লোভীদের স্বর্গরাজ্য তৃণমূল, টিকিট না পেলেই আলবিদা বলেন যারা

TMC Candidate List 2024: মমতা নিজে দেবকে প্রার্থী করতে চান। তাই মত বদলে নেন দেব। ফের ঘাটালে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল। তবে মিমির ক্ষেত্রে তা ঘটেনি।

inscript
৪ মিনিট
লোভীদের স্বর্গরাজ্য তৃণমূল, টিকিট না পেলেই আলবিদা বলেন যারা

দিবে আর নিবে, মিলাবে মিলিবে। তুমি যাহা চাও তাই যেন পাও আর আমি বসে চিনেবাদাম খাই, এমনটা হালফিলের রাজনীতিতে আর নেই। গত দু'দশকে রাজনীতিতে জনপ্রিয় হয়েছে তাই কিছু শব্দবন্ধ, কিছু ট্যাগলাইন। মানুষের মাথায় দলবদলু, দলে থেকে কাজ করতে পারছিলাম না জাতীয় রাজনৈতিক কথা প্রবাদে পরিণত হয়েছে। রাজনীতিবিদদের থেকে 'আদর্শ' প্রত্যাশা করা কি তাহলে ভুলেই গেল মানুষ? ভুলিয়ে দেওয়ার আয়োজন বিবিধ। বাংলার শিশুও আজকাল জানে, যতজন মানুষ লোকসভা নির্বাচনের আগে তৃণমূল বা অন্য দল থেকে বিজেপিতে যাচ্ছে, ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে আবার অনেকেই ফিরে আসবে তৃণমূলে। এই আসা যাওয়ার মাঝে বাংলার রাজনৈতিক অভিধান থেকে আদর্শ, দলীয় নীতি জাতীয় শব্দগুলি হাপিশ। টিকিট না দিলে দল ছেড়ে দেওয়া, দল বদলে নেওয়া বড্ড সহজ। তার জন্য পোড় খাওয়া রাজনীতিবিদও হতে হয় না। রাজনীতির ব্যবসায় লাভের মুখ না দেখলে দলত্যাগকেই বেছে নেন নেতারা। তা সে তৃণমূলের দীর্ঘদিনের নেতা তাপস রায় হন বা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। টিকিট নেই তো আমিও নেই!

রবিবার জনগর্জন সভা হয়েছে দুপুরে। সেখানে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে। আর রাতেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, সায়ন্তিকা আশা করেছিলেন বাঁকুড়া থেকে তাঁকে প্রার্থী করা হবে। কিন্তু তার বদলে সেই আসন থেকে প্রার্থী করা হলো অরূপ চক্রবর্তী। তালডাংরার বিধায়ক ছিলেন অরূপ। টিকিট না পেয়ে মনের দুঃখে ইস্তফা!

এমনটা যে হবেই তা জনগর্জনের মঞ্চেই বোঝা গেছিল। প্রার্থী তালিকা ঘোষণার পরে জাতীয় সঙ্গীত গেয়ে জনসভা শেষ হয় কিন্তু অতক্ষণের জন্য অপেক্ষা করেননি সায়ন্তিকা। বাঁকুড়া কেন্দ্রে তিনি নেই, কোথাও তিনি নেই- এতটুকু বুঝে যাওয়ার পরেই ফোনে কথা বলতে বলতে মঞ্চ থেকে নেমে যান সায়ন্তিকা। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কে? কেন তাঁকে টিকিট দিতেই হবে? রাজনীতির ময়দানে কী তাঁর অবদান?

  • আপনার জন্য আরও কিছু লেখা
তৃণমূলের প্রার্থী তালিকা: বিজেপিকে সুবিধা করে দিতেই দুর্বল প্রার্থী?

TMC Candidate List 2024: এবার ১১ জন বিধায়ককে লোকসভা ভোটে দাঁড় করাতে হয়েছে তৃণমূলকে। তৃণমূলের প্রার্থীভাণ্ডারের এমন দেউলিয়া দশা কেন?

২০০৯ সাল থেকে সিনেমা করছেন। কোনও সিনেমাই ব্যাপক হিট, বাংলা কাঁপানো তা নয়। অভিনয়েও নিজের পৃথক কোনও গুণ দেখাতে পারেননি। তাতে কী? মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে সায়ন্তিকার হাতে 'মহানায়ক সম্মান' তুলে দিয়েছেন। ২০২১ সালে তৃণমূলে যোগ দিয়ে তাঁর ইচ্ছে হয় দেশের সেবা করবেন। দলও বাঁকুড়া থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করে তাঁকে। কিন্তু হেরে যান সায়ন্তিকা। বিজেপির নীলাদ্রি শেখর ডানা জিতেছিলেন, যদিও ভোটের ব্যবধান ছিল সামান্যই। ভোটে হারলেও তাঁকে দলের রাজ্য সাধারণ সম্পাদক করা হয়। বাঁকুড়াতে নিয়মিত যেতে থাকেন তিনি। কিন্তু টিকিট পেলেন শেষে তালড়াংরার বিধায়ক? সায়ন্তিকা অবশ্য পরে বলছেন যে ইস্তফাপত্রটি দেখা যাচ্ছে সেটি ভুয়ো। তিনি পদত্যাগ করেননি। কিন্তু খুউউব অভিমান হয়েছে।

