উপনির্বাচনে গোহারা বিজেপি আরও কোণঠাসা? চারে-চার করে বিরোধীশূন্য তৃণমূল?

West Bengal Assembly By Election Result 2024: মানিকতলা বাদে তিনটি আসনেই গত বিধানসভা ও সদ্যসমাপ্ত লোকসভায় এগিয়েছিল বিজেপি। অথচ উপনির্বাচনে একটি আসনও জিততে পারল না বিজেপি।

inscript
৩ মিনিট
উপনির্বাচনে গোহারা বিজেপি আরও কোণঠাসা? চারে-চার করে বিরোধীশূন্য তৃণমূল?

সদ্য সমাপ্ত লোকসভা ভোটে আসন হারিয়েছে বিজেপি। রাজ্যে গেরুয়াবাহিনীকে একাই রুখেছে তৃণমূল। সেই নির্বাচনের রেশ নিয়েই রাজ্যের চারটি আসনে বিধানসভা উপনির্বাচন ছিল। রায়গঞ্জ, মানিকতলা, বাগদা আর রানাঘাট দক্ষিণ। এর মধ্যে দুই আসনে তৃণমূলের দাপট থাকলেও, দুই আসনে আবার বিজেপির দখল ভালোই। তাই নির্বাচনের আগে আগে হাওয়া বলছিল দুই আসনে তৃণমূল আর দুই আসনে বিজেপির জয় কার্যত নিশ্চিত। কিন্তু উপনির্বাচনে বিরোধী বিজেপিকে দুরমুশ করে চারটি আসনই পকেটে পুরেছে তৃণমূল। ২০২১ সালে জেতা তিন কেন্দ্রেই উপনির্বাচনে হেরেছে বিজেপি।

যে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে, তার মধ্যে মানিকতলার জয় সম্পর্কে তৃণমূল কংগ্রেস প্রায় নিশ্চিতই ছিল। বাকি তিনটির মধ্যে রানাঘাট দক্ষিণ এবং বাগদা কেন্দ্রেও মোটামুটি জয়ের আশা ছিলই। তবে রায়গঞ্জ নিয়ে বিশেষ আশাবাদী ছিল না তৃণমূল। ভোট শেষ হতেই বিজেপি অভিযোগ করে, উপনির্বাচনে বিপুল পরিমাণ ছাপ্পা দিয়েছে শাসক দল। নানাভাবে বিজেপি বোঝাতে থাকে, বিজেপির এগিয়ে থাকা তিন আসনে তৃণমূল ব্যবধান কমিয়ে আনবে। অর্থাৎ তৃণমূলের জয় নিয়ে বিজেপিই যেন খানি নিশ্চিত ছিল। ফল প্রকাশ হতে তা মিলেও গেল। রানাঘাট দক্ষিণ, বাগদা, মানিকতলা এমনকী রায়গঞ্জ আসনেও জিতেছে তৃণমূলই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
৪ কেন্দ্রে উপনির্বাচন! দেশের সর্বকনিষ্ঠ বিধায়ক হতে পারবেন মতুয়া কন্যা মধুপর্ণা?

West Bengal By Elections 2024: মধুপর্ণাকেই 'মতুয়াগড়' বাগদায় প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হরিচাঁদ ঠাকুর-গুরুচাঁদ ঠাকুরের সরাসরি বংশধর মধুপর্ণাও।

তৃণমূলের অন্দরের বক্তব্য, মানিকতলায় বিরোধীরা কার্যত ছিলই না। রাজনৈতিকভাবেই এই এলাকায় তারা এগিয়ে ছিল তৃণমূলই। বুথভিত্তিক হিসেব কষে তৃণমূল দাবি করেছিল, অন্তত ১৫-১৮ হাজার ভোটে জিতবে তারা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে অধুনা প্রয়াত সাধন পাণ্ডে জিতেছিলেন ২০ হাজারের বেশি ভোটে। বাগদা বিধানসভা আসনে লোকসভা ভোটে ২০ হাজারে পিছিয়ে ছিল তৃণমূল। তবে লোকসভা ভোটের পর সেই সমীকরণ বদলে যায়। তবে রায়গঞ্জ আসন নিয়ে চিন্তায় ছিল তৃণমূল। লোকসভা ভোটে প্রায় ৪৬ হাজারের বেশি ভোটে পিছিয়ে ছিল তারা এই আসনে।

