১২ দিন পর অবশেষে মুক্তি! কীভাবে সুড়ঙ্গ থেকে বের করা হচ্ছে ৪১ শ্রমিককে?

Uttarakhand tunnel collapse : শ্রমিকদের বের করে আনার জন্য চওড়া ওই পাইপ ধ্বংসাবশেষের মধ্য দিয়ে ঠেলে ঢোকানো হয়েছে।

inscript
২ মিনিট
১২ দিন পর অবশেষে মুক্তি! কীভাবে সুড়ঙ্গ থেকে বের করা হচ্ছে ৪১ শ্রমিককে?

উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে উদ্ধার কাজ চূড়ান্ত পর্যায়ে। হয়তো আরও কিছু ঘণ্টার মধ্যেই আটকে পড়া শ্রমিকদের বের করে আনা হবে গর্ত থেকে, নিরাপদে। ৪১ জন পরিযায়ী শ্রমিক ওই সুড়ঙ্গে গত ১২ দিন ধরে আটকা পড়ে রয়েছেন। এখনও পর্যন্ত শ্রমিকরা নিরাপদেই আছেন। একটি বিশেষ পাইপ প্রবেশ করিয়ে তাঁদের খাবার পাঠানো হয়েছে। এমনকী ক্যামেরা পাঠিয়ে তারা কেমন আছে তাও রেকর্ড করা হয়েছে, বাড়ির মানুষদের সঙ্গে কথাও বলানো হয়েছে। কিন্তু ১২ দিন ধরে কেন উদ্ধার করা গেল না?

বিশেষজ্ঞরা বলছেন, হিমালয় ভূতত্ত্ব নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। সকলেই জানেন এই অঞ্চল ভূতাত্বিকভাবে দুর্বল। সেখানে এই টানেল নির্মাণ নিজেই এক বিতর্কিত সরকারি কাজ। এরই মধ্যে উদ্ধারকাজ চালানোর জন্য যে প্রতিবন্ধকতাগুলির মুখে পড়তে হচ্ছে তা গোটা কাজটি প্রায় পাঁচ দিন পিছিয়ে দিয়েছিল। তবে গত কয়েকদিনে উদ্ধারকাজের গতি বাড়ে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১০ দিন ধরে সুড়ঙ্গে আটকে ৪০ শ্রমিক! উত্তরাখণ্ডের বিপর্যয় মনে করাচ্ছে প্রিন্স উদ্ধারের ঘটনা

Uttarakhand Tunnel Rescue : ড্রিলিং মেশিনকে উপর থেকে টানেল অবধি পৌঁছনো গেছে। যন্ত্রটিকে ঘটনাস্থলে আনতেই ১৩ ঘণ্টা এবং তিনটি গাড়ি লেগেছে।

প্রযুক্তিগতভাবেই এগোনো হচ্ছে শ্রমিকদের উদ্ধারের কাজে কিন্তু হিমালয় অঞ্চলের ভূতত্ত্ব এমন যে এই নিয়ে আগাম কোনও কিছুই বলা সম্ভব না। ১২ নভেম্বর ওই শ্রমিকরা আটকা পড়েন, ১৬, ১৭ নভেম্বর করেই উদ্ধারকার্যে বাধার মুখে পড়েন উদ্ধারকারীরা।

এখন একটি ৮০০ মিমি ব্যাসের পাইপ তৈরি করা হয়েছে। সেই পাইপ সুড়ঙ্গের ভেতরে প্রেবেশ করানো হয়েছে। যেহেতু শ্রমিকরা ১২ দিন ধরে আটকে রয়েছেন, ফলে দৈহিক শক্তির মাত্রা কম হবেই তাঁদের। সেক্ষেত্রে এনডিআরএফ কর্মীরা এই পাইপ দিয়েই ভিতরে গিয়ে তাদের বের করে আনবেন। আর যদি শ্রমিকদের পর্যাপ্ত শক্তি থাকে, ১২ দিন পরেও ধীরে ধীরে নিজেরাই হামাগুড়ি দিতে বেরিয়ে আসতে পারে তাহলে সবচেয়ে ভালো। তবে এতদিন আটকে থাকা, এবং আবারও পাইপের মধ্যে দিয়ে বেরনো ক্লস্ট্রোফোবিয়া বা দমবন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে। সেক্ষেত্রে এনডিআরএফ স্ট্রেচারের ব্যবহার করবে।

শ্রমিকদের বের করে আনার জন্য চওড়া ওই পাইপ ধ্বংসাবশেষের মধ্য দিয়ে ঠেলে ঢোকানো হয়েছে। ধ্বংসাবশেষের মধ্য দিয়ে এক ঘণ্টায় প্রায় ৩ মিটার ড্রিল করে পাইপ ঢোকানো হয়েছে। এই পাইপ ঢোকানোর সময় ধাতব বাধাও এসেছে। ধ্বংসাবশেষের মধ্যে স্টিলের রড মিলেছে, মেশিন সেই রডগুলি কাটতে পারেনি। শ্রমিকদের সরিয়ে আনার জন্য যে নতুন পাইপ বসানো হয়েছে, তা ওই ধসে পড়া সুড়ঙ্গের নীচ দিয়েই গেছে। মানে ধ্বংসাবশেষের চাপ রয়েছে এই পাইপের উপরে। সেই চাপে তা যদি ভেঙে পড়ে বা ক্ষতিগ্রস্ত হয়? এই পাইপটি ভেঙে যাওয়ার সম্ভাবনা এড়াতে নির্দিষ্ট পরিমাণ ক্ল্যাডিং যুক্ত করা হয়েছে। উদ্ধার তৎপরতা বাড়ানোর জন্য বেশ কয়েকটি সরকারি দফতর এবং ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারদেরও যুক্ত করা হয়েছে।

৪১ টি অ্যাম্বুলেন্সের পাশাপাশি, এই উদ্ধার অভিযানের শেষ পর্যায়ে একটি হেলিকপ্টারও রাখা হতে পারে। স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে এই সমস্ত আটকা পড়া শ্রমিকদের থাকার জন্য একটি বিশেষ ওয়ার্ডও প্রস্তুত করা হয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।