'বিজেপি ছেড়ে হিন্দু মহাসভায় যোগ দিন'! বাংলার গেরুয়া নেতাদের কেন ডাকছে হিন্দু মহাসভা?

Dilip Ghosh Rahul Sinha : পোস্টারগুলিতে লেখা রয়েছে, "আমরা বাংলার বিভাজন মেনে নেব না। আমরা দিলীপ ঘোষ এবং রাহুল সিনহার কার্যালয় ভেঙে দেওয়ার নিন্দা জানাই।"

inscript
২ মিনিট
'বিজেপি ছেড়ে হিন্দু মহাসভায় যোগ দিন'! বাংলার গেরুয়া নেতাদের কেন ডাকছে হিন্দু মহাসভা?

বাংলার বিজেপি নেতারা দলে দলে যোগ দিন! কোথায় যোগ দেবেন বাংলার গেরুয়া বাহিনীর নেতৃত্বরা? দলেই তো রয়েছেন। দলে থেকে কাজ করতে না পেরে অনেকে দল ত্যাগ, দলবদল অনেক কিছুই করেন। ঘটনাটা এক্ষেত্রে তেমন নয়। বিজেপি নেতাদের যোগ দিতে বলা হচ্ছে অখিল ভারতীয় হিন্দু মহাসভায়। অখিল ভারতীয় হিন্দু মহাসভা বঙ্গ বিজেপিকে বেশ কড়াভাবেই জানিয়েছে বিজেপিকে দিয়ে হচ্ছে না। তাই দলের নেতাদের তাদের সংগঠনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে এবিএইচএম। অখিল ভারতীয় হিন্দু মহাসভার দাবি, হিন্দু মহাসভাই হলো 'একমাত্র সনাতনী'। আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করবে মহাসভা।

হিন্দু মহাসভার নেতা চন্দ্রচূড় গোস্বামী বিজেপিকে মনে করছেন 'বাঙালি বিরোধী দল'। বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা, যাদের কেবিনগুলি সরিয়ে দেওয়া হয়েছে তাদের লোকসভা নির্বাচনের আগে অবিলম্বে হিন্দু মহাসভায় যোগদান করা উচিত বলেই মনে করেন চন্দ্রচূড়। বিজেপির সমালোচনা করে মহাসভার নেতা বলছেন, 'সনাতনী বাঙালি হিন্দুদের প্রাপ্য দেবে না' এই বিজেপি। একদিকে দেশ সনাতন ধর্ম নিয়ে জেরবার! দেশে 'সনাতন ধর্ম নির্মূল' করার কথা বলায় ডিএমকে নেতা উদয়নিধিকে ঘিরে বিতর্ক চলছে। বিজেপি নেতারা সনাতন ধর্মের হয়ে লড়ে যাচ্ছেন। এদিকে হিন্দু মহাসভা বলছে বাঙালি সনাতনীরা মূল্য পাবেন না বিজেপির থেকে? কে বেশি সনাতনী? বাঙালি নাকি বিজেপি?

  • আপনার জন্য আরও কিছু লেখা
দিলীপ ঘোষ 'Missing'

Bengal BJP: কেউ কেউ তো বলেই ফেলছেন, 'পড়ে পড়ে মার খেল শুধু কর্মীরা! দিলীপ দা নেতৃত্ব দিলে...'

চন্দ্রচূড় বলেছেন, অখিল ভারতীয় হিন্দু মহাসভা লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করবে। আরএসএস আসলে এই মহাসভা থেকেই উদ্ভূত হয়েছে তাই মহাসভাই একমাত্র সনাতনী জাতীয়তাবাদী দল। ইতিমধ্যেই, বিজেপি সদর দফতরের কাছে হিন্দু মহাসভার নামে একাধিক পোস্টার পড়েছে। সেখানে দিলীপ ঘোষ এবং রাহুল সিনহার প্রতি সমর্থন প্রকাশ পেয়েছে। পোস্টারগুলিতে লেখা রয়েছে, "আমরা বাংলার বিভাজন মেনে নেব না। আমরা দিলীপ ঘোষ এবং রাহুল সিনহার কার্যালয় ভেঙে দেওয়ার নিন্দা জানাই। এবিএইচএম-কে শক্তিশালী করতে বাহিনীতে যোগদান করুন।"

চন্দ্রচূড় গোস্বামী বলছেন, পোস্টারগুলি সম্ভবত তাঁদের কিছু কর্মীরা লাগিয়েছেন বা কিছু বিজেপি কর্মীরাই লাগিয়েছেন যারা দলের প্রতি অসন্তুষ্ট। তবে মহাসভার নেতৃত্বদের অনেকে বলছেন, দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা নাকি মহাসভাতে যোগ দিতেই চাইছেন। কারণ একেবারে স্পষ্ট। বিজেপিতে দিলীপ ঘোষ এবং রাহুল সিনহার অবদানকে উপেক্ষা করা হচ্ছে। কেন? কারণ তাঁরা বাঙালি।

পশ্চিমবঙ্গ বিজেপির দুই প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং রাহুল সিনহার অফিসের কেবিনগুলি কলকাতায় বিজেপির সদর দফতরে মেরামতির কারণে ভেঙে ফেলা হয়। বিজেপি বলছে, ২০২৪ সালের নির্বাচনের প্রস্তুতি হিসাবে আইটি সেল অফিস সম্প্রসারণের জন্য কিউবিকলগুলি সরানো হয়েছিল। তবে এত সহজ হিসেব মানছেন না দলের অন্দরের ও বাইরের অনেকেই। এই 'অস্বাভাবিক সিদ্ধান্ত' যে বাংলার বিজেপির মধ্যে চিড় ধরাতে পারে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। তবে চিড় ধরার ফলে মহাসভাতে যোগ দেওয়ার সম্ভাবনা কতখানি তা বলা যাচ্ছে না। হিন্দুত্ব প্রসঙ্গে, সনাতন প্রসঙ্গে সব গেরুয়াই যে এক সুরে কথা বলে না তা স্পষ্ট। এখন কে বেশি সনাতনী, কে বেশি হিন্দু এই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিজেপিকে। কেবিন ভাঙার অন্তর্দ্বন্দ্বের চেয়েও এই কাঁটা বড় বালাই!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।