বন্দে ভারতের স্লিপার কোচ কেমন দেখতে? ভারতে এমন চোখ ধাঁধানো ট্রেনও সম্ভব!

Vande Bharat Sleeper Coach : এই স্লিপার কোচে আসন আরামদায়ক তো বটেই, দেখতেও 'ক্লাসিক'।

inscript
২ মিনিট
বন্দে ভারতের স্লিপার কোচ কেমন দেখতে? ভারতে এমন চোখ ধাঁধানো ট্রেনও সম্ভব!

বন্দে ভারত ট্রেন নিয়ে মাতামাতি এখন তুঙ্গে। সদ্যই একযোগে অনেক ক'টি রাজ্য থেকে বেশ কিছু বন্দে ভারত ট্রেন চালু করেছে ভারতীয় রেল। বন্দে ভারত দ্রুতগামী ট্রেন, ফলে দেশের একাধিক অঞ্চলের মধ্যে যাতায়াতের সময়কে এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিচ্ছে এই ট্রেন। শুধু সময় বাঁচানো নয়, যাত্রাও আরামদায়ক। তবে এখনও অবধি যে ক'টি বন্দে ভারত ট্রেন রয়েছে তা সবই সিটিং কোচের, মানে বসেই বসেই যাতায়াত। স্লিপার কোচ নেই বন্দে ভারতে। তবে স্লিপার কোচ আসছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বন্দে ভারত স্লিপার কোচের কিছু ছবি প্রকাশ করেছেন। চোখ ধাঁধানো সেই স্লিপার কোচ দেখলে বিশ্বাস করা খানিক শক্তই যে এই ট্রেন আমাদের দেশেরই!

এই স্লিপার কোচগুলি যৌথভাবে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) এবং ভারত আর্থ মুভার্স লিমিটেড (BEML) তৈরি করছে৷ দেশেই নির্মিত সেমি হাই-স্পিড ট্রেনের কোচগুলি কেমন হতে চলেছে তার একটি ধারণা চিত্র প্রকাশ করেছেন অশ্বিনী বৈষ্ণব।

মন্ত্রী জানাচ্ছেন, বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার সংস্করণ আসছে ২০২৪ সালের গোড়ার দিকেই। সম্ভবত ফেব্রুয়ারি মাসেই স্লিপার কোচে চড়ে সফর করতে পারবেন যাত্রীরা।

অশ্বিনী বৈষ্ণব যে স্লিপার কোচের ছবিগুলি দিয়েছেন, তাতে বোঝাই যাচ্ছে অত্যাধুনিক সুযোগসুবিধা থাকছে এই কোচে। ভারতীয় রেলভ্রমণে এমন আধুনিক সুযোগ-সুবিধা যাত্রীদের কাছে রেলসফরের ধারণাই বদলে দেবে বলে মনে করা হচ্ছে৷

এই স্লিপার কোচে আসন আরামদায়ক তো বটেই, দেখতেও 'ক্লাসিক'। কাঠের নকশার আদলে তৈরি এই স্লিপার কোচের আসনে ফ্লোর লাইটিং রয়েছে, উন্নতমানের আলোর ব্যবস্থা রয়েছে কোচ জুড়ে।

প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন যাত্রা শুরু করেছিল ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। প্রথম এই ট্রেনটি চলেছিল নতুন দিল্লি থেকে বারাণসী অবধি। আশা করা হচ্ছে, বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার কোচগুলি বর্তমানের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সঙ্গেই জুড়ে দেওয়া হবে। এখনকার বন্দে ভারত ট্রেনগুলিতে রিক্লাইনিং সিট রয়েছে, অর্থাৎ আপনার আসন ইচ্ছে মতো ঘোরানো যায়। হাত ধোয়ার বেসিন অনেকটা গভীর যাতে জল ছলকে না পড়ে। এর সঙ্গেই যুক্ত হবে আরও নানা অত্যাধুনিক ব্যবস্থাও। বন্দে ভারত স্লিপার ট্রেনে যাত্রীদের জন্য ৮৫৭ টি থেকে ৮২৩ টি বার্থ থাকবে। ৩৪টি বার্থ রইবে কর্মীদের জন্য। প্রতিটি কোচেই একটি মিনি প্যান্ট্রি থাকবে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।