'ওয়াও' থেকে 'জামালকুদু'! ২০২৩ জুড়ে সোশ্যাল মিডিয়া কাঁপাল কোন কোন ভাইরাল?

Top Virals 2023: সকাল সন্ধে আপামরের ফোনে ও মনে দোলা লাগালই বা কারা? কোন গানের ছন্দে উত্তাল হলি-বলি-টলি। কোন সংলাপ মিম হয়ে সবচেয়ে বেশি ফরওয়ার্ড হল ২০২৩ সালে?

Sohini Das
৪ মিনিট
'ওয়াও' থেকে 'জামালকুদু'! ২০২৩ জুড়ে সোশ্যাল মিডিয়া কাঁপাল কোন কোন ভাইরাল?

এ যুগ ভাইরালের। শূন্য দশকের মাঝামাঝি থেকে যে সোশ্য়াল মিডিয়ার বাড়বাড়ন্ত শুরু হয়েছিল তা ক্রমে এই দু-দশকে আরও বিবর্তিত হয়েছে। মানুষের রুচি বদলেছে, বদলেছে চাহিদা। 'চিনের চাউমিন, আমাদের চাউমিন' বলার দিন গেলেও টিকটিক নামক যে ব্রহ্মাস্ত্রটি শত্রু দেশে ফেলে গিয়েছিল চিন, তার ফলাফল ভুগছে গোটা বিশ্ব। এ দেশে নিষিদ্ধ হয়েছে টিকটক, কিন্তু তার বিকল্প হিসেবে জন্মেছে রিলস, শর্টসের মতো আরও নানা অবতার। আপাতত তার হাতেই সভ্যতার চাবিটি। কারণ রাত-দিন, শয়নে-স্বপনে এবং জাগরণে বিশ্ববাসী মজে সেই রিল-শর্টসের নাগরদোলায়। নাগরদোলার সেই ঘূর্ণিপাকে গান বদলায়, কনটেন্ট বদলায়, নাচের ভঙ্গি বদলায়। মহেশতলার নাচ মরিশাসে বসে দেখে ফেলেন কেউ। সেই নাচ হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে যায় মরোক্কোর প্রত্যন্ত গ্রামে। এমনই জাদু ভায়া ভাইরালের।

বছরখানেক আগেই বাংলার বাদামদাদার কাঁচা বাদামের সুরে মজেছিল গোটা বিশ্ব। ভাইরাল কারে কয়! সুদূর আফ্রিকার কোন এক গ্রামে বসে সেই গানে নেচে ভাইরালে ভাইরাল হলেন দুই ভাইবোন। বলিউড, টলিউড, হলিউড কাঁপিয়ে ছাড়ল সেই গান। কিংবা ধরুন না পাকিস্তানের খুদে পাঠান মিষ্টি আহমেদ শাহ-র সেই ভিডিওটির কথাই। আধো আধো স্বরে 'পিছে তো দেখো' বলে এক ভিডিওতেই তুমুল ভাইরাল হয়ে গেল সেই খুদে। বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ল মিম। গত বছর ভাইরালের বাজারে ঝড় তুলেছিল শ্রীলঙ্কার কন্যা য়োহানির গাওয়া 'মানিকে মাগে হিথে'। হটকেক বললেও তাকে কম বলা হয়। কান পাতলেই সেই গান। ২০২২ ছাপিয়ে সেই গান কান এবং প্রাণ মাতিয়েছে চলতি বছরেও। কিংবা ধরুন কোক স্টুডিও পাকিস্তানের 'পাসুরি' গানটার কথাই। 'মানিকে'-র চেয়ে দৌড়ে পিছিয়ে নেই কিন্তু সে-ও। কিন্তু এসবই তো গেল গত কয়েক বছরের ভাইরালের কথা। ২০২৩ সালে ভাইরালের দুনিয়ায় ঝড় তুলল কারা? সকাল সন্ধে আপামরের ফোনে ও মনে দোলা লাগালই বা কারা? কোন গানের ছন্দে উত্তাল হলি-বলি-টলি। কোন সংলাপ মিম হয়ে সবচেয়ে বেশি ফরওয়ার্ড হল ২০২৩ সালে? আসুন দেখে নেওয়া যাক চট করে।

