বাংলাদেশে সংখ্যালঘুরা নির্ভয়ে থাকুন, মানববন্ধনে যে বার্তা দিলেন আন্দোলনকারীরা

Bangladesh Minorities: হাসিনা সরকারের পতনের পর নাটোর, ঢাকার ধামরাই, পটুয়াখালীর কলাপাড়া, শরীয়তপুর ও ফরিদপুরে হিন্দু মন্দিরে এবং যশোর, নোয়াখালী, মেহেরপুর, চাঁদপুর ও খুলনায় সংখ্যালঘুদের বাড়িতে হামলা হয়েছে।

inscript
৩ মিনিট
বাংলাদেশে সংখ্যালঘুরা নির্ভয়ে থাকুন, মানববন্ধনে যে বার্তা দিলেন আন্দোলনকারীরা

ছাত্রছাত্রীরা বলছেন, দ্বিতীয়বার স্বাধীন হলো বাংলাদেশ। নয়া দেশ গড়ার পালা এবার, গণতন্ত্রের নতুন সূর্য ওঠার পালা। কিন্তু শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশ জুড়ে যে পরিস্থিতি তাতে সংখ্যালঘুদের উপর হামলা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। শুধু আশঙ্কাই না, বাংলাদেশের বিভিন্ন অংশে সংখালঘু সম্প্রদায়ের উপর হামলা, ভাংচুর, অগ্নিসংযোগের একাধিক ঘটনার খবরও প্রকাশ্যে এসেছে। নতুন করে দেশ স্বাধীন করতে চাইলেন যারা, সেই ছাত্রছাত্রীরা এই হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন। এই মানববন্ধন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন, তাঁরা যে দেশ নির্মাণ করতে চান, তা কোনও বিভেদের দেশ নয়। স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার ক্ষুণ্ণ করার কোনও চেষ্টাই ছাত্রসমাজ সহ্য করবে না।

ধর্ম পালনের অধিকার যে ক্ষুণ্ণ হতে পারে বা হচ্ছে এমন আশঙ্কার নেপথ্যে রয়েছে ছাত্রদের আন্দোলনে আওয়ামী লীগ বিরোধী বিএনপি এবং জামাত-এ-ইসলামীর অনুপ্রবেশ। হাসিনা সরকার নিজেকে ধর্মনিরপেক্ষ বা উদার বললেও, বিএনপি বা জামাতের বিরুদ্ধে কট্টরপন্থাকে তোল্লাই দেওয়ার অভিযোগই রয়েছে। হাসিনার পদত্যাগ, সেনাদের সঙ্গে বিএনপি-জামাত নেতাদের বৈঠক, খালেদা জিয়ার মুক্তি সব মিলিয়ে এই প্রশ্ন উঠেছে যে বাংলাদেশ কি তবে আবার মৌলবাদীদের হাতেই চলে যেতে বসেছে? সোমবার সারা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার খবর আসে। অত্যাচারিত সংখ্যালঘুরা ভারতে আশ্রয় চাইবেন কিনা এই উদ্বেগে নরেন্দ্র মোদি বিশেষ বৈঠকও ডাকেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শেখ হাসিনার পতনের কারণ তাঁর জিভ ও চাটুকার সাংবাদিকবর্গ 

Sheikh Hasina Bangladesh: কোটা সংস্কার ইস্যুর মতো একটি সাধারণ ইস্যুকে, শেখ হাসিনা চাইলে কিন্তু ১ সেকেন্ডেই সমাধান করতে পারতেন।

হাসিনা সরকারের পতনের পর নাটোর, ঢাকার ধামরাই, পটুয়াখালীর কলাপাড়া, শরীয়তপুর ও ফরিদপুরে হিন্দু মন্দিরে এবং যশোর, নোয়াখালী, মেহেরপুর, চাঁদপুর ও খুলনায় সংখ্যালঘুদের বাড়িতে হামলা হয়েছে। দিনাজপুরে হিন্দুদের ৪০টি দোকান ভাঙচুর করা হয় বলে জানাইয়েছে প্রথম আলো। যশোরেও প্রায় ৫০ টি হিন্দু বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও ডাকাতির ঘটনা ঘটেছে। বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের পাঁচটি গ্রামের ২০ থেকে ২৫টি হিন্দু বাড়িতে চার দফায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ।

নোয়াখালীর হাতিয়া উপজেলায় কয়েকটি স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের তিনটি বাড়িতে ও চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এসেছে। জোতদৈবকী শিব ও কালীমন্দিরে হামলা করে আটটি সিসি ক্যামেরা ভেঙে ফেলে হামলাকারীরা। মেহেরপুরে এক আওয়ামী লীগ নেতার বাড়িসহ হিন্দুদের ৯টি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। দিনাজপুর সদর উপজেলায় ফুলতলা শ্মশানঘাট এলাকায় মাঠে নির্মাণাধীন হরিসভা ঘর, দুর্গামন্দির ভাঙচুর করা হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পঞ্চাশ বছর আগে হারিয়েছিলেন পরিবার, আর এক গণঅভ্যুত্থানে দেশ হারালেন মুজিব-কন্যারা

Sheikh Hasina: সোমবার দুপুরে দেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরে দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা। সঙ্গে রইলেন তাঁর সেই চিরন্তন সঙ্গী শেখ রেহানা।

মঙ্গলবার বিকেল থেকে ভোররাত পর্যন্ত দিনাজপুরের সব মন্দির ও হরিসভা বাসরে পাহারা বসিয়েছেন সংখ্যালঘুরা। তাদের সঙ্গে কয়েকটি জায়গায় মুসলিম বন্ধুরাও ছিলেন। বিভিন্ন মসজিদের মাইকে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও ভাঙচুর না করতে প্রচার করা হয়েছে।

এই নিপীড়ন বৃদ্ধির আশঙ্কা থেকে বাংলাদেশকে অভয় দিতে মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন পড়ুয়ারা। মানববন্ধনে অংশ নেন সদ্য কারামুক্ত ডাকসুর প্রাক্তন সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, উপাসনালয় ও নানা স্থাপনায় হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, "আমরা সবাই বাংলাদেশি। স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার ক্ষুণ্ন করার কোনও চেষ্টাকে ছাত্রসমাজ সহ্য করবে না। আমাদের লড়াই সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে। ছাত্রসমাজ দেখিয়ে দিয়েছে, ফ্যাসিবাদ যত শক্তিশালীই হোক, তার পতন হবেই হবে।" বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল শাখার সমন্বয়ক উমামা ফাতেমা জানান, শেখ হাসিনার পতনের পর ঢাকায় যখন উল্লাস চলছিল, গ্রামে তখন সংখ্যালঘু জনগোষ্ঠীর বাড়িঘর ও উপাসনালয়ে নির্বিচারে হামলা ও নিপীড়ন চলছিল। তবে তাঁর দাবি, গত ১৫ বছরে সংখ্যালঘুদের উপর নিপীড়নের সুবিধা ভোগ করেছে আওয়ামী লীগই। শেখ হাসিনা চলে গেলেও বাংলাদেশে আওয়ামী লীগের অন্য নেতারা আছেন। আওয়ামী লীগই ক্ষমতায় ফিরতে এই নিপীড়ন চালাচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক মেহেদী হাসান বলছেন, তারা কোনও সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু হিসাব করে আন্দোলনে নামেননি। তাঁদের লড়াই সার্বিক বৈষম্যের বিরুদ্ধে। তাই এই ঘোলা জলে যারা সাম্প্রদায়িক হামলা করছে, তাদের রুখে দিতেই হবে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।