিয়ে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পৃথিবী আবার শান্ত হবে! গাজায় যুদ্ধবিধ্বস্ত কিশোরীদের স্বপ্ন দেখায় বক্সিং

Palestinian Girls Boxing: ইজরায়েলি সেনা ভেঙে দিয়েছে তাঁদের প্রশিক্ষণের জায়গাটি। একদিন যে বক্সিং ক্লাব তাঁদের হাতে গ্লাভস গলিয়ে নিতে শিখিয়েছিল, শিখিয়েছিল উঠে দাঁড়ানোর মন্ত্র, সেই ক্লাব আজ ধ্বংসস্তূপ।

অনেকেই পালানোর জন্য কোনও যানবাহন পাননি। মেলেনি পিকআপ ট্রাক ফলে ঘরদোরের জিনিসপত্র ফেলেই যেতে হচ্ছে তাদের। পরিবারের শিশু, বয়স্ক মানুষটিও হাঁটছে রাস্তা ধরে, কত তাড়াতাড়ি একটা আশ্রয় খুঁজে নেওয়া যায়, যেখানে আরও কয়েকদিন নিরাপদে কাটানো যেতে পারে। তার পরে ফের নতুন করে নিরাপত্তা খুঁজতে হতে পারে, তা এতদিনে জেনে গিয়েছেন গাজাবাসী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
৩ ছেলে, ৪ নাতি-নাতনির পর ইজরায়েলের হাতে খুন হামাস নেতা! কে এই ইসমাইল হানিয়াহ?

Hamas Ismail Haniyeh: গত ১০ এপ্রিল ইজরায়েলি বিমান হামলায় নিহত হয় হানিয়াহর তিন ছেলেই। হামাস জানিয়েছে, হামলায় হানিয়াহ তিন নাতনি এবং এক নাতিও মারা গিয়েছে।

ইজরায়েলের সামরিক বাহিনী আইডিএফের তরফে জানানো হয়েছে, ওই আল-জালা এলাকাতেই ঘাপটি মেরে রয়েছে হামাস জঙ্গিরা। ওই এলাকাতেই এবার হামাস নিকেশের কাজে নামতে চলেছে তারা। সে কারণেই বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।

গত কয়েক সপ্তাহে বহু এলাকা থেকেই মানুষকে সরে যাওয়ার নির্দেশ এসেছে ইজরায়েলি বাহিনীর তরফে। তারই সঙ্গে চলেছে হামলাও। কয়েক মাসে একাধিক বোমা এসে পড়েছে গাজার বিচ্ছিন্ন এলাকায়। একাধিক জায়গা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য রাষ্ট্রসঙ্ঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ-র তরফে জানানো হয়েছে, গত কয়েকদিনে দক্ষিণ-পশ্চিম গাজায় ৭৫ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। রবিবার ইজরায়েলি সেনার তরফে সতর্কবার্তা আসার পর থেকেই পালাতে শুরু করেন মানুষজন। অনেকেই নিজের সন্তান ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারেননি হাতে করে। আসলে গাজাবাসী কেমন এক চক্রব্যুহে আটকে পড়েছে যেন। গাজার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, এ ছাড়া কোনও পালানোর জায়গা নেই তাঁদের কাছে।

এর মধ্যেই রবিবার খান ইউনিসে হামলা চালায় ইজরায়েলি সেনা। যে ঘটনায় জখম হন নাসের হাসপাতালে চিকিৎসাধীন বে কয়েকজন। হঠাৎ করেই বাজার এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়। বহু বাসিন্দাদের ক্ষেত্রেই এটা তাঁদের তৃতীয় বা চতুর্থ পালানো। আগের একাধিক হামলায় কেউ হারিয়েছেন স্বামী, কেউ ছেলে। কেউ গোটা পরিবার। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গোটা গাজায় নতুন নতুন বাসস্থান খুঁজতে খুঁজতে ক্লান্ত তাঁরা। গাজার একাধিক স্কুল, যেগুলোকে শরণার্থী শিবির বানানো হয়েছিল, সেখানে লাগাতার হামলা চালিয়েছে ইজরায়েল। এই অবরুদ্ধ ভূখণ্ডে যে তাঁদের জন্য নিরাপদ কোনও যে জায়গা নেই, তা এতদিনে ভালোই বুঝে গিয়েছেব গাজাবাসী। ইজরায়েলের দাবি, খান ইউনিসের যে জায়গাটি ফাঁকা করে দেওয়া হয়েছে, সেখান থেকে রকেট ছোড়া হয়েছে। সেখানে একাধিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী সাধারণ মানুষ সেজে গা ঢাকা দিয়েই ইজরায়েলের বিরুদ্ধে হামলা করার চেষ্টা করছে।

গাজার দ্বিতীয় বৃহত্তম শহর এই খান ইউনিস। ইজরায়েল বাহিনীর ব্যাপক বিমান ও স্থলহামলায় যে জায়গাটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কার্যত। এবার সেখানে আরও বড় কোনও হামলা নেমে আসতে চলেছে। সেই আতঙ্কেই দিন গুনছেন বাসিন্দারা। আর যে যেখানে সম্ভব পালানোর চেষ্টা করছেন। কোথায় পালাবেন তাঁরা, তার হদিস অবশ্য নেই কারওর কাছেই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?