উপমুখ্যমন্ত্রিত্বে স্তালিন-পুত্রই, ভারতীয় রাজনীতিতে কতটা গভীরে পরিবারতন্ত্রের শিকড়?

Familism in Indian politics: মোদির তৃতীয় বারের মন্ত্রিসভাতেও 'পরিবারতন্ত্রে'র প্রভাব নিয়ে জোর বিতর্ক হয়েছিল। সেখানে পরিচিত নেতানেত্রীদের পুত্র-কন্যা, পুত্রবধূদের জায়গা করে দেওয়া নিয়ে প্রশ্ন ওঠে।

Tanvia Barua
৩ মিনিট
উপমুখ্যমন্ত্রিত্বে স্তালিন-পুত্রই, ভারতীয় রাজনীতিতে কতটা গভীরে পরিবারতন্ত্রের শিকড়?

ভারতীয় রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য যেন হয়ে দাঁড়িয়েছে 'পরিবারতন্ত্র'। সেই পরম্পরাই বজায় রাখল দেশের দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন তাঁর ছেলে উদয়নিধিকেই রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী করলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে করুণানিধিও নিজের ছেলে এমকে স্ট্যালিনকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছিলেন। সম্প্রতি সেনথিল বালাজি-কেও স্থান দিয়েছেন স্ট্যালিন। তবে শেষপর্যন্ত উত্তরসূরি হিসেবে তাঁর নিজের ছেলেকেই বেছে নিয়েছেন তিনি। লোকসভা নির্বাচনের আগে থেকেই উদয়নিধির উত্থানের ইঙ্গিত ছিল। বছরের শুরুতেই সেই সংক্রান্ত ঘোষণার পরিকল্পনা ছিল। কিন্তু ছেলে উদয়নিধির 'সনাতন ধর্ম' মন্তব্য ঘিরে বিতর্কের আবহে পিছিয়ে দেওয়া হয় সেই সিদ্ধান্ত। ২০২২ সালেই স্ট্যালিন মন্ত্রীসভার সদস্য হন উদয়নিধি। রাজ্যের ক্রীড়া এবং উন্নয়ন দফতরের দায়িত্ব পেয়েছিলেন সে সময়।

অন্যদিকে, মোদির মন্ত্রিসভার সদস্যদেরও পরিবারের রাজনৈতিক যোগসূত্র রয়েছে। মোদির তৃতীয় বারের মন্ত্রিসভাতেও 'পরিবারতন্ত্রে'র প্রভাব নিয়ে জোর বিতর্ক হয়েছিল। মন্ত্রিসভায় পরিচিত নেতানেত্রীদের পুত্র-কন্যা, পুত্রবধূদের জায়গা করে দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। মন্ত্রীসভার ৭২ জন সদস্যদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশেরই পারিবারিক রাজনৈতিক পরিচিতি রয়েছে। এই সদস্যদের মধ্যে অন্য দল থেকে আসা মন্ত্রীরাও রয়েছেন। কয়েক জন পূর্বতন ইউপিএ সরকারের সময়েও মন্ত্রী ছিলেন। বিজেপিও কি তবে সেই পরিবারতন্ত্রেরই উদাহরণ বয়ে চলেছে অন্দরে?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে তথা বিসিআই সচিব জয় শাহকে ICC-তে যথেষ্ট গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছিল। শুধু তাই নয় অর্থ এবং বাণিজ্য কমিটির প্রধান হিসেবেও নির্বাচিত করা হয়। তিনি BCCI-এর প্রতিনিধি, ICC-র ফিনান্স ও কমার্শিয়াল অ্যাফেয়ার কমিটির প্রধান হন। এটি ICC-র প্রধান কমিটি। এর মাধ্যমেই বিভিন্ন দেশে অর্থপ্রদান, সুযোগ-সুবিধা দেওয়া হয় থাকে। এর আগে এই কমিটির সদস্য ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রশ্ন উঠেছিল, যাঁর নাম কোনওদিন ক্রিকেটের ময়দানে শোনা যায়নি, তিনি কীভাবে ভারতীয় ক্রিকেটের এত উচুঁ পদে জায়গা করে নিলেন?

