আদিবাসী রাষ্ট্রপতিকে সামনে রেখেই এবার আদিবাসীদের বনভূমিতে কোপ?

সত্যিই কি আদিবাসীদের কথা ভাবছে সরকার? না কি সেই মানুষগুলোর বেঁচে থাকার মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে?

Manjushree Samanta
৩ মিনিট
আদিবাসী রাষ্ট্রপতিকে সামনে রেখেই এবার আদিবাসীদের বনভূমিতে কোপ?

ভারতের বিশাল অংশের মানুষ বনভূমিতে আবর্তিত হয়ে বেঁচে থাকে। জঙ্গলের মধ্যে এবং পাশাপাশি অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা নির্বাহ হয় প্রধানত বনভূমিকেই কেন্দ্র করে। চিরকালই বেশিরভাগ ক্ষেত্রে তাদের অনধিকার প্রবেশকারী হিসাবে দেখা হয়, বিভিন্ন অন্যায়-অত্যাচারের শিকার হতে হয় তাদেরই নিজস্ব বাসস্থানে।

২০০৬ সালে সংসদে ঐতিহাসিক 'বনবাসী তফসিলি জনজাতি এবং অন্য পারম্পরিক বনবাসীদের বনাধিকার স্বীকার আইন, ২০০৬' (সংক্ষেপে, বনাধিকার আইন) পাশ হয়েছিল। এই আইনের প্রস্তাবনায় বলা আছে যে, বনবাসীদের স্বীকৃত অধিকারের মধ্যে বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ থাকছে, এবং মানুষের অংশগ্রহণের ফলে পরিবেশের ভারসাম্য আরও বজায় থাকবে। তার ফলে অরণ্য সংরক্ষণ করতে আরও সুবিধে হবে। এই আইন অনুযায়ী, জঙ্গলের জ্বালানি কাঠ, বাঁশ, ফলমূল, ঘাস, ভেষজ উদ্ভিদ, লতাপাতা- সব ধরনের বনজ সম্পদ ব্যবহারের অধিকার থাকবে অরণ্যবাসীদের, যদিও এসব আইনে উল্লিখিত বিষয়ের বেশিটাই লিখিত আইন হয়েই রয়ে গিয়েছে। বেশিরভাগ সময়েই বননির্ভর জনগোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়ে থাকে, বনজ সম্পদ ব্যবহারের কারণে।

সম্প্রতি ২০২২ সালে বন সংরক্ষণ আইনে কিছু সংশোধনী আনা হয়েছে সংসদে। এই নতুন ধারায় বলা হয়েছে যে, জঙ্গলের অধিবাসী এবং গ্রামসভার অনুমোদন ছাড়াই নির্বিচারে জঙ্গল কাটা যেতে পারে। এইসব জঙ্গলের বনজ সম্পদ বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করাও যাবে। পূর্বের আইন অনুযায়ী বাণিজ্যিক কারণে জঙ্গল কাটার প্রয়োজন হলে জঙ্গলের ওপর নির্ভরশীল অধিবাসী মানুষদের থেকে সম্মতি গ্রহণ করা আবশ্যক ছিল। এবার যথেচ্ছভাবে কর্পোরেট সংস্থার হাতে তুলে দিতে আর কোনও প্রকার যাতে বাধা না তৈরি হয়, তারই ব্যবস্থা করেছে সরকার। ২৮ জুন এই আইনের সংশোধনী পাশ হয়ে গিয়েছে সংসদে। এই নতুন ধারার ফলে জঙ্গলের অধিকার থেকে বঞ্চিত হবে জঙ্গলের ওপর নির্ভরশীল আদিবাসী ও তফশিলি জনজাতির মানুষেরা, তাদের জীবনযাত্রা ব্যহত হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দ্রৌপদী মুর্মুকে সামনে রেখেই চলছে ইতিহাস পালটে দেওয়ার খেলা

পরপর রামনাথ কোবিন্দ এবং দ্রৌপদী মুর্মুর বাছাই মানে আসলে সবকা সাথ সব কা বিকাশ নীতির বাস্তবায়ন- এমন বার্তাই দিতে চাইছে বিজেপি। এমনকী দ্রৌপদী মুর্মু সেই কথা বলেও ফেলেছেন। নিশ্চিতভাবেই বলা যায়, বিজেপি তাদের এই পদক্ষেপটিকে ডিভিডেন্ট হিসেবে ব্যবহার করতে পারবে ভবিষ্যতে।