মোয়ে মোয়ে

সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রেন্ড করেই চলেছে এই গান। ল্যাজা-মুড়ো, বিশেষ কেউ জানেন না। তবে বহু মজার ভিডিওতেই দেখা যাচ্ছে এই গানটির ব্যবহার। আসলে এই গানটির সার্বিয়ার। সার্বিয়ান গায়িকা তেয়া জোয়ার 'ডাজানাম' গানের অংশ এটি। আদতে কথাটি হল 'মোজে মোরে'। সার্বিয়ান ভাষায় যার অর্থ 'মাই নাইটমেয়ার'। তাই ভাইরালের ভাষায় তা হয়ে গিয়েছে 'মোয়ে মোয়ে'। কত ধরনের মিমে যে এই গানের অংশটি ব্যবহার হয়েছে, এবং হয়েই চলেছে তা বোধহয় গুনে শেষ করা যাবে না।

জাস্ট লুকিং লাইক আ ওয়াও

অনলাইন শপিং অ্যাপ এখন অতীত। কেনবেচার নয়া মাধ্যম আজকাল সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রামের মতো অধিকাংশ সোশ্যাল সাইটেই মার্কেটিং ও ব্যবসার সুযোগ। তা এমনই একটি সোশ্যাল মিডিয়া লাইভে এসে এক পোশাক বিক্রেতা নিজের বাহারি শাড়ি-ওড়না দেখাচ্ছিলেন। সে সময় নিজের পণ্যের গুণমান বোঝাতে গিয়ে তিনি বলে ফেলেছিলেন, "সো বিউটিফুল সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও!" ব্যাস, নিজের অজান্তেই জাতির হাতে আস্ত একটা অস্ত্র তুলে দিয়েছেন জসমিন কৌর নামে ওই ফেসবুক ব্যবহারকারী। তার পর থেকে প্রতিটা ফেসবুক, ইনস্টাগ্রাম রিলস জুড়ে চলছে 'লুকিং লাইক আ ওয়াও' ট্রেন্ড।

  • আপনার জন্য আরও কিছু লেখা
২০২৩ বর্ষশেষের সেরা ভারতীয় সিনেমা, এখনও দেখেননি?

Best Indian Movies: ওটিটি থেকে সিঙ্গল স্ক্রিন, মাল্টিপ্লেক্স-বদলাচ্ছে ছবির ধরণ। বদলাচ্ছে ছবির বিষয়বস্তু, বক্তব্য। ছবির জগতে কী কী মণিমুক্তো এবার জমল ভারতের ঝুলিতে? আসুন, বছরের শেষে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

অ্যায়!

কখন যে সোশ্যাল মিডিয়ায় কী ভাইরাল হয়, তা 'দেব না জানতি, কুত মানুষ'। সেই অঙ্ক মেনেই বিহারের ষষ্ঠ শ্রেণির কিশোর আদিত্য কুমার সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে। অবশ্য ভাইরাল হয়েছে তার একটি অভিব্যক্তি। দেশের প্রধানমন্ত্রী কে, তার উত্তরে আশ্চর্য ভঙ্গি করে বসে ছেলেটি। আর সেটিই জায়গা করে নিয়েছে মিমে।

আইলো উমা বাড়িতে

বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো ঘিরে প্রতিবারই কোনও না কোনও গান বেশ ট্রেন্ড করে। এবার সেই গানটি ছিল নন্দী সিস্টারসের এক বোন অন্তরা নন্দীর গাওয়া আইলো উমা বাড়িতে। যে গানটিতে দুর্দান্ত নেচে ভাইরাল হয়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। সেই গানটি অচিরেই ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। আর সেই গানের সিগনেচার স্টেপে নেচে রিলস বানাননি এমন বাঙালি বোধহয় টেলিস্কোপ দিয়ে খুঁজতে হবে। ফলে ভাইরালের তালিকায় জায়গা করে নিয়েছে এই বাংলা গানটিও।

ভূপেন্দর যোগী

  • আপনার জন্য আরও কিছু লেখা
ডিসেম্বরের শহরে রামধনু যাত্রা! কলকাতা কি সত্যিই সাবালক হয়েছে আজও?

