ত্রিপুরা নির্বাচনে লড়বেন না আর! কেন এত বড় সিদ্ধান্ত প্রবীণ বামনেতা মানিক সরকারের?

Manik Sarkar Tripura: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার একসময় দেশের সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী ছিলেন, ছিলেন রাজ্যের সবচেয়ে বিশ্বাসযোগ্য মুখ।

Madhurima Dutta
৩ মিনিট
ত্রিপুরা নির্বাচনে লড়বেন না আর! কেন এত বড় সিদ্ধান্ত প্রবীণ বামনেতা মানিক সরকারের?

ছোট্ট রাজ্যকে তিলে তিলে গড়েছিলেন তিনি। তাঁর আমলেই ত্রিপুরাতে বেড়েছে সাক্ষরতার হার, কমেছে অপুষ্টির সমস্যা, বেড়েছে নারী ক্ষমতায়ন। ৪০ বছর ত্রিপুরা ছিল লাল দূর্গ। ত্রিপুরায় দীর্ঘকালীন এই বামশাসনের যিনি ছিলেন নির্ভরযোগ্য মুখ, সেই মানিক সরকার আর ভোটে দাঁড়াচ্ছেন না! ত্রিপুরায় ফেব্রুয়ারিতেই নির্বাচন। আর চারবারের মুখ্যমন্ত্রী মানিক সরকার এবারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। সূত্রের খবর, ৭৪ বছর বয়সী এই প্রবীণ বাম নেতাকে টিকিট দেয়নি সিপিআইএম। বদলে ঘোষণা করেছে, মানিক সরকারই এবার রাজ্য জুড়ে বাম প্রচারকে নেতৃত্ব দেবেন।

১৯৭৮ থেকে ২০১৮, মাঝে পাঁচ বছর বাদ দিলে সিপিএমই ত্রিপুরা শাসন করেছিল। আর বামেদের মুখ ছিলেন মানিক সরকার। বাংলাদেশের সীমান্তবর্তী এই ছোট্ট রাজ্যে শান্তি বজায় রাখতে পেরেছিলেন মানিক, যা একসময় বাঙালি আর উপজাতিদের মধ্যে সংঘর্ষের কেন্দ্রস্থল ছিল। আজীবন কমিউনিস্ট এবং পার্টির পলিটব্যুরো সদস্য মানিক সরকারের ব্যক্তিগত রেকর্ডও ছিল সাফ সুতরো। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার একসময় দেশের সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী ছিলেন, ছিলেন রাজ্যের সবচেয়ে বিশ্বাসযোগ্য মুখ। ২০১৮ সালে বিজেপির কাছে হেরে যায় বামেরা।

দলের আশা, ১৯৯৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাজ্য সরকারের নেতৃত্বে থাকা মানিক ফের হাল ধরবেন। বামদের সবচেয়ে বড় ভোটব্যাঙ্ক, আদিবাসী এবং দলিতদের ফের দলমুখী করবেন। এই আদিবাসী এবং দলিতদের ভোটই বিজেপি-আইপিএফটির (ত্রিপুরার আদিবাসী প্রগতিশীল ফ্রন্ট) মূলধন ছিল ২০১৮ সালের নির্বাচনে। কেন এই মানুষরা মুখ ফেরালেন তার কারণ বিশ্লেষণ করে এবার তাদের ফের দলে টানার ভার তাই প্রবীণ মানিকের। সিপিআইএমের সূত্র বলছে, কেবল নিজের নির্বাচনী এলাকা ধনপুরেই সীমাবদ্ধ থাকবেন না, সারা রাজ্যে প্রচার করবেন মানিক। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ২০০৬ সালে ৮৫ বছর বয়সে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। মানিক সরকার ব্যাটন তুলে দিচ্ছেন ৭৪-এ এসেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিধানচন্দ্র রায় থেকে জ্যোতি বসু, এই মডেলের ফিয়াট পছন্দ ছিল সকলেরই

২০১৯ সালের অক্টোবর মাসের তিন তারিখ ছিল পঞ্চমী। রাত ২.৩০। তিনজন যাত্রীকে নিয়ে ফিয়াট ১১০০ কলকাতার উদ্দেশে রওনা দিল।

২০১৮ সালে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসে। ত্রিপুরা রাজ্যের ৬০ টি আসনের মধ্যে ৩৬ টিতে জয় লাভ করে ইতিহাস গড়ে। যে বিজেপির ঘাঁটি তো দূর অস্ত, সামান্য বসত ভিটেও ছিল না ত্রিপুরায় তারাই একেবারে শূন্য থেকে একেবারে উপরে উঠে আসে। বিজেপির জোট শরিক আইপিএফটি ৮ টি আসন পায়। আর সিপিআইএম পেয়েছিল ১৬ টি আসন। কংগ্রেস আগের বিধানসভায় প্রধান বিরোধী দল হিসেবে থাকলেও ২০১৮ সালে তারা নিশ্চিহ্ন হয়ে যায়।

এই হারের থেকে শিক্ষা নিয়ে সিপিআইএম এ বার কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগির চুক্তি করেছে। বামফ্রন্ট রাজ্যের ৬০টি আসনের মধ্যে ৪৭টিতে লড়বে আর কংগ্রেসের জন্য থাকছে ১৩ টি আসন। বামেদের প্রার্থী তালিকায় এবার ২৪টি নতুন নাম থাকবে। পশ্চিমবাংলার মতোই ত্রিপুরাতেও নতুন মুখদের তুলে ধরার জন্য বাদ পড়ছেন পুরনো লড়াকুরা। বামফ্রন্টের ছয়বারের বিধায়ক বাদল চৌধুরী সহ অনেক প্রতিষ্ঠিত প্রার্থীকেই এবার টিকিট দেওয়া হয়নি।

বামফ্রন্ট আরও ইঙ্গিত দিয়েছে যে তারা জোটে টিপরা মোথা, আদিবাসী সম্প্রদায়ের জন্য রাষ্ট্র প্রস্তাবকারী দলকে চায়৷ তবে সেই আশা বাস্তবায়িত নাও হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আদিবাসীদের সাংবিধানিক সুরক্ষার দাবি নিয়ে আলোচনা করতে প্রদ্যোত কিশোর দেববর্মাকে সম্প্রতিই দিল্লিতে ডাকা হয়েছিল।

তবে মানিক সরকারের এই সিদ্ধান্ত দলের পক্ষে মোটেই সহজ ছিল না। দল বলছে, একটি আসনে জোর দেওয়ার চেয়ে সব আসনেই পূর্ণ শক্তি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মানিক। দফায় দফায় বৈঠকের পর দল শেষ পর্যন্ত এই ইচ্ছাকেই সম্মান জানায়। ত্রিপুরাতেও নতুনদের মুখ করতে চাইছে দল। পশ্চিমবঙ্গে নতুন মুখদের লড়াইয়ে নামানো হলে সিপিআইএমের প্রচারে ব্যাপক ঢেউ আসে ঠিকই তবে ভোটের বাক্সে তার কোনও প্রতিচ্ছবিই পড়েনি। ত্রিপুরাতেও যে পড়বে প্রথমবারেই এমনটা আশা করছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে দলকে দীর্ঘকাল লড়াতে হলে পথ এটাই, মনে করছেন বিশ্লেষকরা।

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।