এই প্রথম রাষ্ট্রপতি পদে কোনও আদিবাসী সমাজের প্রতিনিধি নির্বাচিত হলেন। আসলে দ্রৌপদী মুর্মুকে এই আসনে বসিয়ে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়-এর আগামী বিধানসভা নির্বাচন এবং পরে লোকসভা নির্বাচনে আদিবাসী সম্প্রদায়ের ভোট পাওয়ার চেষ্টা করতে চাইছে। এই রাজ্যগুলিতে মোট ১২৮টি আসন তফসিলি জনজাতি বা এসটি-দের জন্য সংরক্ষিত। ২০১৭ এবং ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি শুধুমাত্র ৩৫টি আসনে জিততে পেরেছিল। তবে কি হারানো ভোটব্যাঙ্ক ফিরে পেতেই এই সস্তা রাজনীতির খেলায় মেতেছে বিজেপি? তাই আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিকে রাষ্ট্রপতির সম্মানে অভিষিক্ত করা? যাতে সহজে আরও কোনও সন্দেহ ও প্রশ্ন ছাড়াই শোষণ, অত্যাচার করা যায়? দ্রৌপদী মুর্মুকে সামনে রেখে আদিবাসী সমাজের সর্বনাশ করাই এখন লক্ষ্য?

সত্যিই কি আদিবাসীদের কথা ভাবছে সরকার? না কি সেই মানুষগুলোর বেঁচে থাকার মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে? এই আইনের সংশোধনীর ফলে খুব সহজেই যে-কোনও বেসরকারি সংস্থা অথবা সরকার জঙ্গলের অধিবাসীদের তাদের বাসস্থান থেকে উচ্ছেদ করতে পারবে। এর ফলে নির্বিচারে অরণ্যগুলি ধ্বংসের মুখোমুখি হবে। জঙ্গলের অধিবাসীদের এবং গ্রামসভার থেকে কোনও প্রকার সম্মতি না নিয়েই এমন একটি সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

২০১৬ সালে প্রধানমন্ত্রী বলেছিলেন, আদিবাসীদের জমি ছিনিয়ে নেওয়ার অধিকার কারও নেই। অথচ, নয়া আইন অনুযায়ী তাদের মতামত নেওয়া আর বাধ্যতামূলক নয়, বরং তাদেরকেই অজ্ঞাতে উচ্ছেদ করা যেতে পারে আইনিভাবে। নয়া আইনে জঙ্গলের জমি কীভাবে ব্যবহার করা হবে, তার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সরকারগুলিকে, আগে এই দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারের। সরকারের দাবি অনুযায়ী, বনভূমি এলাকাগুলি সহজেই উন্নয়নের কাজে আসবে এর ফলে। এই আইন অনুযায়ী জঙ্গলের জমি প্রথমেই তুলে দেওয়া হবে বেসরকারি সংস্থা বা শিল্পপতিদের হাতে, তারপর ক্ষতিপূরণ হিসেবে বৃক্ষরোপনের অর্থ নেওয়া হবে। সব শেষে সেই অঞ্চলের স্থানীয় অধিবাসীদের জানানো হবে এবং রাজ্য সরকার তাদের দাবি খতিয়ে দেখে পুনর্বাসনের ব্যবস্থা করবে। এর ফলে যেমন আদিবাসী মানুষদের প্রতি অবিচার হবে, তেমনই অবিচার হবে পরিবেশের প্রতিও। এই ভয়াবহ আইনে বনাঞ্চল, অরণ্য সবই শিল্পপতিদের হাতে তুলে দেওয়া যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পূর্বের সরকার আদিবাসীদের কথা ভেবে কিছুই করেনি। অথচ এমন সিদ্ধান্তে অরণ্যের অধিকার ধ্বংস করার মধ্য দিয়ে একনায়কতন্ত্রের প্রতিষ্ঠাই করছে না তো মোদি সরকার?

অথচ এতদিন এই জঙ্গলে বসবাস করা মানুষগুলোই জীবনকে বাজি রেখে বনভূমিকে আগলে রেখেছে। আজ তাদেরই জীবন নিশ্চিতরূপে দুর্বিসহ করে তোলা হচ্ছে 'ফরেস্ট কনভারশন রুলস ২০২২'-এর মাধ্যমে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।