Kolkata Pride Walk 2023 : পার্ক স্ট্রিট জুড়ে রবিবারের এই রামধনু যাত্রা ১৯৯৯ সালের প্রথম দিনটির কথা মনে করিয়েছে অনেককে৷

মধ্যপ্রদেশের রাস্তা যে আমেরিকার থেকে ভালো, এমনটাই দাবি করেছিলেন ভূপেন্দর যোগী নামে এক ব্যক্তি। সাংবাদিক প্রশ্ন করেছিলেন তাঁকে তিনি আমেরিকার আর কোথায় কোথায় গিয়েছেন, তার উত্তরেও তিনি নিজের নাম বলে বসেন। আর সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াময়। মিমও কম হয়নি সেটিকে ঘিরে।

Bhupendra jogi 🥵🥶🥶

— Legend Killer (@vnankit)

গতি লো

কোক স্টুডিও ভারতে এবার সবচেয়ে মনে রাখার মতো গান ছিল বোধহয় আদিত্য গাধবির গাওয়া গুজরাটি লোকগান 'খালাসি'। গানটি প্রকাশ পেতে না পেতে দুর্দান্ত ভাইরাল হয়ে যায় সেই 'গতি লো'। গুজরাটি ভাষায় গতি লো শব্দটির অর্থ 'খুঁজে আনো'। মাঝসমুদ্রে নাবিকহীন একটি জাহাজের কাণ্ডারীকে খুঁজে আনার কথা বলা হয়েছে গানটিতে। সেদিক থেকে দেখতে গেলে গানটি মাঝিমাল্লাদের গান। তবে ভাইরালের ভাষায় নেটিজেনরা নিজের মতোই অর্থ বের করে নিয়েছেন গানটির। কেউ কেই তুখোড় কান নিয়ে 'গতি লো'-কে 'গদি লো'-ও শুনে ফেলেছেন। যদিও কোলে নেওয়ার মতো কোনও বার্তা গান জুড়ে নেই। তবে রিলস থেকে শুরু করে শর্টস কিংবা স্টোরি- সোশ্যাল মিডিয়া জুড়ে 'গতি লো'-র সুরে মেতে ওঠেননি এমন নেটনাগরিক বোধহয় গ্যালাক্সিতে অমিল।

জামাল কুদু

সবশেষে যে চরম ভাইরাল গানটির কথা না বললেই নয়, তা অবশ্যই জামাল কুদু। ইরানের এই সত্তর বছর পুরনো লোকগানটি ব্যবহার করা হয়েছে 'অ্যানিম্যাল' সিনেমার লর্ড ববির এন্ট্রি-দৃশ্যে। সিনেমায় দেখা গিয়েছে, রণবিজয় তথা পর্দার ববির তৃতীয়বার বিবাহের উৎসব। সেখানে মাথায় একটি সুরাপাত্র, মুখে সিগারেট নিয়ে বিয়ের আসরে প্রবেশ করছেন তিনি। নেপথ্যে বাজছে সেই গান। মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে জামাল কুদু-জ্বর। মাথায় গ্লাস, বোতল, বাটি রেখে গানের তালে নাচার ট্রেন্ডও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ বছরের সেরা ভাইরাল বললে এই গানটির কথা কিন্তু আসবেই আসবে।

২০২৩ যেতে আরও খানিকটা সময় বাকি! এর মধ্যে যে ফের নতুন করে কোনও গান বা সংলাপ নেটদুনিয়ায় সাড়া ফেলবে না, তেমন ভরসা নেই। তবে ২০২৩ সালকে মাতিয়ে রেখেছে যেসব ভাইরাল ও মিম, তাদের মধ্যে এই গান বা ভিডিওগুলি কিন্তু অবশ্যই থাকবে। ২০২৪ সাল নেটিজেনদের জন্য কি আর কোন নতুন ট্রেন্ড নিয়ে আসবে, নাকি প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়াকে তোলপার করে আরও অন্য রকম কিছু বিনোদনের রাস্তা খুলে যাবে মানুষের সামনে। যা সোশ্যাল মিডিয়ার থেকেও বেশি সময় কেড়ে নেবে আমাদের থেকে। তার উত্তর দেবে আসছে বছরই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।