ইতিহাসের সবথেকে দামি তরবারি! টিপু সুলতানের অস্ত্রের দাম শুনলে চোখ উঠবে কপালে...

Tipu Sultan Sword Price: টিপু সুলতান ব্রিটিশদের কাছে পরাজিত হলে, ১৭৯৯ সালে ব্রিটিশ সৈন্যরা তাঁর শয্যাঘর থেকে এই তরবারিটি উদ্ধার করে

inscript
২ মিনিট
ইতিহাসের সবথেকে দামি তরবারি! টিপু সুলতানের অস্ত্রের দাম শুনলে চোখ উঠবে কপালে...

টিপু সুলতান, ভারতের যোদ্ধাদের কথা মনে করলেই যাঁর নাম মনে আসে প্রথম কিছু জনের মধ্যেই। সেই ১৭০০-এর দশকে ভারতে শাসন করেছেন তিনি। অথচ এই ২০২৩ সালে এসে ফের প্রাসঙ্গিক হয়ে উঠেছেন টিপু। সৌজন্যে অবশ্য তাঁর হাতিয়ার। যদি প্রশ্ন করা হয়, ভারতের সবচেয়ে মূল্যবান সম্পদ বা ঐতিহাসিক সম্পদ কী? উত্তর আসবে টিপু সুলতানের তরবারি! ভারতীয় শাসক টিপু সুলতানের তলোয়ারটি সম্প্রতি নিলামে উঠেছিল। লোকজন ভেবেছিল কতই বা আর দাম উঠবে, খুব বেশি হলেও ২.৫ মিলিয়ন ডলার! যা দাম উঠেছে এই তরবারির, তাতে চক্ষু ছানাবড়া হওয়ার জোগাড়।

আশ্চর্যজনকভাবে টিপুর তরবারির নিলামে দাম উঠেছে ১৭.৫ মিলিয়ন ডলার! ভারতীয় মুদ্রায় এই টাকার পরিমাণ ১,৪৪,৫৮,৯৯,০০০! এই বিপুল দামে বিক্রি হয়েছে টিপু সুলতানের ব্যক্তিগত, অপূর্ব নান্দনিক এই তরবারি। ইতিহাসের সবচেয়ে দামি তলোয়ার এখন এটিই। অলঙ্কৃত এই তরোয়ালটি, পৃথিবীর যাবতীয় দামি তরবারির সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে।

টিপু সুলতানের মালিকানাধীন এই তরবারিটি ছিল আদতে একটি স্প্যানিশ তরোয়াল। ১৭৮২-১৭৯৯ সাল পর্যন্ত তাঁর শাসনামলে টিপু সুলতানের ব্যক্তিগত সবচেয়ে ভরসাযোগ্য অস্ত্র ছিল এটিই। অসাধারণ কারুকার্য করা এই তরবারি উটজ স্টিল দিয়ে তৈরি ছিল। এই কারণেই টিপুর এই তরবারি জগতে বিখ্যাত ছিল এর শক্তির জন্য। সেই সময়ে উপলব্ধ অন্যান্য ইস্পাতের বিকল্পের চেয়ে ঢের কঠিন ছিল এই স্প্যানিশ তরবারি!

বলা হয়, ভারতীয় ইতিহাসের এই যুগের তরবারিগুলি লোহার বর্মকেও সহজেই কেটে ফেলতে পারত। সেই সময়ের ধাতুবিদ্যার কৌশলে এই কারণেই এগিয়ে ছিল অস্ত্রগুলি। তরবারিতে লেখা রয়েছে 'শাসকের তলোয়ার', টিপুর মৃত্যুর পরে এতে নানা কিছুই খোদাই করে লেখা হয়েছে।

টিপু সুলতান ব্রিটিশদের কাছে পরাজিত হলে, ১৭৯৯ সালে ব্রিটিশ সৈন্যরা তাঁর শয্যাঘর থেকে এই তরবারিটি উদ্ধার করে এবং মেজর জেনারেল ডেভিড বেয়ার্ডকে প্রদান করে। তাঁর নির্দেশিত আক্রমণের কারণে, টিপু সুলতানকে হত্যা করা সম্ভব হয়েছে বলে সেই সাহসিকতা ও সম্মানের প্রতীক হিসাবেই তরবারিটি পেশ করা হয়, বলা হয়েছে অকশন হাউজ বোনহামসের এক প্রেস বিজ্ঞপ্তিতে।

অবশ্য এটিই টিপু সুলতানের একমাত্র তরবারি ছিল না এবং এটি এমন তরবারিও ছিল না যা তিনি যুদ্ধে ব্যবহার করেছিলেন। যুদ্ধে ব্যবহৃত তরবারিগুলি আরও আগেই হারিয়ে গিয়েছে এবং উদ্ধার হওয়ার পর থেকে তা ব্রিটিশ জাদুঘরে রাখা হয়েছে। তবে এই ব্যাপক দামী তলোয়ারটি এত বিশেষ এর শিল্পসজ্জার কারণে।

মজার বিষয় হচ্ছে, টিপু সুলতানকে 'রকেট আর্টিলারি'র পথপ্রদর্শক বলে মনে করা হয়। ব্রিটিশ আক্রমণের বিরুদ্ধে দূরগামী অস্ত্র হিসাবে বারুদ ঠাসা ধাতব নল ব্যবহার করেছিলেন টিপু। সেই সময়ে এমন অস্ত্রের ব্যবহার ভাবাও যায়নি। এগুলি যে খুব কার্যকর বা ক্ষতিকারক ছিল তা নয়। তবে এর বিশাল শব্দ এবং আলোর ঝলকানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীকে বিপুল ভয় দেখানোর জন্য যথেষ্ট ছিল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।