সংসদ পদ হারাতে চলেছেন মহুয়া মৈত্র? কেন এখনও চুপ তৃণমূল?

Mahua Moitra Ethics Committee : মহুয়া বলছেন, যত বেশি বিজেপি তাঁকে কোণঠাসা করার চেষ্টা করবে তত বেশি তাদের বিরুদ্ধে লড়বেন তিনি।

inscript
৩ মিনিট
সংসদ পদ হারাতে চলেছেন মহুয়া মৈত্র? কেন এখনও চুপ তৃণমূল?

সাংসদ হিসেবে আর কাজ চালিয়ে যেতে দেওয়া যায় না তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্রকে। সাংসদ হিসাবে অবিলম্বে তাঁর সদস্যপদ বাতিল করা উচিত, এমনটাই সুপারিশ সংসদীয় এথিকস কমিটির। মহুয়ার বিরুদ্ধে টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগগুলিও আরও গভীরে গিয়ে খতিয়ে দেখার সুপারিশ করেছে এই কমিটি। মহুয়া মৈত্র যা যা করছেন তা 'অত্যন্ত আপত্তিকর, অনৈতিক, জঘন্য এবং অপরাধমূলক', তাই মহুয়ার কঠোর শাস্তির দরকার, মনে করছে কমিটি। এই সুপারিশ জানিয়ে ৫০০ পাতার প্রতিবেদন জমা দিয়েছে এথিকস কমিটি। কমিটির সদস্যরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, মহুয়া মৈত্র অননুমোদিত লোকজনের সঙ্গে ইউজার আইডি শেয়ার করেছেন। মহুয়া ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে নগদ টাকা এবং সুযোগ-সুবিধা নিয়েছেন। এই 'গুরুতর অপকর্ম'র জন্য মহুয়ার 'গুরুতর শাস্তি'র প্রয়োজন।

৫০০ পাতার ওই প্রতিবেদনে এথিকস কমিটি বলেছে, ভারত সরকারের উচিত নির্দিষ্ট সময়ের মধ্যে মহুয়া মৈত্র এবং দর্শন হিরানন্দানির মধ্যে নগদ লেনদেনের বিষয়টির আইনি, প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে তদন্ত করা। সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন লোকসভার স্পিকারের কাছে এই দীর্ঘ প্রতিবেদনটি জমা দেওয়া হবে এবং আলোচনার পরই ব্যবস্থা নেওয়া হবে।

এথিকস কমিটির প্রধান, বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকার দর্শন হিরানন্দানির সঙ্গে মহুয়া মৈত্রর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কথা তুলেছেন৷ জয় অনন্ত দেহাদরাইকে নিয়েও প্রশ্ন উঠেছে যার অভিযোগের ভিত্তিতেই সিবিআইয়ের হাতে যায় পুরো মামলাটি। কমিটি বলছে, মহুয়া মৈত্র তদন্তে কোনও সহযোগিতাই করছেন না। বিরোধী সদস্যরা অভিযোগ তুললে প্রশ্নের উত্তর এড়াতে হঠাৎ মিটিং থেকে বেরিয়ে যান মহুয়া, বলছেন বিনোদ কুমার সোনকার। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও জানান, তাঁর অভিযোগের ভিত্তিতেই দুর্নীতিবিরোধী সংস্থা লোকপাল মহুয়া মৈত্রর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মহুয়ার পাশে না থেকে বিজেপিকেই সুবিধা করে দিচ্ছেন মমতা?

Mahua Moitra Adani Scam : বিজেপি বরাবরই রাজনৈতিক লড়াইকে ব্যক্তিকেন্দ্রিক করতে চেয়েছে। তাতে সবচেয়ে বেশি লাভ নরেন্দ্র মোদির।

Glad to see Adani TV has a copy of Unethical Standing Committee Report BEFORE it is placed before Committee tomorrow.

Just like Lok Pal referrals announced via the hired help

Modi Adani Bhai Bhai

Sabh Institutions Bye Bye

— Mahua Moitra (@MahuaMoitra)

বিজেপি সাংসদ অভিযোগ করেছিলেন, মহুয়া মৈত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আদানির সম্পর্ক নিয়ে সংসদে প্রশ্ন করার জন্য ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে নগদ টাকা নিয়েছিলেন। নিশিকান্তই দাবি করেন যে, এই ব্যবসায়ীর সঙ্গে সংসদীয় লগ-ইন শেয়ার করেন মহুয়া। ফলে জাতীয় নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলেছেন তিনি।

মহুয়া এই লগ-ইন আইডি শেয়ার করার কথা স্বীকার করে নেন। কিন্তু মহুয়ার দাবি, লগইন এবং পাসওয়ার্ড ভাগ না করারও কোনও নিয়ম নেই৷ এথিকস কমিটির মামলার শুনানির আগে, মহুয়া একটি চিঠি লিখে প্রশ্ন করেন কেন এই জাতীয় নিয়মগুলি সাংসদদের জানানো হয় না? গত মাসেই একটি হলফনামায়, দর্শন হিরানন্দানির সঙ্গে লগ-ইন আইডি শেয়ারের কথা স্বীকার করেন মহুয়া কিন্তু প্রশ্ন করার জন্য নগদ টাকা নেওয়ার বিষয়টি এড়িয়ে যান। মহুয়া জানান, দর্শন এবং তিনি ঘনিষ্ঠ বন্ধু। তাই মহুয়া মৈত্রকে 'উপহার' দিতেই পারেন হিরানন্দানি।

এথিকস কমিটির এই সাংসদ পদ কেড়ে নেওয়ার সুপারিশ প্রসঙ্গে মহুয়া বলছেন, যত বেশি বিজেপি তাঁকে কোণঠাসা করার চেষ্টা করবে তত বেশি তাদের বিরুদ্ধে লড়বেন তিনি। তিনি একা লড়বেন নাকি তৃণমূল লড়বে? আদানির বিরুদ্ধে টাকা নিয়ে প্রশ্ন করার প্রসঙ্গে মহুয়া যা বলছেন, যা করছেন, তাতে তৃণমূল কি পাশে আছে এই নেত্রীর? মহুয়া নিজেই সামলে নেবেন বলে হাল ছেড়ে দেওয়া কি আসলে বিজেপিকেই সুবিধা পাইয়ে দেওয়া নয়?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।