মোদির ‘সঙ্কল্পপত্র’-কে টেক্কা দিতে পারল ‘দিদির শপথ’? ভোটমুখী ইস্তেহারে এগিয়ে কারা?

Lok Sabha Election 2024: তৃণমূল কংগ্রেসের এবারে ইস্তেহারে একের পর এক উল্লেখযোগ্য সিদ্ধান্তের কথা জানানো হয়েছে তৃণমূলের তরফে। যাকে 'দিদির শপথ' বলে চিহ্নিত করেছে ঘাসফুল শিবির।

Sohini Das
৪ মিনিট
মোদির ‘সঙ্কল্পপত্র’-কে টেক্কা দিতে পারল ‘দিদির শপথ’? ভোটমুখী ইস্তেহারে এগিয়ে কারা?

ভোটের বছর বলে কথা। বাংলা বছরের প্রথম দিনেই ইস্তেহারপত্র প্রকাশ করেছে বিজেপি। সেই ইস্তেহারপত্রে রয়েছে একাধিক প্রতিশ্রুতি। শিয়রে ভোট বলে কথা। সেই ভোটের বাজারে ইস্তেহারপত্রে যে একাধিক প্রতিশ্রুতি থাকবে, তাতে আর অবাক কথা কী। বিজেপির সেই 'সঙ্কল্পপত্র'-কে বিজেপির 'মাফিনামা' বলে কটাক্ষ করেছে কংগ্রেস। ১৯ এপ্রিল থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে লোকসভা ভোট। তার ঠিক দু'দিন আগে নিজেদের ইস্তেহার সামনে আনল তৃণমূল কংগ্রেস।

জাতীয় দলের তকমা আগেই হারিয়েছে তৃণমূল। ফলে গোটা দেশ তোষনের দায় তৃণমূল কংগ্রেসের নেই। আপাতত বাংলার মুখের দিকে তাকিয়েই ভোটের আগে ইস্তেহারপত্র প্রকাশ করেছে ঘাসফুল শিবির। বুধবার বিকেলেই প্রকাশ্যে এসেছে সেই ইস্তেহারপত্র। কর্মসংস্থানের নিশ্চয়তা থেকে তিন কোটি লাখপতি দিদি তৈরির লক্ষ্য, নারী সংরক্ষণ, কৃষক-জেলেদের উন্নতি থেকে শুরু করে এক জাতি, এক নির্বাচণের প্রতিশ্রুতি। কী নেই বিজেপির ইস্তেহারে। তৃণমূল নিজেদের ইস্তেহারে বিজেপিকে জবাব দিতে পারল কতটা?

ভোটকুশলী প্রশান্ত কিশোর বলছেন, এবার তৃণমূলকে দু'নম্বরে ঠেলে বাংলায় শীর্ষে উঠে আসবে বিজেপি। পিকের সেই দাবি সত্যিই ফলতে চলেছে বাংলায়। সে নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে জোর চর্চা শুরু হয়েছে। বাংলায় কি সত্যিই পিছিয়ে পড়বে তৃণমূল? অধিকাংশ কেন্দ্রে প্রার্থী দিতে নাকানিচোবানি খাওয়া বিজেপিকে ইস্তেহারে কতটা মাত দিতে পারল ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেসের এবারে ইস্তেহারে একের পর এক উল্লেখযোগ্য সিদ্ধান্তের কথা জানানো হয়েছে তৃণমূলের তরফে। যাকে 'দিদির শপথ' বলে চিহ্নিত করেছে ঘাসফুল শিবির। মোট দশটি শপথের কথা বলা হয়েছে সেই ইস্তেহারে। ভোটমুখী বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের অস্ত্র হতে চলেছে সেগুলিই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাংলার একপেশে রাজনীতি বিজেপিকে জায়গা করে দিল । মুখোমুখি দীপঙ্কর ভট্টাচার্য

Dipankar Bhattacharya Interview: সারা দেশে সাতটি লোকসভা কেন্দ্র থেকে লড়ছে সিপিআইএমএল। বলছে, বিজেপি বিরোধী যে কোনও শক্তিকেই ভোট দিতে। তার জন্য জুটছে পাল্টা ট্রোলিংও! বিজেপি বিরোধিতায় কতটা শক্তিশালী সিপিআই(এমএল) লিবারেশন, কী পরিকল্পনা দীপঙ্কর ভট্টাচার্যের?

শ্রমিকদের জন্য বর্ধিত আয়ের কথা বলা হয়েছে ইস্তেহারের প্রথমেই। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে শ্রমিকদের আয় বাড়ানোরও। তার পরেই রয়েছে প্রত্যেকের মাথায় ছাদ করে দেওয়ার কথা। দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় আবাস যোজনায় বাংলার সঙ্গে খটাখটি লেগেই রয়েছে মোদি সরকারকে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে একাধিক বার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কেন্দ্রের ভরসায় না থেকে সেই অভাব রাজ্যই মেটাবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে। মোদি ঘোষণা করেছেন তিন কোটি নতুন বাড়ি বানানোর কথা। তার টেক্কা দিতেই কি মমতার সরকারও সবার মাথায় ছাদের কথা ঘোষণা করে দিল! উঠেছে প্রশ্ন।

