অবশেষে প্রহর গোনার অবসান! গঙ্গার নিচ দিয়ে কবে থেকে ছুটবে কলকাতার মেট্রো?

East-West Kolkata Metro : এখন প্রহর গোনার পালা। গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো, এই দৃশ্য দেখার জন্য তর সইছে না শহরবাসীর।

inscript
২ মিনিট
অবশেষে প্রহর গোনার অবসান! গঙ্গার নিচ দিয়ে কবে থেকে ছুটবে কলকাতার মেট্রো?

গুটি গুটি পায়ে এগিয়ে আসছে সেই মুহূর্ত। কলকাতার মেট্রো যেন শহরের মানুষের একটা বড় ভরসা। কাজ সেরে চটজলদি বাড়ি পৌঁছনোর অন্যতম ভরসা এটি। এবার মেট্রোয় বসলেই কয়েক সেকেন্ডের মধ্যে পেরিয়ে যাবেন গঙ্গা। গায়ে জল লাগবে না, কিচ্ছু হবে না। গঙ্গা পেরনো এখন আর কোনও ব্যাপারই নয় পশ্চিমবঙ্গবাসীর কাছে। আর সেই সুযোগটাই করে দিচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর।

একটা সময় ছিল, যখন এই কলকাতার বুকেই প্রথম শুরু হয়েছিল মেট্রো চলাচল। তারপর ভারতের আরও বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এই পরিষেবা। এবার ফের একবার ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে এই বাংলা। দেশে এই প্রথম মেট্রোর মাধ্যমেই নদীর এপার ওপার করা যাবে। মাত্র ৪৫ সেকেন্ডেই গঙ্গার নিচ দিয়ে ছুটে যাবে মেট্রো, এমনটাই বক্তব্য কর্তৃপক্ষের। কিন্তু কবে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
অটোদাদাদের জুলুম থেকে ছুটি, নতুন মেট্রোরুটে অফিসযাত্রীদের পৌষমাস?

আগেই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির হাত ধরে উদ্বোধন হয়েছে কলকাতা মেট্রোর নতুন স্টেশনের। সাধারণ যাত্রীদের নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে শিয়ালদহ স্টেশন থেকে সল্টলেক সেক্টর ফাইফ পর্যন্ত মেট্রো পরিষেবা।

এই প্রশ্নটাই বহুদিন ধরে করে আসছেন শহরবাসী। ইতিমধ্যে শিয়ালদহ মেট্রো স্টেশনও চালু হয়ে গিয়েছে। আর অত্যাধুনিক প্রযুক্তি, যাবতীয় সুরক্ষা ব্যবহার করার পরও পরপর বেশকিছু বিপদ দেখা যায় ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের সময়। বউবাজারের একের পর এক বাড়িতে ফাটল ধরে যায়, ভেঙে পড়ে পুরনো বাড়িগুলো। পরপর বিপর্যয়ের জেরে একসময় মাথায় হাত ওঠে মেট্রো কর্তৃপক্ষের। এরকম হলে তো মেট্রোর কাজ শেষ করা যাবে না! কী করে সম্পূর্ণ হবে এত বড় একটা প্রোজেক্ট?

অবশেষে সেই সমস্যার সমাধান হয়েছে। জার্মানি থেকে আনা দুটি অত্যাধুনিক বোরিং মেশিন সুড়ঙ্গ খোঁড়ার কাজটি সম্পূর্ণ করেছে। গঙ্গার ঠিক নীচে ২৬ মিটার গভীরে রয়েছে এই টানেল। সেই অংশের দৈর্ঘ্য প্রায় ৫৫০ মিটার। সেইসঙ্গে রয়েছে উচ্চমানের প্রযুক্তির আয়োজন। গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাওয়ায় যাতে জল পড়ে কোনও বিপদ না হয়, তার আটকানোর সমস্ত ব্যবস্থাই করা হয়েছে। কংক্রিটের স্ল্যাবের সূক্ষ্ম ফাঁক ভরাট করার জন্য ব্যবহার করা হয়েছে বিশেষ রাসায়নিক। যাতে জল পড়লেই সেটি ফুলে ওঠে, আর সেই ফাঁক বন্ধ হয়ে যায়।

মেট্রো রেল কর্তৃপক্ষের মতে, আপাতত ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রাথমিক কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। কেবল বউবাজার বিপর্যয়ের জন্য সেখানে কংক্রিটের বেস স্ল্যাবের কাজ শেষ হয়নি। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রাথমিকভাবে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত চলবে ইস্ট ওয়েস্ট মেট্রো। এই অংশের সমস্ত কাজ শেষ হয়েগিয়েছে। বিদ্যুতের লাইনও বসে গিয়েছে। কাজেই কেবল পথচলার অপেক্ষা।

কিন্তু কবে থেকে চলবে? মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সব ঠিক থাকলে সামনের মাস, অর্থাৎ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই ট্রায়াল রান শুরু হবে ইস্ট ওয়েস্ট মেট্রোর। চলবে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত। আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী। ট্রায়াল রান সফলভাবে শেষ হলেই তৈরি হবে ইতিহাস। এর জেরে কলকাতা আর হাওড়ায় যাতায়াত করাও অনেকটা সহজ হয়ে যাবে বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ। সেইসঙ্গে কমবে প্রবল যানজটের সমস্যা। তাই এখন প্রহর গোনার পালা। সব ঠিকঠাক থাকলে বাংলা নতুন বছরেই ইতিহাসের সাক্ষী থাকবে সবাই। গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো, এই দৃশ্য দেখার জন্য তর সইছে না শহরবাসীর।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।