সায়ন্তিকা বলেছেন, “৩ বছর ধরে মাটি কামড়ে পড়েছিলাম, পঞ্চায়েতেও ভালো ফল হয়েছিল। কী কারণে টিকিট পেলাম না, দল আগে জানলে ভাল হত।" একবারও কোনও ভোটে না জিতে, ৪ বছর রাজনীতি করে সোজা লোকসভা ভোটে দাঁড়িয়ে সাংসদ হয়ে দেশের সেবা করার খোয়াব দেখছেন সায়ন্তিকা! বঙ্গ রাজনীতি এ কোন কবরডাঙায় যে এল! অভিমানী সায়ন্তিকা বলেছেন, হেরে যাওয়ার পর থেকে বাঁকুড়ায় মাটি কামড়ে পড়েছিলেন তিনি। শ্যুটিং বাতিল করে দলের ডাকে সাড়া দিয়ে বাঁকুড়া গেছেন। তাও টিকিট নেই! পদত্যাগপত্র যদি ভুয়োও হয়, গোঁসা তো খাঁটি! দলের কাজ করার জন্য, সেবা করার জন্য টিকিট পেতেই হবে? কীসের লোভ?

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রার্থীতালিকায় কেন নেই নুসরত, মিমি, অর্জুনরা? কী স্ট্র‍্যাটেজি তৃণমূলের?

Lok Sabha Election 2024: যে কেন্দ্রগুলি থেকে গতবারের ভোটে ভালো ফল করতে পারেনি তৃণমূল, সেই প্রতিটি কেন্দ্র থেকেই নতুন প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। স্বাভাবিক ভাবেই প্রার্থীতালিকায় ঠাঁই পাননি বহু পুরনো মুখই।

সায়ন্তিকা একা নন। ব্যারাকপুর কেন্দ্র থেকে টিকিট না পেয়ে রবিবারই অসন্তোষ প্রকাশ করেছেন অর্জুন সিংও। ব্যারাকপুর রাজনীতির রঙিন চরিত্র অর্জুন। অথচ ২০২৪ সালের লোকসভা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবিরের সেচ মন্ত্রী পার্থ ভৌমিককে ব্যারাকপুরে প্রার্থী করেছে তৃণমূল। অর্জুন স্বাভাবিকভাবেই রেগে গিয়েছেন। তৃণমূল শেষ মুহূর্তে বিশ্বাসভঙ্গ করেছে বলে মনে করছেন তিনি। অর্জুন সিং কিন্তু খাতায়কলমে বিজেপির সাংসদ। ওই আসা যাওয়ার মাঝের পর্বের তুখোড় খেলোয়াড় অর্জুন। বিজেপি থেকে তাই আবার তৃণমূলে ফিরতে চাইলে দলের অনেকেই খুশি হননি। সবচেয়ে বড় আপত্তি ছিল নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের, যাঁকে এবার টিকিট দেওয়া হলো ব্যারাকপুরে। অর্জুনকে যাতে ব্যারাকপুরে প্রার্থী করা না হয় সেজন্য পার্থ তাঁর ঘনিষ্ঠদের দিয়ে এলাকায় গণসাক্ষর সংগ্রহও করিয়েছেন।

২০১৯ সালের লোকসভা ভোটেও মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংকে টিকিট না দিয়ে দীনেশ ত্রিবেদীকে প্রার্থী করে। চটে গিয়ে দল ছেড়ে দেন অর্জুন সিং! তারপর বিজেপির টিকিটে লড়ে দীনেশকে হারিয়ে দেন। আবার তৃণমূলে ফিরে এসে এখন টিকিট না পেয়ে তাঁর মনে হচ্ছে বিজেপি ত্যাগ না করলেই হতো। অর্জুন কখন ঘাসফুল কখন পদ্মফুল তা মনে রাখাই দুষ্কর হয়ে গেছে এখন।

কিছুকাল আগে যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী ইস্তফা দিয়েছেন। গত পাঁচ বছরে মিমিকে সেভাবে সংসদে দেখা যায়নি। যাদবপুর লোকসভার এলাকাতেও মিমি সময় দেননি। দলের মধ্যেই অনেকে ছিলেন অসন্তুষ্ট। তারপর মিমি সমস্ত পদ ছেড়ে দেন। রাজনীতিকে আলবিদা বলে চলে যান। বিশ্লেষকরা বলছেন মিমির পারফর্ম্যান্স দেখে এবারের নির্বাচনে তাঁকে টিকিট দেওয়া হতোও না। তা আগেভাগে আন্দাজ করেই মিমি চক্রবর্তী ইস্তফা দিয়েছেন। ঘাটালের সাংসদ-অভিনেতা দেবও খানিক এই পথেই হাঁটছিলেন। কিন্তু ঘাটালে দেব জনপ্রিয়, মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা আছে। মমতা নিজে দেবকে প্রার্থী করতে চান। তাই মত বদলে নেন দেব। ফের ঘাটালে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল। তবে মিমির ক্ষেত্রে তা ঘটেনি। দল যখন কিছু দিচ্ছে না মিমিই বা কেন দলে রইবেন?

মানুষের সেবা করতে টিকিট পাওয়া জরুরি কারণ জেতা মানেই ক্ষমতা পাওয়া। ক্ষমতা আর অর্থের যোগাযোগ অত্যন্ত স্পষ্ট। তাই সামান্য কয়েক মাস রাজনীতি করে, মানুষের সঙ্গে ন্যূনতম যোগ না থাকা নায়িকারা, তারকারাও ভাবেন রাজনীতির কেরিয়ারে যত দ্রুত সম্ভব আখের গোছাতে হবে। আদর্শের তাতে কোনও ঠাঁই নেই। যে দেবে, বান্দা তাঁর! আসলে জনপ্রতিনিধি নয় আসলে লোভী কিছু মানুষকে নিয়ে এগোয় শাসকের রথ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?