কোন তিন রথে চেপে মাসির বাড়ি যাবেন জগন্নাথ?
১৪ দিন ধরে জড়িবুটি দিয়ে চিকিৎসা চলে তাঁর। তারপরে জ্বর থেকে উঠে রথে চেপে তিনি যাত্রা করেন মাসির বাড়ি। এই রথযাত্রা শুরু। কথিত, আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা পালিত হয়। জগন্নাথ-সুভদ্রা-বলরাম তিন বিগ্রহ রথে চেপে যান মাসির বাড়ি অর্থাৎ গুণ্ডিচার মন্দির।

শাস্ত্রে রয়েছে, জগন্নাথ যখন রথে আসীন, সেসময় কোনও ভক্ত জগন্নাথ দর্শন করলে তাঁর আর পুনর্জন্ম হয় না। তিনি মুক্তিলাভ করেন। বৈষ্ণব ধারার এই উৎসব বাংলাতেও জনপ্রিয়, তবে পুরীর রথযাত্রা পৃথিবীবিখ্যাত। প্রচুর ভক্ত এইদিন ভিড় জমান পুরীর জগন্নাথ মন্দিরে।
অন্যান্য পুজোর মতোই বেশ কিছু নিয়ম রয়েছে রথযাত্রার। প্রতি বছর জৈষ্ঠ্য মাসের প্রথম পূর্ণিমাতেই জগন্নাথের স্নানযাত্রায় আয়োজন হয় মহাসমারোহে। মন্দিরের ভেতর থেকে বিগ্রহ নিয়ে আসা হয় স্নানমণ্ডপে। তারপরে সুগন্ধি জলে স্নান করেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। যে কুয়োর জলে ব...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে








