কুস্তির পর রাজনীতির ময়দানে! মহিলারা ভোট দেবেন ভিনেশ ফোগাটকে?

Vinesh Phogat Haryana Election 2024: তপশিলি জাতির অনেকে মহিলাই বলছেন, তারা কংগ্রেসকে ভোট দেবেন কারণ একজন মহিলা হিসাবে ভিনেশ তাঁদের সমস্যাগুলি বুঝতে পারবেন

inscript
৪ মিনিট
কুস্তির পর রাজনীতির ময়দানে! মহিলারা ভোট দেবেন ভিনেশ ফোগাটকে?

অলিম্পিকে তাঁর সঙ্গে যা ঘটেছে তা ক্রীড়াজগতের ইতিহাসে ভুলতে না-পারা অধ্যায় হয়ে থেকে যাবে। সমস্ত চেষ্টা করেও পদকজয় সম্ভব হয়নি, অথবা বলা ভালো সম্ভব হতে দেওয়া হয়নি। দেশের একটা বড় অংশের মানুষ মনে করেছেন মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা নিয়ে বিজেপি নেতার বিরুদ্ধে প্রতিবাদ করাতেই এই পরিণতি ভিনেশের। অলিম্পিকের পর্ব, হৃদয়ভঙ্গের পর্ব মিটতেই কংগ্রেসে যোগদান করেন ভিনেশ। জুলানা আসন থেকে ভিনেশ ফোগাট লড়ছেন নির্বাচনে। আর এই নির্বাচনে সবচেয়ে বেশি মহিলাদেরই পাশে পাচ্ছেন তিনি।

এমন দৃশ্যটি হরিয়ানার সাধারণ দৃশ্য নয়। এই রাজ্যে পুরুষের প্রাধান্যই বেশি, রাস্তাঘাটে মহিলাদের খুব কমই দেখা যায়। অন্তত দল বেঁধে মহিলাদের তো দেখাই যায় না। অথচ ভিনেশ ফোগাটের প্রচারে জুলানার হাট-বাজারে মেয়েদের উপচে পড়া ভিড়। রাস্তা দিয়ে যখন হাঁটছেন তিনি, প্রতিটি দোকানে গিয়ে দোকানদারদের সঙ্গে কথা বলছেন, তাঁর পিছনে সার দিয়ে রয়েছেন মহিলাদের বিশাল দল। হরিয়ানার রাজনৈতিক ইতিহাসে এমন সংহতি দেখা যায়নি আগে।

হরিয়ানার জিন্দ জেলার একটি ছোট শহর জুলানা। আজ অবধি কখনও কোনও মহিলা বিধায়ক হননি এই আসনে এমনকী বিধানসভা নির্বাচনে কোনও মহিলা দ্বিতীয় অবধি হননি। এবারের বিধানসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছেন ভিনেশ ফোগাট। ভারতের শীর্ষস্থানীয় কুস্তিগীরদের অন্যতম ভিনেশ ফোগাট গত বছর বিজেপির সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন নিগ্রহ নিয়ে বিক্ষোভের প্রথম সারির মুখ ছিলেন। তখন ভারতের রেসলিং ফেডারেশনের সভাপতি ছিলেন ব্রিজ ভূষণ। গত অগাস্টে প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিকে ফাইনালে উঠেছিলেন ভিনেশ কিন্তু তাঁর বিভাগে অনুমোদিত ওজনের চেয়ে ১০০ গ্রাম বেশি হওয়ার কারণে তাঁকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। প্রবল চেষ্টা করেও রাতারাতি ওজন কমাতে পারেননি ভিনেশ। এই চরম হতাশা কাটিয়ে দেশে ফিরে কংগ্রেসে যোগ দেন ভিনেশ। তাঁর প্রার্থী হওয়ার পর হরিয়ানার জুলানার নির্বাচনে এখন চোখ রয়েছে সারা দেশের।

এই নির্বাচন ভিনেশের জন্য একেবারেই মসৃণ নয়। একজন ক্রীড়াবিদ হিসেবে ভিনেশ ফোগাটের জনপ্রিয়তা কতটা এবং যৌন হেনস্থার বিরুদ্ধে তাঁর প্রতিবাদ ও পরিণামের পর কতখানি মানুষের কাছে (হরিয়ানার বিশেষ করে) তিনি 'আইডল' হয়ে উঠতে পেরেছেন তা স্পষ্ট নয় এখনও। এই জুলানা আসন কংগ্রেসের জন্যও কঠিন। এই আসনে জাত-পাতের রাজনীতিই কথা বলে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মাত্র ১০০ গ্রাম ওজন বেশি! এক রাতেই কীভাবে অলিম্পিক বক্সিংয়ে অযোগ্য হলেন ভিনেশ?

Vinesh Phogat disqualified: যেহেতু ভিনেশকে অযোগ্য ঘোষণা করা হয়েছে তাই ৫০ কেজি বিভাগে একটি স্বর্ণপদক এবং দু'টি ব্রোঞ্জ পদক দেওয়া হবে।

জুলানার নির্বাচনে ভিনেশ ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের সুরেন্দর লাথার এবং বিজেপির যোগেশ বৈরাগীর বিরুদ্ধে লড়ছেন। প্রশ্ন হচ্ছে, মহিলাদের ভোট কি ভিনেশের সঙ্গে আছে? জুলানার মহিলা ভোটারদের মধ্যে ভিনেশ ফোগাটের প্রতি ব্যাপক সমর্থন রয়েছে তা হলফ করেই বলা যায়। মহিলাদের একটা অংশের বিশ্বাস, একজন মহিলা বিধায়কই মহিলাদের দাবি দাওয়ার কথা আরও ভালোভাবে তুলে ধরতে পারবেন সরকারের কাছে।

তপশিলি জাতির অনেকে মহিলাই বলছেন, তারা কংগ্রেসকে ভোট দেবেন কারণ একজন মহিলা হিসাবে ভিনেশ তাঁদের সমস্যাগুলি বুঝতে পারবেন এবং ভিনেশের কাছেও মহিলারা দেখা করে খোলাখুলি কথা বলতে পারবেন। পুরুষ বিধায়ক হলে এখনও তাঁর সঙ্গে কথা বলতে সমস্যাই হয় এখানকার মেয়েদের। তারা এও জানিয়েছেন, "আমরা একজন পুরুষের সঙ্গে কথা বললে আমাদের স্বামীরা রাগ করবে কিন্তু তিনি মহিলা হলে কেউ আমাদের বাধা দেবে না।"

এই এলাকার বয়স্করাও বলছেন, জুলানায় বিধানসভা নির্বাচনে কোনও মহিলা প্রার্থী হয়েছেন এমন কথা মনেও পড়ে না তাঁদের। তাই ভিনেশকে নিয়ে সেখানে সমস্ত মহিলারাই খুব উত্সাহী। একজন মহিলাকে রাজনীতিতে দেখতে চান তারা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শিরদাঁড়া ছিল, তাই ষড়যন্ত্র করেই বাদ দেওয়া হলো ভিনেশে ফোগাটকে?

Vinesh Phogat: কেন মনে হচ্ছে ভিনেশ ফোগাট ষড়যন্ত্রের শিকার? কেন নীতা আম্বানি, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে?

নতুন প্রজন্মের মহিলা ভোটারদের অনেকে বলছেন, ভিনেশ একজন কুস্তিগীর হিসেবে তাঁদের অনুপ্রেরণা ছিলেনই। তিনি যদি জিতে ক্রীড়ামন্ত্রী হন তাহলে রাজ্যের ক্রীড়াবিদরা অনেকটা সুবিধা পাবেন, মনে করছেন মহিলারা। কারণ একজন মহিলা হিসেবে এই দেশে যে যে সমস্যা ভোগ করতে হয় ভিনেশ নিজে তার ভুক্তভোগী। ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে তাঁর লড়াই মনে রেখেছেন মহিলারা।

আজীবন কংগ্রেসকে ভোট দিয়েছেন, এমন ভোটার নন যারা তাঁদের কাছেও ভিনেশ ফোগাট জনপ্রিয়। অনেকেই, যারা গত নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা এবার ভিনেশকে ভোট দেবেন বলছেন। হরিয়ানা জন সেবক পার্টি কংগ্রেসের সঙ্গে কোনও আনুষ্ঠানিক জোট করেনি। তবে ভিনেশ ফোগাটকে সমর্থন করার জন্য জুলানা থেকে নিজেদের প্রার্থীকে প্রত্যাহার করে নিয়েছে এই দল।

জুলানায় ভিনেশের অন্য আরেক পরিচয়ও রয়েছে। 'জুলানা কি বহু' হিসেবে প্রচার করা হচ্ছে। ভিনেশের স্বামী সোমবীর রাঠী জুলানা তহসিলের বখতা খেরা গ্রামের বাসিন্দা। তাই নিজেদের গ্রামের পুত্রবধূকে জেতাতে চাইছেন মানুষ, জুলানার সম্মানের সঙ্গে বিষয়টিকে এক করে দেখছেন তারা। হেনস্থার প্রতিবাদ করায় দিল্লির রাস্তায় কেন দেশের গর্ব একজন কুস্তিগীরকে টেনে নিয়ে যাওয়া হল, এই প্রশ্ন তুলছেন জুলানার মানুষ। বলছেন, এই ঘটনা আসলে তাঁদের অপমান। কারণ ভিনেশ ফোগাট শুধু জুলানার পুত্রবধূ নন, সারা দেশের কন্যা, গর্ব। আসলে এই মানুষরা কংগ্রেসের ভোটার নন, তারা ভিনেশের ভোটার।

এই মুহূর্তে জুলানার বিধায়ক অমরজিৎ ধান্দা জননায়ক জনতা পার্টির নেতা। বিজেপির সঙ্গে জোট গঠন করে জাঠদের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ফলস্বরূপ, জননায়ক জনতা পার্টি হরিয়ানার বেশিরভাগ জাঠ নির্বাচনী এলাকায় ব্যাপকভাবে জনপ্রিয়তা হারিয়েছে। বিজেপি এবার এখানে খুব একটা ভালো ফল করতে পারেনি। লোকসভা নির্বাচনে, জীবিকা ও মুদ্রাস্ফীতি সংক্রান্ত অসন্তোষের কারণে বিজেপি রাজ্যের দশটি আসনের অর্ধেক হেরে যায় কংগ্রেসের কাছে।

কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প ছিল এই ক্ষোভের অন্যতম কারণ। সশস্ত্র বাহিনীতে হরিয়ানার যুবকদের বড় অংশ চাকরি করতে ভালোবাসেন। অগ্নিপথ প্রকল্পের অধীনে, সশস্ত্র বাহিনী এখন স্থায়ী মেয়াদের পরিবর্তে চার বছরের চুক্তিতে কমিশনপ্রাপ্ত অফিসার পদমর্যাদার নীচের সৈন্যদের নিয়োগ করবে। মাত্র এক-চতুর্থাংশ সৈন্যকে স্থায়ী করা হবে। তাই যুবকদের মধ্যে ব্যাপক অসন্তোষ ছিলই। বিজেপির বিরুদ্ধে আরেকটি সাধারণ অভিযোগ ছিল 'লাঠিমার সরকার' হওয়ার।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?