তৃণমূলের প্রার্থী তালিকা: বিজেপিকে সুবিধা করে দিতেই দুর্বল প্রার্থী?

TMC Candidate List 2024: এবার ১১ জন বিধায়ককে লোকসভা ভোটে দাঁড় করাতে হয়েছে তৃণমূলকে। তৃণমূলের প্রার্থীভাণ্ডারের এমন দেউলিয়া দশা কেন?

inscript
৩ মিনিট
তৃণমূলের প্রার্থী তালিকা: বিজেপিকে সুবিধা করে দিতেই দুর্বল প্রার্থী?

জনগর্জন সভা। লোকসভা ভোটের আগে তৃণমূলের তরফে ব্রিগেডের এই সভা যে গুরুত্বপূর্ণ হবেই তা আন্দাজ করেছিলেন সকলে। তবে গুরুত্বের পরতে পরতে এত চমক অপেক্ষা করে ছিল, কে জানত! সভা থেকেই ৪২ টি লোকসভা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকা দেখে অবাক হওয়াই উচিত! শক্ত ঘাঁটিতেও দুর্বলতম প্রার্থী দিয়েছে তৃণমূল! বিজেপিকে আসন পাইয়ে দেওয়ার বোঝাপড়া দেখছেন অনেক বিশ্লেষকই! রাজ্যের অন্তত ১২ টি আসনে তৃণমূলের প্রার্থীর নাম দেখে মনে হওয়া স্বাভাবিক, বিরোধী বিজেপির সঙ্গে বোঝাপড়া হয়ে গিয়েছে আগেই! বাইরে বিরোধিতার আড়ালে রয়েছে নিবিড় অঙ্ক কষাকষি।

কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ আসন যাদবপুর। কবীর সুমন, সুগত বসু, মিমি চক্রবর্তীরা জিতেছেন তৃণমূলের টিকিটে। সেই আসনে এবার বিজেপি প্রার্থী করেছে অনির্বাণ গাঙ্গুলিকে। আর তাঁর বিরুদ্ধে তৃণমূলের সায়নী ঘোষ! যুবনেত্রী সায়নীকে ঘরের মেয়ে বলে প্রচার করলেও আসলে তিনি অত্যন্ত দুর্বল প্রার্থী। সায়নীর বিরুদ্ধে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে থাকা, আয়ের সঙ্গে সঙ্গতিহীন বাড়ি-গাড়ি কেনার অভিযোগ আছে। ডাঃ অনির্বাণ গাঙ্গুলি বোলপুর-শান্তিনিকেতন বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে লড়েন এবং ৪০.৮৯% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই একই আসনে বিজেপি মাত্র ১৯,০০০ ভোট পেয়েছিল। শ্যামা প্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন চেয়ারপার্সন অনির্বাণ গাঙ্গুলি নিঃসন্দেহে এবারের বিজেপির শক্তিশালী প্রার্থী। যাদবপুর কেন্দ্রের মধ্যেই পড়ে ভাঙড়। নৌশাদ সিদ্দিকীর যা দাপট তাঁর কেন্দ্রে, সেখানে জোড়াফুল ফোটাতে পারবেন সায়নী?

বহরমপুরে তৃণমূলের প্রার্থী হয়েছেন ক্রিকেটার ইউসূফ পাঠান। মুসলিম নাম দিয়ে মুসলিম ভোট টানার চেষ্টা। কিন্তু অধীরের গড় বহরমপুরের সঙ্গে ইউসূফ পাঠানের সম্পর্ক কী? বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও জোট নেই বলে জানিয়েও কি তাহলে কংগ্রেসের জন্য দরজা খোলা রাখলেন মমতা?

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভোটে হেরেও ছিলেন মমতার বিশ্বস্ত! অভিনয় থেকে দুর্নীতিতে যেভাবে নাম জড়াল সায়নী ঘোষের

Saayoni Ghosh ED: ভোটে হেরে পদোন্নতি হয়েছিল সায়নীর। সেই বছর জুন মাসেই সায়নী ঘোষকে তৃণমূল যুব সভানেত্রী ঘোষণা করেন মমতা।

দার্জিলিং আসনে তৃণমূলের প্রার্থী গোপাল লামা। ২০০৯ সাল থেকে এই আসনে জিতছে বিজেপি। এবার অজয় এডওয়ার্ডকে প্রার্থী করতে পারে কংগ্রেস। গোপাল লামাকে প্রার্থী করায় মমতা বিরোধী গোর্খাল্যান্ডের ভোট বিজেপি আর কংগ্রেসের মধ্যেই ভাগ হয়ে যাবে না এতে?

