প্রাপ্য শুধুই সহমর্মিতা! উমরের মুক্তি চেয়ে কি আদৌ জোট বাঁধবে দেশ?

Umar Khalid: উমর খালিদের মা সাবিহা খানুম বলেন, “উমর নিজের অসুবিধার কথা শেয়ার করে না। সবসময় হাসিমুখে কথা বলে।”

Zerin Hossain
৪ মিনিট
প্রাপ্য শুধুই সহমর্মিতা! উমরের মুক্তি চেয়ে কি আদৌ জোট বাঁধবে দেশ?

সিস্টেমকে প্রশ্ন করলে সিস্টেম আইনের নামে শাস্তি দেয়, স্বাভাবিক যাপনের থেকে সরিয়ে এনে ফেলে জেলের চৌহদ্দিতে। প্রশ্ন করলে দেশ কারাদণ্ড দেয়। একটি গণতান্ত্রিক দেশে বাক ও মত প্রকাশের স্বাধীনতা চর্চার ফলে সাধারণ মানুষকে জাতীয়তাবাদী বিরোধী ঘোষণা করা হয়। ৩৫ বছর বয়সী ভারতীয় সমাজকর্মী উমর খালিদের সঙ্গেও এমনটাই ঘটে। দিল্লি পুলিশ মনে করে, উমর যে বক্তৃতা দিয়েছেন তা ২০২০ সালের দিল্লি দাঙ্গায় উসকানি জুগিয়েছে এবং সাহায্য করেছে। ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর উমর খালিদকে দিল্লি দাঙ্গা মামলার কথিত ষড়যন্ত্রকারী হিসেবে দিল্লি পুলিশের বিশেষ সেল গ্রেফতার করে। পুলিশ দিল্লি দাঙ্গার বিষয়ে উমর খালিদের বিরুদ্ধে চার্জশিট ফাইল করে যা ২০২১ সালের জানুয়ারির শুরুতে দিল্লি আদালতে গৃহীত হয়। উমর খালিদ ২০২১ সালের জুলাইয়ে জামিনের আবেদন করেন, ৮ মাস দীর্ঘ শুনানির পর তাঁর জামিনের আবেদন খারিজ করা হয়। এই বছর ১৩ সেপ্টেম্বর বেআইনি কার্যকলাপ আইনের অধীনে তিহার জেলে দুই বছর পূর্ণ করলেন উমর খালিদ।

গত ১৩ সেপ্টেম্বর, মঙ্গলবার ভারতের প্রেস ক্লাবে ন্যায় বিচারের অন্বেষণে একটি সংহতি সভার আয়োজন করা হয়। এই সভায় বিরোধী দলের রাজনীতিবিদদের পাশাপাশি অনেক ছাত্রকর্মীই সংহতির বার্তা দেন। উমরের মা সাবিহা খানুমও উপস্থিত ছিলেন এই সভায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেএনইউএসএউয়ের ছাত্রকর্মী অপেক্ষা প্রিয়দর্শিনী। সভার শুরুতেই তিনি জানান, কীসের জন্য তাঁদেরকে গ্রেফতার করা হয়েছিল?

প্রসঙ্গত উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইন, জাতীয় জনসংখ্যা নিবন্ধন এবং নাগরিকত্বের জন্য জাতীয় সাম্প্রদায়িকীকরণে বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই তাঁদের গ্রেফতার করা হয়। প্রিয়দর্শিনী জানান, উমর কখনই এই বিক্ষোভের নেতৃত্ব দাবি করেননি। বরং তিনি বারেবারে জানিয়েছিলেন, এই প্রথমবার সারা দেশের নাগরিকরা একত্রিত হয়েছিলেন একদল মুসলিম মহিলার নেতৃত্বে এবং তাঁরা এই বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করেছিলেন।

