পাতে এই খাবার থাকলেই ক্যানসারকে চিরবিদায়! বলছে গবেষণা

নতুন এক গবেষণায় দেখা গেছে শরীরচর্চা, ভিটামিন ডি এবং ওমেগা থ্রি একসঙ্গে লক্ষণীয় মাত্রায় কমিয়ে দেয় ক্যানসারের সম্ভাবনা।

Piya Saha
৩ মিনিট
পাতে এই খাবার থাকলেই ক্যানসারকে চিরবিদায়! বলছে গবেষণা

বিশ্বজুড়ে ক্যানসারে আক্রান্তর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ২০১৮ সালে দেশে ক্যানসার-আক্রান্তর সংখ্যা ছিল ২৫ লক্ষ। ২০২০ সালে তা বেড়ে দাঁড়িয়েছিল প্রায় ৪৯ লক্ষ। বর্তমানে গোটা বিশ্বে ক্যানসার-আক্রান্তর সংখ্যা প্রায় ১ কোটি ৮১ লক্ষ। ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ’-এর তথ্য থেকে জানা যায়, প্রতিদিন প্রায় ১৩০০ জন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। ক্যানসারের সঙ্গে সহবাস করা মানুষদের গড় বয়সটাও সময়ের সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্য মাত্রায় কমছে। আগে ক্যানসার আক্রান্তদের গড় বয়স ধরা হতো ৭০ বছর। তারপর তা কমে হয়েছে ৩০-৬৯। বর্তমানে ক্যানসারের শিকার হচ্ছে বহু কমবয়সিরাও। তবে ক্যানসার কিন্তু কোনও নির্দিষ্ট কারণে হয় না। বরং এই রোগের জন্য দায়ী একাধিক কারণ। সমীক্ষা বলছে, অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে ক্যানসারের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়।

তবে নিয়মিত শরীরচর্চার ফলে বিভিন্ন রোগ-ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি সুস্থ জীবনযাপন করতেও ব্যায়াম করা প্রয়োজন, একথা আমাদের সকলেরই জানা। কিন্তু শুধু ব্যায়াম নয়, সঙ্গে দরকার প্রয়োজনীয় পুষ্টি উপাদান, যা সহজেই ক্যানসার প্রতিরোধ করবে। তবে ভিটামিন ডি এবং ওমেগা থ্রি-র মতো উপাদানগুলি শুধু ক্যানসার নয়, বিভিন্ন রোগপ্রতিরোধেও সহায়তা করে। নতুন এক গবেষণায় দেখা গেছে শরীরচর্চা, ভিটামিন ডি এবং ওমেগা থ্রি একসঙ্গে লক্ষণীয় মাত্রায় কমিয়ে দেয় ক্যানসারের সম্ভাবনা।

নতুন এই গবেষণা কী বলছে?

সুইৎজারল্যান্ডের ইউনিভার্সিটি অফ জুরিখ-এর গবেষকরা ওমেগা থ্রি, ভিটামিন ডি এবং শরীরচর্চা ক্যানসারের ঝুঁকি কমাতে পারে কি না, তা খুঁজে বের করার চেষ্টা করেন। তাঁদের মতে, এই উল্লিখিত উপাদানগুলি আলাদাভাবে যতটা ঝুঁকি কমায়, তার চেয়ে অনেক বেশি একসঙ্গে এই তিনটির নিয়মিত অভ্যাসে ক্যানসারের ঝুঁকি ৬১ শতাংশ কমতে পারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ডায়াবিটিস নিয়ন্ত্রণ থেকে চামড়ার জটিল রোগ নিরাময়, সস্তার জামের গুণ জানলে জুড়বেনই ডায়েটে

হজমের দোষ থেকে ব্লাড সুগার, এমনকি ব্রণ পর্যন্ত নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে জাম। শরীরে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে এমনকি নানা রকম চোখের অসুখেও উপকারী জাম। সালাদ, জুস বা স্মুথিতেও আজকাল জাম ব্যবহার করা হয়।

