খিচুড়ি-লাড্ডু নয়, দেশের এই মন্দিরে দেবতার প্রসাদ নাকি বই!

Mahadeva Temple Prasad: ফলমিষ্টিও নয়। বরং প্রসাদ হিসেবে এই মন্দির আপনার হাতে তুলে দেবে একটি করে বই। তেমনটাই রীতি কেরলের এই মন্দিরের।

Sohini Das
২ মিনিট
খিচুড়ি-লাড্ডু নয়, দেশের এই মন্দিরে দেবতার প্রসাদ নাকি বই!

বিদ্যার দেবী সরস্বতী। কিন্ত এ দেশেই রয়েছে এমন এক দেবতার মন্দির, যেখানে প্রসাদ হিসেবে বিতড়ন করা হয় জ্ঞান। শুধু দেবতা বললে অবশ্য কম বলা হয়,তিনি ত্রিদেবের সেরা, দেবাদিদেব মহাদেব। না, এই মন্দিরে লাড্ডু বা ভোগ পাবেন ভাবলে হতাশ হবেন ভক্তেরা। এমনকী ফলমিষ্টিও নয়। বরং প্রসাদ হিসেবে এই মন্দির আপনার হাতে তুলে দেবে একটি করে বই। তেমনটাই রীতি কেরলের এই মন্দিরের।

ত্রিশূর জেলার এই শিবমন্দিরে শুধু প্রসাদই নয়, ভক্তের দেবতার উদ্দেশে যে নৈবেদ্য নিয়ে আসেন, সেখানেও খাবার জিনিসের কুটোটিও নেই। কারণ এই মন্দিরের দেবতা তুষ্ট হন শুধুমাত্র জ্ঞানে। তাই লেখার জিনিস বা পড়াশোনার সঙ্গে সম্পর্কযুক্ত জিনিসপত্রই এই মন্দিরের পুজোয় ভেট হিসেবে চড়াতে পারেন দেবতারা। তেমন রীতিই চলে আসছে বছরের পর বছর ধরে।

ভক্তেরা কেউ পান পাঠ্যবই, তো কেউ পেয়ে যান লেখার সামগ্রী। এমনকী জ্ঞানসমৃদ্ধ বিভিন্ন ব্রোশিওরও প্রসাদ হিসেবে পেয়ে যান কেউ কেউ। কারওর কারওর হাতে আবার আসে জ্ঞানসমৃদ্ধ সিডি এবং ডিভিডি। হ্যাঁ, ওটাই প্রসাদ। পৃথিবীর সমস্ত মন্দিরে যখন ফুল-ফল-মিষ্টিতে দেবতার নৈবেদ্য সাজানো থালা নিবেদনই রীতি, এ মন্দির দাঁড়িয়ে থাকে যেন একেবারে বিপরীত মেরুতে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পাহাড়ের কোলে রয়েছে বিশাল মনসা মন্দির, ২০০ বছরের এই ঐতিহ্য অনেকেরই অজানা

Oldest Manasa Mandir: পাহাড়ের কোলে প্রকৃতির সৌন্দর্যের মাঝেই, মণিমাজরার জমির মালিক রাজা গোপাল সিং এই মন্দিরের কাজ সম্পূর্ণ করেন।

ভারতবর্ষের বহু জায়গাতেই আজও ধর্মের নামে জেগে থাকে অন্ধবিশ্বাস, বিশ্বাসের নামে বড় হয়ে ওঠে সাম্প্রদায়িক একচ্ছত্রবাদ। আর এই সমস্ত অন্ধকারের বুকে আলো ফোটাতে পারে শুধুমাত্র শিক্ষা। আজকের বিশ্বে সেই শিক্ষাটুকুর যেন বড়ই অভাব। অন্ধবিশ্বাস বা ভক্তির চেয়েও ঈশ্বরের কাছাকাছি মানুষকে নিয়ে যেতে পারে শিক্ষা। আর সেই গভীর সত্যকেই মানুষের হাতে তুলে দিয়ে চলেছে ত্রিশূরের এই শিবমন্দির।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাড়ি তৈরিতে লেগেছে প্রাচীন ধ্বংসাবশেষ! কোথায় রয়েছে অষ্টম শতাব্দীর হারানো ‘কুটুমবাড়ি’ মন্দির?

Dwarahat : অষ্টম শতাব্দীর হারানো মন্দির এটি, কোথায় রয়েছে বিখ্যাত কুটুমবাড়ি?

মন্দিরে জমতে থাকা পড়াশোনার সামগ্রী তাই পুরোহিতেরা পুজোর পরে বিলিয়ে দেন ভক্তদের মধ্যেই। জ্ঞানের ধর্মই তো ছড়িয়ে পড়া। আর সেই পবিত্র ধর্মেরই পালন করে আসছে বছরের পর বছর ধরে এই মন্দিরে। ত্রিশূরের একটি গ্রামে এমন বৈপ্লবিক এক মন্দিরের অস্তিত্ব রয়েছে এমনকী আজকের এই ধর্মান্ধতার যুগেও, তা ভাবলে অবাক হতে হয় বৈকি।

প্রতিবছর বিজয়া দশমীতে এই মন্দিরে উপচে পড়ে ভিড়। সবে সবে অক্ষরজ্ঞান হয়েছে যাদের, তেমন শিশুদের নিয়ে ওই দিনটা মন্দিরে জড়ো হন আশপাশের গ্রামের মানুষ। স্থানীয় বিশ্বাস, এতে তাদের পড়াশোনায় মতি হবে। আর নিত্যদিনের পুজো তো রয়েইছে। প্রচারের আলোয় আসার পর এই মন্দিরে ভিড় জমান দেশি-বিদেশি বহু পর্যটকই।

ন্যাশনাল হেরিটেজ সেন্টার (এনএইসি)-র ক্যাম্পাসের মধ্যেই রয়েছে এই মন্দিরটি। যার রক্ষণাবেক্ষণের ভার রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্টিফিক হেরিটেজ (আইআইএসএইচ)-এর উপরে। তারা বিশ্বাস করে সমাজের বদল এবং অন্ধবিশ্বাস নির্মূল তখনই হবে, যখন জ্ঞানের আলো আর বিজ্ঞানচেতনা প্রসারিত হবে। আর তেমন এক প্রগতিশীল ভাবনা থেকেই সমস্ত ভক্তের হাতে বই তুলে দিচ্ছে এই মন্দির, তাও আবার প্রসাদ হিসেবে। আর সেটাই এই মন্দিরের ইউএসপি।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।