"কাজটা যদি করে দেন", সচিনকে কীসের কথা বলেছিলেন সেহওয়াগ? অবশেষে রহস্য প্রকাশ্যে

Sachin Sehwag Mystery Revealed : সেটাই বোঝা গিয়েছিল এই ঘটনায়। সেইসঙ্গে এতদিনের লুকিয়ে রাখা ‘রহস্য’ প্রথমবার সামনেও আনেন সেহওয়াগ।

inscript
২ মিনিট
"কাজটা যদি করে দেন", সচিনকে কীসের কথা বলেছিলেন সেহওয়াগ? অবশেষে রহস্য প্রকাশ্যে

একটা সময় ভারতীয় ক্রিকেট দলের ওপেনিং জুটি হিসেবে অন্যতম ভরসার মুখ ছিলেন তাঁরা। দুজনে মিলে একের পর এক শিখর স্পর্শ করেছেন। কথা হচ্ছে বীরেন্দ্র সেহওয়াগ এবং সচিন তেন্ডুলকরকে নিয়ে। ২০১১-র সেই স্মরণীয় ক্রিকেট বিশ্বকাপের কথা মনে আছে? যেখানে বিপক্ষের প্রথম বলেই বাউন্ডারি হাঁকানো অভ্যাসে পরিণত করে নিয়েছিলেন সেহওয়াগ। আর সচিন? তাঁর সম্পর্কে বলতে গেলে একটা গোটা বইয়ের প্রয়োজন। শুধু ভারত কেন, বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার, অনেকের মতে ‘গড অফ ক্রিকেট’। তৈরি করেছেন একের পর এক অবিস্মরণীয় রেকর্ড। হাজার হাজার তরুণের অনুপ্রেরণা তিনি। সচিন-সেহওয়াগ জুটির অসামান্য পারফর্মেন্সকেও ভোলেনি বিশ্ব ক্রিকেট।

বাইশ গজের ভেতর তো বটেই, বাইরেও সেহওয়াগ একইরকম ‘ধুমধারাক্কা’ মেজাজে থাকেন। যা বলেন, খোলাখুলি বলে ফেলেন। তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্টও ভাইরাল হয়। সম্প্রতি নতুন একটি ব্যাপারের রহস্য উন্মোচন করলেন তিনি। ইউটিউবার রনভীর এলাহাবাদিয়ার চ্যাট শো-তে সম্প্রতি আমন্ত্রিত ছিলেন তিনি। তখন ক্রিকেট, ব্যক্তিগত জীবন ইত্যাদি নানা বিষয় নিয়ে কথা হচ্ছিল। সেই সময়ই বিশেষ একটি কথা শেয়ার করেছিলেন সেহওয়াগ। ভেরতিয় দলের সহযোদ্ধা তো ছিলেনই; কিন্তু ব্যক্তি সেহওয়াগ যে সচিন তেন্ডুলকরের কত বড় ভক্ত, সেটাই বোঝা গিয়েছিল এই ঘটনায়। সেইসঙ্গে এতদিনের লুকিয়ে রাখা ‘রহস্য’ প্রথমবার সামনেও আনেন সেহওয়াগ।

ঠিক কী হয়েছিল? সেহওয়াগের মতে, তিনি কখনও রেকর্ড তৈরি করার জন্য ক্রিকেট খেলেননি। স্রেফ খেলার আনন্দ নেওয়ার জন্য, দেশের জন্য খেলে গিয়েছেন। সেই সেহওয়াগই তৈরি করেছিলেন অনন্য একটি রেকর্ড। কেবল ভারত নয়, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে দু’বার ত্রিশতরান করেন তিনি। স্বয়ং সচিনেরও এমন রেকর্ড নেই। এই জায়গাতেই নিজের আলাদা সিংহাসন তৈরি করে নেন সেহওয়াগ। তারপর চেষ্টা করেছিলেন আরও একবার ত্রিশতরান করার। আরও একটা রেকর্ড স্পর্শ করাই শুধু নয়, বরং সচিনের থেকে কিছু পাওয়ার জন্য!

ব্যাপারটা কী? ওই সাক্ষাৎকারে সমস্তটা খোলসা করেন বিরেন্দ্র সেহওয়াগ। তাঁর বক্তব্য, একবার তিনি সচিনকে বলেছিলেন, যদি তিনি তৃতীয় ত্রিশতরান করে ফেলেন, তাহলে একটা কাজ করে দেবেন? এমন প্রশ্নে খানিক ঘাবড়েই যান সচিন। কী কাজ, পাল্টা প্রশ্নও করেন। কিন্তু সেহওয়াগ বলেছিলেন, যতক্ষণ না তিনি তৃতীয় ত্রিশতরানটি করছেন, ততক্ষণ তিনি কাউকে এই কাজের কথা বলবেন না। যদি করে ফেলেন, তখন সচিনের কাছে উপস্থিত হবেন তিনি।

দুর্ভাগ্যবশত, সেই মুহূর্ত আর আসেনি। একবারই নিজের লক্ষ্যের খুব কাছে চলে গিয়েছিলেন সেহওয়াগ। সেটা শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ ছিল। ২৯৩ রানে ব্যাট করছেন সেহওয়াগ। হঠাৎই কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীধরনের একটা বলেই ঘটল বিপত্তি। সেই বলেই ‘কট অ্যান্ড বোল্ড’ হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় সেহওয়াগকে। মাত্র, সাত রানের জন্য সুযোগ নষ্ট হল। এরপর আর সেই সুযোগ আসেনি। তাই সেই কাজের কথা সচিনকে আর বলেনওনি সেহওয়াগ। এতদিন এই ব্যাপারটিও স্রেফ সচিন-সেহওয়াগের মধ্যেই ছিল। কিন্তু কোন কাজের কথা বলতে চেয়েছিলেন তিনি? এখনও মুখে কুলুপ সেহওয়াগের। আর তো সেই লক্ষ্যপূরণ হয়নি। তাই, সেই কাজের কথা চাপাই পড়ে থাকল চিরকালের জন্য।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।