প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে বর্ধমান দুর্গাপুর আসন থেকে প্রার্থী করছে তৃণমূল। বিহারের দারভাঙ্গা থেকে বিজেপির টিকিটে সাংসদ হয়েছিলেন কীর্তি। ক্রিকেটে বেনিয়ম ও দুর্নীতির জন্য তাকে বিজেপি থেকে বরখাস্ত করা হয়েছিল। তারপর কীর্তি আজাদ ২০১৯ সালে কংগ্রেসে যোগ দেন। ২০২১ সালে আসেন তৃণমূল কংগ্রেসে। বর্ধমান দুর্গাপুর আসনে কোনওগ্রহণ যোগ্যতাই নেই কীর্তির। তৃণমূল কি নিজের রাজ্যের প্রার্থী পাচ্ছে না? আসানসোলে বিজেপির পবন সিং যদি বহিরাগত হন তাহলে ইউসূফ পাঠান, কীর্তি আজাদরা কীভাবে ঘরের ছেলে হন?

২০১৯ সালে পুরুলিয়া আসনে তৃণমূলের মৃগাঙ্ক মাহাতোকে হারান বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো। জ্যোতির্ময় সিং মাহাতো এই অঞ্চলে গত ৫ বছরে নিজের স্থান পোক্ত করেছেন। তিনি এলাকার জনপ্রিয় কুর্মী মুখ। সেখানে এবার শান্তিরাম মাহাতো প্রার্থী তৃণমূলের। পুরুলিয়া আসনে আগে ফরওয়ার্ড ব্লকের বীর সিং মাহাতোর কাছে হেরেছিলেন তিনি। পুরুলিয়া অঞ্চল বিজেপির গড়। সেখানে দুর্বল প্রার্থী দিয়ে আগে থেকেই পরাজয় স্বীকার করছে তৃণমূল? বর্ধমান পূর্বে তৃণমূলের শর্মিলা সরকারও নতুন মুখ। কেনই বা তাঁকে বাছা হলো কারণ অজানা!

  • আপনার জন্য আরও কিছু লেখা
২৪ ঘণ্টার মধ্যেই নাম প্রত্যাহার, কেন বিজেপির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন না পবন সিং?

Lok Sabha Election 2024 BJP Candidate List: শনিবারই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। সেই তালিকায় অন্যতম ছিল বিজেপি প্রার্থী পবন সিং। তবে বেশিক্ষণ গেল না, নিজেই লোকসভা ভোটে প্রার্থী হওয়া থেকে সরে দাঁড়ালেন পবন।

ব্যারাকপুরে কল কারখানার প্রাধান্যের কারণে হিন্দিভাষিদের কিঞ্চিৎ দাপট আছে। অর্থাৎ বিজেপির দখল আছে। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবিরের পরিচিত মুখ পার্থ ভৌমিক কতটা দাগ কাটতে পারবেন, সন্দেহ আছে।

মালদা দক্ষিণে তৃণমূলের দুর্বলতম প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান। অক্সফোর্ড থেকে বাংলায় মুসলিম এবং কমিউনিজম বিষয়ে গবেষণা করা শাহনওয়াজ এককালে ব্যাপক তৃণমূল বিরোধী ছিলেন, এখন তৃণমূল প্রার্থী। এই আসনে কংগ্রেসের হয়ে সম্ভবত ঈশা খান দাঁড়াবেন। বিজেপিও লড়াই দিতে ছাড়বে না। এই আসনও কি তবে বহরমপুরের মতোই কংগ্রেসের জন্য ছেড়ে রাখলেন মমতা?

পূর্ব মেদিনীপুর শুভেন্দুর গড়। সেখানে তমলুকের মতো আসনে বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হলে দেবাংশু ভট্টাচার্যের মতো নতুন নেতা তাঁকে কতটা লড়াই দেবেন?

হাওড়া আসনে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও সংশয় থাকছে। নবীন প্রবীণ ভারসাম্য রেখে উত্তর কলকাতায় আবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করলেও এই অঞ্চলে বিজেপির দাপট এবার চিন্তায় ফেলবেই তৃণমূলকে। দমদমেও সৌগত রায় জিততে পারবেন কিনা সন্দেহ রইছেই।

এবার ১১ জন বিধায়ককে লোকসভা ভোটে দাঁড় করাতে হয়েছে তৃণমূলকে। কৃষ্ণ কল্যাণী, অরূপ চক্রবর্তী, জুন মালিয়া, পার্থ ভৌমিক, বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী, বিপ্লব মিত্র, নির্মলচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসুনিয়া, উত্তম বারিক, হাজি নুরুল ইসলাম- সবাই বিধায়ক। তৃণমূলের প্রার্থীভাণ্ডারের এমন দেউলিয়া দশা কেন? তালিকা দেখে তাই প্রশ্ন উঠছেই, বিজেপি আর কংগ্রেস দু'পক্ষের জন্যই কি তৃণমূল দরজা খোলা রাখছে? বিজেপির বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী দেখলে মনে হওয়া কি স্বাভাবিক নয় হাতে করে তুলে দেওয়া হচ্ছে ওই আসন? যদি বিজেপি ২০-র বেশি আসন পায় তাহলে ২০২৬ পর্যন্ত মমতা সরকার রাখতে পারবেন তো? তাপস রায়ের মতো তৃণমূলের বিশ্বস্ত লোকও যদি বিজেপিতে চলে যান, তাহলে অন্য নেতাদের যে বিজেপির কাছে মাথা বন্ধক রাখা নেই তা নিশ্চিত তো?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?