হেরেই গেলেন শাহের ডেপুটি! যে কৌশলে নিশীথকে হারিয়ে এক নম্বরে তৃণমূল

Nisith Pramanik: শেষ পর্যন্ত অবশ্য শেষ হাসি হেসেছে তৃণমূলই। হেরেই গিয়েছেন বিজেপির হেভিওয়েট নিশীথ। বিকেলে সাংবাদিক বৈঠক করে কোচবিহারবাসী ও জেলা তৃণমূলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Sohini Das
২ মিনিট
হেরেই গেলেন শাহের ডেপুটি! যে কৌশলে নিশীথকে হারিয়ে এক নম্বরে তৃণমূল

বুথ ফেরত সমীক্ষা বলেছিল, এ রাজ্যে তৃণমূলকে পিছনে ফেলে এক নম্বরে উঠে আসবে বিজেপি। তবে ভোট গণনা শুরু হওয়ার পর কিন্তু তেমন কিছু হতে দেখা গেল না। গোটা বাংলাতেই তেমন করে দাঁত ফোটাতে পারল না বিজেপি। এমনকী যে যে এলাকা বিজেপির গড় বলে পরিচিত ছিল বাংলায়, হারাতে হচ্ছে সেই সব আসনও। কেন বাংলায় লোকসভা ভোটের ফলাফলে এ ভাবে ভরাডুবি হতে হল বিজেপিকে? এখনও চড়া হিন্দুত্ববাদের থেকে যে লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর মতো জনদরদী প্রকল্পেই ভরসা রাখছে মানুষ, সে কথাই প্রমাণ হয়ে গেল ফের। কোচবিহার কেন্দ্রে বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের জয় নিয়ে একরকম নিশ্চিতই ছিল বাংলার বিজেপি নেতৃত্ব। তবে তেমনটা ঘটছে না বাস্তবে।

একেবারে প্রথম দফাতেই ভোট ছিল কোচবিহার কেন্দ্রে। গোটা রাজ্যে যখন কার্যত লড়াই ছিল ত্রিমুখী, সেখানে কোচবিহারের লড়াই ছিল দ্বিমুখী। কোচবিহার কেন্দ্র থেকে এ বারেও বিজেপির টিকিটে লড়ছেন নিশীথ প্রামাণিক। তৃণমূল প্রার্থী করেছিল জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। তৃণমূলের টিকিটে সিটাই বিধানসভায় ছিলেন জগদীশচন্দ্র। সেই জগদীশচন্দ্রই চাপে ফেলে দিলেন বিজেপির হেভিওয়েট প্রার্থী নিশীথ প্রামাণিক। বিকেল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, জগদীশ এগিয়ে ছিলেন প্রায় ৪০ হাজার ভোটে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভাঙল অনিল বসুর ‘অজেয়’ রেকর্ড! সব বাধা ঠেলে ডায়মন্ডহারবারে হ্যাটট্রিকের পথে অভিষেক

Lok Sabha Election 2024: প্রতিবারের মতো এই লোকসভা ভোটেও ডায়মন্ড হারবার কেন্দ্র থেকেই প্রার্থী হয়েছিলেন অভিষেক। এই হীরক বন্দর এতদিনে কার্যত অভিষেক ব্যানার্জির গড়ে পরিণত হয়েছে। আর সেই গড়ে তাঁকে হারানো যে মোটেও সোজা কথা নয়, তা বুঝিয়ে দিয়েছে লোকসভা ভোটের ফলাফল।

সেই ব্যবধান বেড়েই গিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে। নিশীথ শুধু বিজেপির হেভিওয়েট নেতাই নয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি তিনি। ফলে তাঁর দিকে নজর ছিল গোটা দেশেরই। গণনা শুরুর পর থেকেই পিছিয়ে পড়তে শুরু করেন নিশীথ। কখনও কখনও একটু আধটু এগোলেও তেমন ভালো ফল করতে দেখা যায়নি নিশীথকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
উত্তরপ্রদেশই উলটে গেল! কে গিলে ফেলল রাম মন্দিরের সাফল্য?

Ayodhya Ram Mandir Lok Sabha Results: অযোধ্যা যে লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, সেই ফৈজাবাদেরও ভোট টানতে ব্যর্থ হচ্ছে রাম মন্দির।

শেষ পর্যন্ত অবশ্য শেষ হাসি হেসেছে তৃণমূলই। হেরেই গিয়েছেন বিজেপির হেভিওয়েট নিশীথ। বিকেলে সাংবাদিক বৈঠক করে কোচবিহারবাসী ও জেলা তৃণমূলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, "কোচবিহারের সো কলড হোম মিনিস্টারের মেরুদণ্ড ভেঙে দিয়েছে সেখানকার মানুষ।' এজেন্সিকে কাজে লাগিয়েও লাভ হয়নি বলে তাঁর দাবি। যেভাবে ওরা আমাদের হিউমিলিয়েট করেছে, আমরা রাজনৈতিকভাবে তার বদলা নেব।"

স্থানীয়ভাবে পরিচিত হলেও দেশীয় রাজনীতিতে রীতিমতো অচেনা মুখ জগদীশ বর্মা বসুনিয়া। শেষমেশ লোকসভা ভোটে বাজিমাত করলেন তিনিই। তবে তাঁর চেয়ে দলের ও সংগঠনের কৃতিত্ব বেশি। দলের জয়ের সিংহভাগ কৃতিত্ব যাঁর, সেই উদয়ন গুহ জয়ের পর বললেন, "এই জয় সংগঠনের জয়। আমাদের স্ট্র্যাটেজি ছিল ওদের উত্যক্ত করে ভুলের ফাঁদে জড়িয়ে দেওয়া। ওঁরা সেই ফাঁদে পা দিয়েছে। আমরা জয় পেয়েছি। সবাই মিলে একযোগে লড়াই করে জয় এসেছে।"

ভোট ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যে যে কটি আসন হিংসার জন্য চর্চিত ছিল, তার মধ্যে শীর্ষে ছিল দিনহাটাই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক বনাম রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ লড়াই সামনে এসেছিল। একাধিকবার রক্তাক্ত হয়েছে এলাকা। প্রকাশ্যে মারামারিও দেখা গিয়েছে দুই মন্ত্রীর মধ্যে। যার ফল ভোটে পড়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, আরও একটা বড় ইস্যু বিজেপির বিরুদ্ধে গিয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বিজেপির টিকিটে রাজ্যসভা থেকে সাংসদ হওয়া অনন্ত মহারাজ ভোটের আগে বারবার ঘোষণা করেছিলেন পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হবে কোচবিহার বা উত্তরবঙ্গ। ভোটের মুখে নিশীথ প্রামাণিক সেই দাবি থেকে সরে গিয়ে নিশ্চুপ হয়ে যান। যা মোটেও ভালো ভাবে নেয়নি রাজবংশি সমাজ। শেষ পর্যন্ত এই ইস্যুই ভোটবাক্সকে ওলটপালট করে দিল, উঠছে প্রশ্ন।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।