মন্ত্রীসভার 'পরিবারতন্ত্র'-এর তালিকায় রয়েছেন, পশ্চিমবঙ্গের বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তাঁর বাবা মঞ্জুলাকৃষ্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য ছিলেন। তালিকায় রয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার পুত্র তথা জেডিএস নেতা কুমারস্বামী। তিনি একটা সময় কংগ্রেসের সমর্থনে কর্নাটকের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আরও রয়েছেন প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাধবরাও সিন্ধিয়ার পুত্র জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সহ-সভাপতি জিতেন্দ্র প্রসাদের পুত্র জিতিন। মনমোহন সিং সরকারের মন্ত্রী ইন্দ্রজিৎ সিংও নয়া মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। তিনি আবার হরিয়ানার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী রাও বীরেন্দ্র সিং-এর পুত্র।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদি-মন্ত্রিসভার সিলমোহর, ‘এক দেশ এক ভোট’ চালু করতে কেন এত মরিয়া বিজেপি সরকার?

One Nation One Election: বুধবার সেই 'ওয়ান নেশন ওয়ান ইলেকশন' পদ্ধতি কার্যকরের পথেই আরও এক ধাপ অগ্রসর হল কেন্দ্র সরকার।

মোদির তৃতীয় বারের মন্ত্রিসভার সদস্য কিরেণ রিজিজুর-র বাবা ছিলেন অরুণাচল প্রদেশের নেতা তথা বিধায়ক। আবার মহারাষ্ট্রের প্রাক্তন বিজেপি মন্ত্রী তথা বর্তমান এনসিপি নেতা একনাথ শিন্ডের পুত্রবধূ রক্ষা খড়সে। ইউপিএ এবং এনডিএ দুই সরকারেই মন্ত্রী ছিলেন প্রয়াত রামবিলাস পাসোয়ান। তাঁর ছেলে চিরাগ পাসোয়ান জায়গা করে নিয়েছেন মোদি মন্ত্রিসভাতেও। বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার শাশুড়ি মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ জয়শ্রী বন্দ্যোপাধ্যায়।

কংগ্রেস আমলের প্রধানমন্ত্রী চরণ সিং, মোদির মন্ত্রিসভার সদস্য জয়ন্ত চৌধরির ঠাকুরদা। আবার জয়ন্তের পিতা অজিত সিং, প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের সরকারের মন্ত্রী ছিলেন। বিহারের প্রয়াত মুখ্যমন্ত্রী কাপুরী ঠাকুরের ছেলে মোদি সরকারের জেভিইউ-র প্রতিনিধি রামনাথ ঠাকুর। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বেদপ্রকাশ গয়ালের ছেলে পীযূষ গয়াল। আরেক কেন্দ্রীয় মন্ত্রী দেবেন্দ্র প্রধানের ছেলে ধর্মেন্দ্র প্রধান মোদির মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন।

প্রিয়াঙ্কা গান্ধি ‘খামখেয়ালি টুরিস্ট রাজনৈতিক’! কতখানি সত্যি কেন্দ্রীয় মন্ত্রীর দাবি?

মোদি মন্ত্রিসভার নতুন মুখ কীর্তি বর্ধন সিং। তাঁর বাবা আনন্দ সিং উত্তরপ্রদেশ সরকারের প্রাক্তন মন্ত্রী ছিলেন। নতুনদের মধ্যে বীরেন্দ্র কুমার খটিকের বাবা গৌরীশঙ্করও মধ্যপ্রদেশ সরকারের প্রাক্তন মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী সভার 'পরিবারতন্ত্র'-র তালিকায় রয়েছেন আরজেডির বিধায়ক রমেশপ্রসাদ যাদবের স্ত্রী ঝাড়খণ্ডের কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী। উত্তরপ্রদেশের কুর্মি সমাজের নেতা তথা আপনা দল (এস)-এর প্রতিষ্ঠাতা প্রয়াত সোনেলাল পটেলের মেয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া পটেল। পঞ্জাবের প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিং-এর নাতি রভনীত সিং বিট্টু।

গত একদশক বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতার শক্তিশালী সরকার ছিল। ২০২৪ নির্বাচনের আগে মুখে একক সংখ্যাগরিষ্ঠতার কথা বললেও তা পায়নি মোদি সরকার। ফলে এবারের সরকার অনেকটাই জোট নির্ভর। ভোটের প্রচারে বিজেপি নেতারা লাগাতার পরিবারতন্ত্র নিয়ে বিরোধীদের খোঁচা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই, ভারতের রাজনীতিতে পরিবারতন্ত্রের প্রবল সমালোচক। প্রশ্ন ওঠে, বিজেপি নিজেই কি তবে সেই নিয়মের ব্যতিক্রম প্রমাণ করতে ব্যর্থ হল?

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?