বস্তুত শাহিনবাগের মহিলারাই ২০১৯ সালের ডিসেম্বরে জামিয়ায় ছাত্রদের উপর নৃশংস দমন-পীড়নের পরে সিদ্ধান্ত নেন যে আর চুপ থাকা যাবে না। তাঁরা সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভের ঝড় ডেকে আনেন। প্রিয়দর্শিনী বলেন, “এই বিক্ষোভ যে এত ব্যাপক ছিল, সেই বাস্তবতাকে বিকৃত করার প্রচেষ্টা করা হচ্ছে। সেই সময়ে আমাদের বহু নাগরিকই সমর্থন করেছিলেন এটি। কিন্তু আজ দেখা যাচ্ছে, এদের মধ্যে থেকে অনেকেই পিছু হটে যাচ্ছেন।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
আজীবন ঝর্না কলমের চরম বিরোধী মহাত্মা গান্ধী, যে কথা মনে রাখেনি কেউ

Mahatma Gandhi: ১৯৪৭ সালেই ছাত্রদের ঝর্না কলমের দামের প্রসঙ্গে বলছেন, প্রায় পঞ্চাশ টাকা। এখনকার মূল্যে প্রায় পনেরো হাজার টাকা।

শাহিনবাগের প্রতিবাদের একটি ভিডিও ক্লিপ এবং উমর খালিদের গ্রেফতারির ঠিক আগের একটি ভিডিও ক্লিপ দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। উমর খালিদ, তাহির হোসেন, শোয়েব আলম, খালিদ সাইফি, শাদাব আহমেদ, শিফাউর রহমান সহ আরও অনেক নেতাকর্মীরা রয়েছেন যাদের আইনের নামে বন্দি করে রাখা হয়েছে। সকলকেই কারাগার থেকে মুক্ত করার দাবি জানানো হয় এই সভা থেকে।

সভার উদ্বোধনী বক্তা ছিলেন ঔপন্যাসিক গীতাঞ্জলি শ্রী। তিনি জানান, উমর খালিদের মুক্তির সংগ্রামের সঙ্গে সম্পূর্ণ একাত্মতা বোধ করেন তিনি। গীতাঞ্জলি আরও জানান, আইনের নামে দুই বছর ধরে জেলে রয়েছেন উমর। আদালত বলছে, উমর এতটাই ‘বিপজ্জনক’ যে জামিনেও তাঁকে মুক্তি দেওয়া যাবে না। “আজ মানুষ প্রশ্ন করে বলে তাদের চুপ করিয়ে দেওয়া হয় এবং এটিই ঘটেছে উমর এবং অন্যদের সঙ্গে। উমর এই অন্যায় কারাবাসের শেষ চায়”, বলেন গীতাঞ্জলি শ্রী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাজনীতিতে ভরসা নেই যুবসমাজের, বিস্ফোরক তথ্য উঠে এল সমীক্ষায়

Indian Politics: সমীক্ষায় এও জানা গিয়েছে, ছেলেদের তুলনায় বেশি সংখ্যক মেয়ে ভবিষ্যতে রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দিতে ইচ্ছাপ্রকাশ করেছে।  

প্রাক্তন বিচারপতি অঞ্জনা প্রকাশ বলেন, “ইউএপিএ নিয়ে আমার অবস্থান খুব স্পষ্ট। এটা আমাদের সঙ্গে খাপ খায় না। ফৌজদারি আইনশাস্ত্র ও আন্তর্জাতিক আইন দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত একজন ব্যাক্তিকে নির্দোষ মনে করে। ফৌজদারি আইনের এই মৌলিক নীতিটি আইনশাস্ত্রের কোন নিয়মে বাতিল করা হয়েছে সেটা আমি বুঝতে পারছি না। আমি বিস্মিত যে আদালত কীভাবে এই অবস্থান গ্রহণ করেছে!”