প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে সুইৎজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া এবং পর্তুগালের বিভিন্ন জায়গায় বিজ্ঞানীরা এই গবেষণা চালায়। তাঁরা বোঝার চেষ্টা করেন যে, প্রতিদিন ভিটামিন ডিথ্রি, ওমেগা-থ্রিএস এবং বাড়িতে শরীরচর্চার ফলে ক্যানসার আটকানো সম্ভব কিনা। এই প্রসঙ্গে উল্লেখ্য ভিটামিন ডি-থ্রি ক্যান্সার কোশের বৃদ্ধি রোধ করে। ওমেগা থ্রিএস কোশের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। এই গবেষণায় অংশগ্রহণকারী ২১৫৭ জনের প্রত্যেকেরই বয়স কমপক্ষে ৭০ বছর। অংশগ্রহণকারীদের ক্ষেত্রে প্রথমে পৃথকভাবে উল্লিখিত তিনটি উপাদান ব্যবহার করা হয় এবং পরবর্তীকালে তিনটি উপাদান একসঙ্গে ব্যবহার করেন গবেষকরা। বোঝার চেষ্টা করা হয়, এর মধ্যে কোন পদ্ধতিটি ক্যানসার রুখতে অতিরিক্ত কার্যকর।

যদিও নির্দিষ্ট কোনও সিদ্ধান্তে পৌঁছতে এখনও দীর্ঘ গবেষণা প্রয়োজন। তবে জুরিখের ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসক হেইকি বিশফ ফেরারি বলেছেন, "ওমেগা থ্রি, ভিটামিন ডি এবং ব্যায়াম একসঙ্গে আমাদের গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে ক্যানসার প্রতিরোধ করতে সাহায্য করেছে। যদিও এর ফলাফল নিয়ে নিশ্চিত হতে অনেকরকম তুলনা এবং আরও বেশি পর্যালোচনার প্রয়োজন রয়েছে; তবে এই তথ্য ভবিষ্যতে ক্যানসারের ঝুঁকি কমাতে অনেকখানি সাহায্য করবে।" হেইকি আরও উল্লেখ করেছেন যে, "ধূমপান, অতি-বেগুনি রশ্মি, যা যা প্রথাগতভাবে ক্যানসারের কারণ হিসেবে মনে করা হয়, আমরা তার ওপর খুব বেশি জোর দিইনি এই গবেষণায়।"

কোন ধরনের খাবারে রয়েছে এই পুষ্টি উপাদান?

ভিটামিন ডি এবং ওমেগা থ্রি শুধু ক্যানসারের ক্ষেত্রে কার্যকর, তেমন নয়। ভিটামিন ডি-র অভাবে হাড় ও হৃদযন্ত্র দুর্বল হয়ে পড়ে। এর অভাবে শিশুদের মধ্যে রিকেট আর প্রাপ্তবয়স্কদের মধ্যে অস্টিওপোরোসিসের মতো দীর্ঘস্থায়ী জটিল রোগ দেখা দিতে পারে। পাশাপাশি পেশিও দুর্বল হয়ে যায়।

অপরদিকে শরীরে ওমেগা থ্রির কারণে হৃৎপিন্ড সবল হয়।রক্তের ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে রাখা এবং কোলেস্টেরল কমিয়ে স্ট্রোক প্রতিরোধ করতেও ওমেগা থ্রি সাহায্য করে। তাছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, রক্তচাপ কমায় এই উপকারী ফ্যাটি অ্যাসিড। মানসিক রোগ যেমন- ডিপ্রেশন, ডিমেনশিয়া, অ্যাটেনশন ডেফিসিট হাইপারে ওমেগা থ্রি কার্যকরী। সঙ্গে তো ক্যানসার প্রতিরোধ করতে সাহায্য করেই।

তাই জানা প্রয়োজন, কী ধরনের খাবার খেলে আমাদের শরীরে এই দুই পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ হবে।

• দুগ্ধজাতীয় খাবার, ডিমের কুসুম, মাছ, মাংস, মাশরুম, পনির, পালং শাক, দইয়ের মতো খাবারগুলি থেকে সহজেই ভিটামিন ডি চাহিদা পূরণ করা সম্ভব।

• সয়াবিন, কড লিভার তেল, সামুদ্রিক মাছ ও তার ডিম যেমন সার্ডিন মাছ, স্যামন মাছ, আখরোট, তিসির বীজ, বাদামে রয়েছে ভরপুর ওমেগা থ্রি।

ক্যানসার থেকে সুরক্ষিত থাকতে রোজকার খাবারে রাখতে পারেন এই খাবারগুলি।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।