মানিকতলা বাদে তিনটি আসনেই গত বিধানসভা ও সদ্যসমাপ্ত লোকসভায় এগিয়েছিল বিজেপি। অথচ উপনির্বাচনে একটি আসনও জিততে পারল না বিজেপি। প্রায় ১৩ বছর পর রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে যেখানে প্রায় ৩৭ হাজার ভোটে পিছিয়ে ছিলেন মুকুটমণি অধিকারী, তিনিই জিতলেন ৩৯ হাজারেরও বেশি ভোটে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মেয়ের বদলে মা! মানিকতলা থেকে কেন সরিয়ে দেওয়া হলো সাধন কন্যা শ্রেয়াকে?

Shrreya Pande Maniktala: শুধুমাত্র সাধন পাণ্ডের সহধর্মিণী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সহপাঠী হিসেবে নয়, সুপ্তি পাণ্ডে নিজেও রাজনীতিতে যথেষ্ট সক্রিয় একজন মুখ।

গত বিধানসভা নির্বাচনে এই আসনে বিজেপির টিকিটে প্রায় সাড়ে ১৬ হাজার ভোটে জিতেছিলেন মুকুটমণি। তিনি তৃণমূলে যোগ দিয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়াতেই উপনির্বাচন হয়। বিজেপির জগন্নাথ সরকারের কাছে হারার পর এই ভোটে তাঁকেই ফের প্রার্থী করে তৃণমূল।

মানিকতলা বিধানসভার উপনির্বাচনে নিকটবর্তী প্রার্থীকে ৬২ হাজার ৩১২ ভোটের রেকর্ড মার্জিনে হারিয়ে জিতেছেন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। বিধানসভায় রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক হয়েছেন মতুয়া পরিবারের সদস্য এবং তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। তাঁর বয়স ২৫ বছর। ১৩ বছর পর এই কেন্দ্রে ফিরল তৃণমূল। মধুপর্ণার জয়ের ব্যবধান প্রায় ৩৪ হাজার।

লোকসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণীকেই প্রার্থী করেছিল তৃণমূল। তিনি হেরে গিয়েছিলেন বিজেপির কার্তিক পালের কাছে। এরপর রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে আবার তাঁকেই টিকিট দেয় শাসকদল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে জিতেছিলেন কৃষ্ণ। তবে তখন বিজেপির টিকিটে প্রায় ২১ হাজার ভোটে জিতেছিলেন তিনি। এবার রায়গঞ্জে ৫০ হাজারের বেশি ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী।

তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন, 'থ্রি-টায়ার ফোর-টায়ার' স্ট্র্যাটেজিতে ক্যাম্পেন করেছে দল। উপনির্বাচনে সাধারণত ভোট কম পড়ে। তাই হাওয়া গরম করতে বড় মিটিং-মিছিল করেছে দল। পাশাপাশি প্রার্থীকে নিয়ে ঘরে ঘরে যাওয়ার চেষ্টাও চলেছে। বুথ ধরে ধরে যেখানে ভোটে ঘাটতি ছিল, সেখানে আলাদাভাবে টিম পাঠিয়ে মানুষের সঙ্গে কথা বলেছে তৃণমূল। বিজেপির টিকিটে যারা আগে জিতেছিলেন, তাঁদের দলে এনে নিজেদের টিকিটে জিতিয়ে তৃণমূল প্রমাণ করে দিয়েছে হাওয়া শসকের সঙ্গেই। লোকসভাতে যে বিজেপির বিরোধী ভোট হয়েছে সারা দেশেই, সেই আঁচের রেশটুকু তৃণমূল ধরে রাখতে পেরেছে বলেই চারটি আসনই এসেছে পকেটে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?