অ্যাডভোকেট শাহরুখ আলম এফআইআরের বিরুদ্ধে মত পোষণ করে একে সম্পূর্ণ রাজনৈতিক মহড়া বলে অভিহিত করেন। তিনি বলেন, “২০১৯ সালের কুখ্যাত এই এফআইআর ‘রাজনৈতিক’ ছাড়া কিছুই নয়। আমি চাই আদালত আরও কিছু করুক এবং রাষ্ট্রকে বলুক আদালতে যেন রাজনীতি না নিয়ে আসা হয়।” আরজেডির রাজ্যসভার সদস্য মনোজ ঝা বলেন, “এটা দুর্ভাগ্যজনক যে স্বাধীনতার ৭৫ বছর পরেও উমর, শারজিল এবং মীরনের মতো ব্যক্তিরা কারাগারের পিছনে।” তিনি প্রশ্ন তোলেন, “একদিকে গণধর্ষকদের সংস্কারী বলা হচ্ছে, তাহলে কেন এদের কারাগারে রাখা হয়েছে?” সিপিআইএম নেতা মহম্মদ সেলিম বলেন, “দুর্নীতিবাজ, খুনি, ধর্ষকরা মুক্তভাবে ঘোরাফেরা করেন, কেউ কেউ তো সংসদেও বসেন আর যারা দেশ রক্ষার জন্য, শিক্ষা রক্ষার জন্য জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন, সেই আলিগড়ের বা জামিয়ার ছাত্ররা বুলডোজার-পিষ্ট হচ্ছেন। উমর এই বিরক্তিকর প্রবণতার উদাহরণ।”

জেএনএউএসইউ সভাপতি ঐশী ঘোষ বলেন, “উমর সবসময় ছাত্র হিসাবে যে কোনও জায়গায় যে কোনও অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। এই কারণেই রাজনৈতিক বন্দিদের কণ্ঠ এত সমালোচনামূলক।” ঐশী আরও জানান, বিজেপি-আরএসএস এই ধরনের কণ্ঠস্বর, ছাত্র এবং যুবদের ভয় পায়। “বিজেপি-আরএসএস উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে ভেড়া এবং ভেড়ার বাচ্চা উৎপাদন করতে চায়। তাই তারা শিক্ষাব্যবস্থার পরিবর্তন করে পড়াশোনার, সমালোচনার মান কমিয়ে দিতে চায়।”

ন্যাশনাল ফেডারেশন ফর ইন্ডিয়ান ওমেনের সম্পাদক অ্যানি রাজা বলেন, “আমরা উমর খালিদের জন্য আমাদের সংহতি প্রকাশ করছি। সরকার খুবই প্রতিহিংসাপরায়ণ। সরকার সমস্ত কঠোর আইন ব্যবহার করে বুদ্ধিজীবিদের জেলবন্দি করছে।” দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকর্মী কৌশল বলেন, “রাজনৈতিক বন্দিদের অভিজ্ঞতা থেকে জেলের ভেতরের অবস্থা সম্পর্কে আমরা ভালোভাবেই জানি। জেএনএউতে থাকাকালীন আমি উমর আর শারজিল দু’জনের সঙ্গেই কথা বলেছি। তাঁরা অহিংস প্রতিবাদের পথেই তর্ক করেছেন। আমি উমর ও শারজিলের প্রতি আমার সংহতি প্রকাশ করছি।”

উমর খালিদের মা সাবিহা খানুম বলেন, “উমর অত্যন্ত সাহসিকতার সঙ্গে জেলের ভিতরে সমস্ত অগ্নিপরীক্ষা মোকাবিলা করছে। আমি যখনই ওঁর সঙ্গে ফোনে কথা বলি, আমি ওর শারীরিক সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করি। ও নিজের অসুবিধার কথা শেয়ার করে না। সবসময় হাসিমুখে কথা বলে।” উমরের মা আরও জানান, বাটলা হাউসের এনকাউন্টারের পর উমর নির্যাতিতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তার অন্য ভাইবোনরা পেশাগত দিক দিয়ে ভালো কাজ করছে। উমর ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো, ফলে চাইলে তিনিও পেশাগতভাবে অনেক ভালো থাকতে পারতেন। কিন্তু তিনি নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোর এবং ক্ষমতাকে প্রশ্ন করার পথ বেছে নেন। “আমরা যখন আমাদের ভয় থেকে মুক্ত হব, তখনই আমরা এই নিপীড়নমূলক রাষ্ট্রব্যবস্থাকে হারাতে পারব। আমি শুধু উমর নয়, সকল রাজনৈতিক বন্দিদের মুক্তি দাবি করছি,” বলেন উমরের মা সাবিহা।

লিখেছেন
Zerin Hossain
Zerin Hossain
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?