কাল থেকে চালু শিয়ালদহ মেট্রো, কখন কোন ট্রেন, ভাড়া কত: রইল সব তথ্য

শিয়ালদহ থেকে সেক্টর ফাইভে যাওয়ার প্রথম মেট্রোটি ছাড়বে সকাল ৬.৫৫-তে। সল্টলেক থেকে শিয়ালদহ-গামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৩৫-এ।

Sindhu Som
২ মিনিট
কাল থেকে চালু শিয়ালদহ মেট্রো, কখন কোন ট্রেন, ভাড়া কত: রইল সব তথ্য

১৪ জুলাই থেকে সাধারণের জন্য চালু হচ্ছে শিয়ালদহ মেট্রো স্টেশন। রেল স্টেশন থেকে নেমে সহজেই মেট্রো ধরতে পারবেন মানুষ। মেট্রোয় চেপে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভে পৌঁছতে সময় লাগবে মাত্র ২১ মিনিট। নতুন সময়-সারণি দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। প্রথম মেট্রো কখন ছাড়বে, শেষ মেট্রো কখন ছাড়বে, কতক্ষণ অন্তর অন্তর মেট্রো ছাড়বে- সবই দেওয়া আছে সেই সারণিতে।

শিয়ালদহ থেকে সেক্টর ফাইভে যাওয়ার প্রথম মেট্রোটি ছাড়বে সকাল ৬.৫৫-তে। সল্টলেক থেকে শিয়ালদহ-গামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৩৫-এ। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে ৯.৪০-এ। সকালের দিকে আর রাতের দিকে ২০ মিনিট অন্তর অন্তর মেট্রো চলবে। তবে দিনের ব্যস্ততম সময়ে মেট্রো চলবে ১৫ মিনিট অন্তর অন্তর। ১৪ জুলাই থেকেই দিনে ১০০টি করে মেট্রো চলবে এই রুটে। অর্থাৎ, শিয়ালদহ থেকে ৫০টি, সেক্টর ফাইভ থেকে ৫০টি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সহজ ছিল না শুরুর দিনগুলো, কলকাতার গর্ব মেট্রো যে পথ পেরিয়ে এল

কলকাতার বুকে কান পাতলে যে প্রাণের স্পন্দন শোনা যায়, অবশ্যই তার নাম পাতাল রেল। কিন্তু এই সফর এখন আর শুধু আবেগ নয়, শহরবাসীর কাছে অপরিহার্য প্রাত্যহিকী।

  • মূলত, সকাল ৬টা ৫৫ থেকে ৮টা ৫৫ পর্যন্ত শিয়ালদা থেকে কুড়ি মিনিট অন্তর মেট্রো ছাড়বে।

  • এরপরে ৮টা ৫৫ থেকে ১০টা ৫৫ পর্যন্ত ব্যবধান কমে হবে ১৫ মিনিট।

  • ফের ১০ টা ৫৫ থেকে বিকেল ৪টে ৫৫— এই সময় ভিড় কম থাকায় ২০ মিনিট অন্তর চলবে মেট্রো।

  • বিকেলে অফিসফেরতা ভিড় বাড়ে। কাজেই আবার ৪টে ৫৫ থেকে ৭টা ৫৫ পর্যন্ত ১৫ মিনিট অন্তর চলবে মেট্রো।

  • সন্ধে ৭টা ৫৫ থেকে রাত ৯টা ৩৫ পর্যন্ত মেট্রো চলবে ২০ মিনিট অন্তর অন্তর।

  • আবার সল্টলেক সেক্টর ৫ থেকে ২০ মিনিট অন্তর মেট্রো চলবে সকাল ৭টা থেকে ৯টা।

  • সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ব্যবধান কমে হবে ১৫ মিনিট, কারণ এই সময় অফিসযাত্রীদের ভিড় বাড়ে।

  • দুপুর ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তেমন ভিড় থাকে না তাই সল্টলেক থেকে ২০ মিনিট অন্তরই মেট্রো চলবে।

  • বিকেল ৫টা থেকে রাত ৮টা অবধি ফের ১৫ মিনিট অন্তর চলবে মেট্রো।

  • রাত ৮টা থেকে রাত ৯টা ৪০ পর্যন্ত চলবে ২০ মিনিট অন্তর।

একই সঙ্গে পূর্ব-পশ্চিমের নতুন ভাড়ার হিসেবও প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

  • শিয়ালদহ থেকে ফুলবাগান ভাড়া ১০ টাকা

  • শিয়ালদহ থেকে সল্টলেক স্টেডিয়াম ভাড়া ১০ টাকা

  • শিয়ালদহ থেকে বেঙ্গল কেমিক্যাল ভাড়া ১০ টাকা

  • শিয়ালদহ থেকে সিটি সেন্টার ভাড়া ২০ টাকা

  • শিয়ালদহ থেকে সেন্ট্রাল পার্ক ভাড়া ২০ টাকা

  • শিয়ালদহ থেকে করুণাময়ী ভাড়া ২০ টাকা

  • শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ ভাড়া ২০ টাকা

শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের দূরত্ব ৯ কিমি। যেতে সময় লাগবে আনুমানিক ২১ মিনিট। বর্তমানে ফুলবাগান থেকে সেক্টর ফাইভে যেতে সময় লাগে আনুমানিক ১৬ মিনিট।

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।