তবে সবচেয়ে বড় ব্যাপার, এই ইস্তেহারে বিনামূল্যে দশটি রান্নার সিলেন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দিদি বিপিএল গ্রাহকদেক। উজ্জ্বলা গ্যাস প্রকল্পের কথা বললেও কথা রাখতে ব্যার্থ মোদি সরকার। আর সেই ফাঁক দিয়েই রাজ্যবাসীকে তৃণমূলমুখী করতে চাইছে দল। ইতিমধ্যেই তৃণমূল সরকারের দুয়ারে সরকার প্রকল্প যথেষ্ট সফল। ভোটমুখী ইস্তেহারে ৫ বছর বিনামূল্য রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে মোদি সরকার। আর তাকে টেক্কা দিতেই দুয়ারে রেশন প্রকল্পের আওতায় বঙ্গবাসীকে পাঁচ কেজি করে রেশন তাঁর দুয়ারে পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করল মমতা সরকার। কী কী থাকবে সেই রেশনে। থাকছে চাল, ডাল এবং শস্য। মানুষের যাতে অন্ন নিয়ে দুশ্চিন্তা না থাকে, তা-ই এই ব্যবস্থা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
লোকসভা ভোটের সবচেয়ে বড় ঘুঁটি রামমন্দির? সমীক্ষায় ফাঁস বিজেপির যে অকল্পনীয় ছক

CSDS-Lokniti 2024 pre-poll survey: আজ থেকে নয়। প্রায় তিন দশক ধরে দেশের রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে অযোধ্যার রামমন্দির। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস করে হিন্দুত্ববাদীরা। তাতে নেতৃত্ব দিয়েছিল তৎকালীন বিজেপি সরকার।

ক্ষমতায় এসে নতুন করে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন মোদি। তিন কোটি লাখপতি দিদি তৈরি করার লক্ষ্যমাত্রাও নিয়েছেন। তৃণমূলের ইস্তেহারে পাল্টা কর্মসংস্থানের সুরক্ষা দিল তৃণমূলও। নানাবিধ দুর্নীতির জালে প্রাণ ওষ্ঠাগত মমতা সরকারের। নিয়োগ দুর্নীতি, শিক্ষাদুর্নীতি থেকে শুরু করে রেশন কেলেঙ্কারি। ভোটের আগে প্রায় সব কটি ক্ষেত্রেই নতুন করে নিরাপত্তা দেওয়ার কথা ঘোষা করে দেওয়া হল ইস্তেহারে। পাশাপাশি স্বামিনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হবে বলেও জানানো হয়েছে। তা-ও আবার আইন মেনে। যা এখন দেওয়া হচ্ছে না বলে দাবি তৃণমূল কংগ্রেসের।

এখানেই শেষ নয়। মোদি বিনামূল্য বিদ্যুৎ দেবেন বলে আশ্বাস দিয়েছেন। আশ্বাস মিলেছে বিদ্যুতের বিল কমিয়ে আনারও। তৃণমূলের ইস্তেহারে বিদ্যুৎ নিয়ে আশ্বাস না থাকলেও পেট্রোপণ্যের দাম কমানোর কথা বলা হয়েছে সেখানে। এমনকী যাতে দামের ওঠা নামায় মানুষের অসুবিধা না হয় তার জন্য পৃথক তহবিল গঠন করা হবে। সেখান থেকে ভর্তুকি দেওয়া হবে বলে জানিয়েছে ঘাস শিবির। ভবিষ্যতের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে বিশে। প্রশিক্ষণের কথাও বলা হয়েছে। উল্লেখ রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডেরও।

তৃণমূলের ভোটবাক্সের একটা বড় অংশ জুড়ে রয়েছেন সংখ্যালঘুরা। নিন্দুকেরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সংখ্যালঘু তোষণেরও অভিযোগ তোলেন প্রায়শই। এবার ইদের মঞ্চ থেকেও সিএএ-এনআরসি বিরোধিতার সুর চড়িয়েছিলেন মমতা। ভোটের আগে এ রাজ্যে বিজেপির বিরুদ্ধে মমতার হাতের বড় অস্ত্র যে সিএএ-এনআরসি, তা বলাই বাহুল্য। নির্বাচনী ইস্তেহারেও সেই ইস্যুকে ব্যবহার করতে ভুলল না তৃণমূল। ইস্তেহারের শেষের দিকে স্বচ্ছ আইন স্বাধীন ভারত নামে একটি পর্ব রেখেছে তারা। যেখানে সিএএ, এনআরসি এবং অভিন্ন দেওয়ানি বিধি বাতিল করার কথা বলা হয়েছে। মহিলাদের আর্থিক সুরক্ষা দিতে একাধিক প্রকল্প রয়েছে তৃণমূলের। বাংলায় লক্ষ্মীর ভান্ডারের মতো একাধিক উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আস্তিনের তাস। ইস্তেহারেও মেয়েদের আর্থিক ক্ষমতায়নের উপর জোর দিল তৃণমূল। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় দশ লক্ষ টাকার চিকিৎসার ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে ইস্তেহারে।

বাংলায় মোদির 'সঙ্কল্পপত্রে'র অ্য়ান্টিটোড হিসেবে মমতা সরকারের ইস্তেহারপত্রকে তুলে ধরতেই কি রয়ে-সয়ে সময় নিয়ে 'দিদির শপথ'-কে সামনে আনল তৃণমূল? ভোটমুখী বাংলায় তৃণমূলের আসনকে আরও শক্ত করবে তৃণমূলের এই প্রতিশ্রুতিগুচ্ছ? নাকি পিকে-র কথা সত্য করেই গেরুয়া ঝড়েই বেশি আস্থা রাখবে বাংলার মানুষ। সেই উত্তর অবশ্য মিলবে ভোটবাক্সেই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।