'সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে', খোদ মোবাইল আবিষ্কর্তার মুখেই এমন কথা! কেন বললেন এমনটা?

Martin Cooper Mobile Phones : দারুণ সব সম্ভাবনা রয়েছে। হয়তো এমন দিনও আসবে, যেদিন এই মোবাইল মানুষের রোগ নির্ণয়ও করে দিতে পারবে।

inscript
২ মিনিট
'সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে', খোদ মোবাইল আবিষ্কর্তার মুখেই এমন কথা! কেন বললেন এমনটা?

বাড়ি হোক বা অফিস, কিংবা রাস্তাঘাটে – সবার হাতে হাতে সর্বক্ষণ ঘুরে বেড়ায় মোবাইল। নানারকম মডেল, তার আবার নানা বাহার। খেতে, চলতে, যেতে আসতে সবসময় মানুষের হাতে ঘোরাফেরা করছে এই মোবাইল। বাড়ির বাচ্চারাও সারাদিন সেখানে পাবজির মতো গেম খেলতে ব্যস্ত। আর এসব দেখেই রীতিমতো অস্বস্তিতে পড়েছেন মার্টিন কুপার। আমেরিকার এই বৃদ্ধ আদতে ইঞ্জিনিয়ার; স্রেফ এই কথাটি বললে ভুল হবে। ইঞ্জিনিয়ারিং জগতের কিংবদন্তি মার্টিন আসলে মোবাইলের আবিষ্কর্তা। তাঁর হাত ধরেই এই বস্তুটি প্রথমবার বাজারে এসেছিল। সেই মানুষটিই তাঁর আবিষ্কৃত যন্ত্রের এমন ‘বিস্ফোরণ’ দেখে রীতিমতো অবাক!

বিজ্ঞান ও প্রযুক্তির জগতে তিনি ‘মোবাইলের জনক’, বা ‘ফাদার অফ সেল ফোন’। আজ থেকে ৫০ বছর আগে এই যন্ত্রটি আবিস্কার করেছিলেন। তারপর থেকে কেটে গিয়েছে অনেকগুলো বছর। সেদিনের মোবাইল আজ রূপ বদলে আরও আরও আধুনিক হচ্ছে। খোদ মার্টিন কুপারও বলছেন, আমাদের পকেটের ভেতর থাকা এই ছোট্ট যন্ত্রটি করতে পারে না, হেন কোনও কাজ নেই। এর দারুণ সব সম্ভাবনা রয়েছে। হয়তো এমন দিনও আসবে, যেদিন এই মোবাইল মানুষের রোগ নির্ণয়ও করে দিতে পারবে।

কিন্তু এটা তো গেল মুদ্রার একটি পিঠ। অপর দিকেরও সাক্ষী থেকেছেন মার্টিন কুপার। আর সেটা দেখে রীতিমতো ভয় পেয়ে গিয়েছেন তিনি। ৯৪ বছর বয়সি এই কিংবদন্তি প্রযুক্তিবিদের কথায়, মোবাইল এত অধিক মাত্রায় ব্যবহার করতে করতে মানুষ পাগলই হয়ে গিয়েছে। রাস্তা দিয়ে হাঁটার সময়, এমনকী রাস্তা পেরনোর সময়ও কানে হেডফোন লাগিয়ে নাগাড়ে মোবাইলের দিকে তাকিয়ে থাকেন অনেকে। যে কোনও সময় বড়সড় দুর্ঘটনাও তো ঘটে যেতে পারে। মানুষের প্রাণের কোনও দাম নেই! এসব দেখে আরওই ভয় পেয়ে গিয়েছেন খোদ মোবাইল আবিষ্কর্তা মার্টিন কুপার।

আর এই দৃশ্য দেখার পর তিনি ফিরে গিয়েছেন ৫০ বছর আগের সেই দিনগুলোয়। সেটা ১৯৭২ সালের কথা। তখন মোটোরোলা কোম্পানিতে কাজ করতেন মার্টিন কুপার। ঠিক করা হল, মোবাইল টেকনোলজি নিয়ে কাজ করা হবে। এমন প্রযুক্তি, যার মাধ্যমে যে কোনও জায়গা থেকে ফোন করা যাবে। পরীক্ষা নিরীক্ষা চলতে চলতে ওই বছরেরই মার্চে তইর হল প্রথম সেল ফোন। এক কিলো ওজনের ওই ফোনটি দিয়ে মাত্র ২৫ মিনিটই টানা কথা বলা যেত। ব্যাটারিও থাকত অতক্ষণই।

আজকের মোবাইল দেখলে মনেই হবে না, তার পূর্বপুরুষের চেহারা এমন বিরাট ছিল! তখন থেকেই মূলত যাত্রা শুরু হল মোবাইলের মার্টিন কুপারের দেখানো পথেই এগোলেন বাকিরা। একটু একটু করে মোবাইলের ধরন বদলাল। মার্টিন নিশ্চিত ছিলেন, তাঁর আবিষ্কৃত এই যন্ত্র একদিন পৃথিবী বদলে দেবে। আক্ষরিক অর্থে, সেটাই হল। প্রথমে মানুষের মনে ধাঁধাঁ লাগলেও, পরে মোবাইলই হয়ে গেল নিত্যসঙ্গী।

সেইসঙ্গে আরও একটি জিনিস লক্ষ্য করেছেন মার্টিন কুপার। এক সাক্ষাৎকারে তিনি বলছেন, প্রজন্ম যত এগিয়েছে, তত মোবাইলের ব্যবহার আরও খোলতাই হয়েছে। উদাহরণ হিসেবে নিজের বাড়ির কথাই টেনে আনলেন। তাঁর নাতি নাতনিরা যেভাবে মোবাইল ব্যবহার করে, তা দেখে আশ্চর্য হয়ে যান মার্টিন। তিনি নিজে মোবাইল আবিস্কার করেছিলেন, অথচ তিনিও এত ভালোভাবে ব্যবহার করতে পারেন না। তাঁর মতে, যত সময় এগোবে, মোবাইলের ব্যবহার আরও নতুন নতুন জায়গায় পা রাখবে। সেইসঙ্গে খারাপ দিকটা সরিয়ে ভালো দিকে পা বাড়াবে মানুষ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।