রমজান শুরুর দিনটিই কেন সিএএ ঘোষণার জন্য বেছে নিলেন মোদি?

CAA and Matua Vote:সিএএ চালুর দিন হিসেবে ১১ মার্চকেই বাছা হলো কেন? ১২ মার্চ থেকেই শুরু হয়েছে রোজা। তাছাড়া ১১ মার্চ ছিল হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি!

inscript
৩ মিনিট
রমজান শুরুর দিনটিই কেন সিএএ ঘোষণার জন্য বেছে নিলেন মোদি?

সকালেই দেশের শীর্ষ আদালত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে বলেছিল, ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনী বন্ডে কে কত টাকা কোন দলকে দিয়েছে বিস্তারিত তথ্য জানাতে হবে আদালতকে। বিজেপির পক্ষে অস্বস্তিকর এই নির্দেশকে নিমেষে শিরোনাম থেকে সরিয়ে বিজেপি বিকেলেই জানিয়ে দিল নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ চালু হয়ে গেল ভারতে। ২০১৯ সালের ভোটের আগে সিএএ-এনআরসির ধুয়ো তোলা হয়েছিল। কবে তা বাস্তব হবে এই নিয়ে জল্পনা ছিলই। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে সত্যি সত্যিই দেশে সিএএ চালু করে দিল বিজেপি! রামমন্দিরের প্রসাদ দিয়ে ভোট টানা যাবে না মোদি জানেন। ২০২৪ সালের ভোটের আগে তাই একের পর এক ঘোষণা-উদবোধন-উন্মোচন চলছেই বিজেপির তরফে। আর এই প্রতিটি ঘোষণা হচ্ছে দিনক্ষণ মেপেই। শুধু এসবিআইকে ইলেক্টোরাল বন্ড নিয়ে তথ্য প্রকাশের নির্দেশের পাল্টা চাল নয়, বিজেপি অত্যন্ত ভেবেচিন্তেই ১১ মার্চ দিনটিকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালুর দিন হিসেবে বেছেছে। ১২ মার্চ থেকেই শুরু হয়েছে রোজা। তাছাড়া ১১ মার্চ ছিল হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি!

হরিচাঁদ ঠাকুর কে? হরিচাঁদ হচ্ছেন মতুয়া সম্প্রদায়ের প্রবর্তক। পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের এবং দলিত হিন্দু উন্নয়নে কাজ করেছিলেন তিনি। এই হরিচাঁদ ঠাকুরের সন্তান গুরুচাঁদ ঠাকুর ১৯৩২ সালে মতুয়া হিন্দুদের জন্য একমাত্র সংগঠন শ্রীশ্রী হরিচাঁদ-গুরুচাঁদ মিশন প্রতিষ্ঠা করেন যা পরর্বতীকালে শ্রীশ্রী হরিচাঁদ-গুরুচাঁদ মতুয়া মিশন নামে পরিচালিত হয়। ফলে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে মতুয়াদের মন জেতার সুযোগ হারাতে চায়নি বিজেপি। তৃণমূল ও বিজেপি মতুয়া ভোট টানতে মরিয়া। মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি বিজেপির বড় কর্মসূচি। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, মতুয়াদের আলাদা করে নাগরিকত্বের প্রয়োজন নেই। তাঁরা এ দেশেরই নাগরিক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভোটের ঠিক আগেই কেন CAA? কোন চাল বিজেপির?

CAA implementation: চার বছর পর কেন কার্যকর হচ্ছে সিএএ আইন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা। তাঁর সাফ কথা, "নির্বাচনের মুখেই এটা করার প্রয়োজন পড়ল তার কারণ, এটা একটা রাজনৈতিক পরিকল্পনা।"

মতুয়া তাহলে কারা? মতুয়া হিন্দুধর্মেরই একটি বিশেষ সম্প্রদায়। হরিচাঁদ ঠাকুর যে প্রেমভক্তিরূপ সাধন পদ্ধতির প্রবর্তন করেন তাই মতুয়াবাদ বলে পরিচিত। বাংলায় ৩৯টি বিধানসভা আসনে ২০ শতাংশের বেশি মতুয়া ভোট রয়েছে। নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলায় মতুয়ারা আছেন। হরিচাঁদের পুত্র গুরুচাঁদ চিরকালই বলতেন, যে রাজনৈতিক দল মতুয়াদের স্বার্থরক্ষা করবে তাঁরা তাদের পাশে থাকবেন। তাই হরিচাঁদ-গুরুচাঁদের ভক্তদের ভোট পেতে ১১ মার্চের চেয়ে ভালো দিন কীই বা হতে পারে?

পাশাপাশি ১২ মার্চ থেকে শুরু হয়েছে রোজার উপবাস। মতুয়া ও মুসলিম- দুই সম্প্রদায়ের ভক্তি ও ভয় আদায়ের মোক্ষম অস্ত্র ছিল এই সিএএ। বনগাঁ আসনে শান্তনু ঠাকুরের অবস্থান নড়বড়ে হয়ে যাচ্ছিল নাগরিকত্বের প্রতিশ্রুতি বিষয়ে। বনগাঁ আসন জিততে সিএএ তাসটি খেলতেই হতো।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাংলায় এত অবাঙালি প্রার্থী কেন তৃণমূলের?

TMC Non Bengali Candidate List: গর্গ চট্টোপাধ্যায় বলছেন, তৃণমূল অবাঙালিকে দাঁড় করাচ্ছে এই ধারণা থেকেই যে আসানসোল, কুলটি এই পশ্চিমাঞ্চল তো আসলে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড থেকে আসা মানুষেরই জায়গা।

তবে নাগরিকত্ব সংশোধনী আইনের বিষয়টা ঠিক কী তা নিয়ে মানুষের ধারণা স্পষ্ট নয় এখনও। এই আইনে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়নের জন্য এ দেশে আসা সংখ্যালঘু শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ এই তিন দেশ থেকে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। এই তিন দেশেই মুসলিমরা সংখ্যাগুরু। তাই ওই দেশ থেকে কোনও মুসলিম মানুষ এদেশে এলে কিন্তু নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বলছেন, ‘‘ইচ্ছা করে কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে। কারণ কাল থেকে রমজান শুরু হয়েছে। এই সিএএ, এনআরসির সঙ্গে যুক্ত। শুধুমাত্র আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আনা হবে। শ্রীলঙ্কা, মায়নমার বাদ। এমন অনেক পরিবার রয়েছেন, যাঁদের এ পার বাংলা থেকে ও পার বাংলায় বিয়ে হয়েছে। তাঁরা যোগাযোগ করতে পারবেন না। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কখনও কেউ শুনেছেন?’’

ঠাকুরবাড়ির সদস্য তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর বলছেন, ভোটের আগে সিএএ চালু হচ্ছে। তাহলে যে মানুষরা এখনও নাগরিক হননি তারা কীভাবে ভোট দিতে পারবেন? নাগরিকত্ব এখন দেওয়া হবে নাকি ভোটের ফলাফলের পর তা নিয়েও রয়েছে দ্বন্দ্ব। বিরোধীরা বলছে, মুসলিমদের দ্বিতীয় শ্রেণির নাগরিক প্রমাণ করতেই এবং ধীরে ধীরে এনআরসি-র পথ প্রশস্ত করতেই বিজেপি এই আইন চালু করেছে ভোটের আগেই। ২০১৯ থেকেই সিএএ-এনআরসির বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয়। পাঁচ বছর তা ছিল স্তিমিতই। সেই ঝিমিয়ে থাকা আন্দোলনের ফোঁকর গলে বিজেপি নিজের প্রতিশ্রুতি রাখল অবশেষে। নাগরিকদের প্রতিবাদে রাষ্ট্রের কিছুই এসে যায় না।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।