আপনার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা? এক নজরে সপ্তাহ জুড়ে কোথায় কেমন বৃষ্টি

Rain Prediction July: মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৭৫% বেশি।

inscript
২ মিনিট
আপনার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা? এক নজরে সপ্তাহ জুড়ে কোথায় কেমন বৃষ্টি

বর্ষা ইতিমধ্যেই ঢুকে গেছে পশ্চিমবঙ্গে। রথের দিন বৃষ্টি হয়েছে ঝমঝমিয়ে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত জানাচ্ছেন, এই মুহূর্তে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। রাজস্থান থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গের আসানসোল এবং বাগাটি দিয়ে পেরিয়ে তা উত্তরপূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করেছে । এর ফলে ভারী বৃষ্টিপাত না হলেও বর্ষার স্বাভাবিক বৃষ্টিপাত এখন হবেই। একটি অক্ষরেখা দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ থেকে শুরু করে অসম পর্যন্ত গেছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ওড়িশার দক্ষিণ উপকূল সংলগ্ন অঞ্চলে।

হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৭৫% বেশি। পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে ৫০% থেকে ৭৫ % পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৭৫% বেশি। পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও মঙ্গলবার ৫০% থেকে ৭৫ % পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বুধবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৭৫% বেশি। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ৫০% থেকে ৭৫% পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আবার বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা কম, ২৫% থেকে ৫০%। তবে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার মতো জেলাতে ৫০% থেকে ৭৫% পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নিম্নমানের কয়লা বিক্রি করে বায়ুদূষণ বাড়িয়েছে আদানি গোষ্ঠী! দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ফাঁস

Adani Coal Scam: আদানি গোষ্ঠী সম্ভবত বায়ুদূষণ করেই ব্যবসায় বিপুল মুনাফা করছে। ২০২৩ সালের তথ্যের নিরিখে বিশ্বের দূষণের তালিকায় তৃতীয় স্থানে ছিল ভারত।

বৃহস্পতি আর শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৭৫% বেশি। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০% থেকে ৭৫% পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্ক বার্তা রয়েছে উত্তরবঙ্গের ৫ জেলায়। অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ভারী থেকে অতি ভারীর বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে। ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা রয়েছে উত্তর দিনাজপুরেও।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং মেদিনীপুরে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দূষণ কমাতে বিদেশে ভরসা, কেন কলকাতাতে মৃত্যুর মুখে ট্রাম?

Kolkata Tram: পৃথিবীর আধুনিক রাষ্ট্রগুলির দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাব, প্রবল ব্যস্ত শহরগুলির মধ্যে কিন্তু আজও ট্রাম চলাচল করে।

মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের সবক'টি জেলাতে। পূর্ব মেদনীপুর এবং মুর্শিদাবাদেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্ক বার্তা রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। এই সপ্তাহে উত্তরবঙ্গের ৫ জেলায় প্রতিদিনই ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের বাঁকুড়ায় স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় ৪২ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। বীরভূমেও তা ৪৪ শতাংশ কম। পূর্ব মেদিনীপুরে ৫৭ শতাংশ কম। হুগলি জেলায় ৫৪ শতাংশ, হাওড়ায় ৫৫ শতাংশ, ঝাড়গ্রামে ৪৬ শতাংশ, কলকাতায় ৪৫ শতাংশ, মুর্শিদাবাদে ৪৬ শতাংশ, নদিয়াতে ৫৬ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৫৯ শতাংশ, পশ্চিম বর্ধমানে ৩১ শতাংশ, পূর্ব বর্ধমানে ৩৯ শতাংশ, পুরুলিয়ায় ৪৮ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ৫৭ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৪৭ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে মোট ৪৯ শতাংশ বৃষ্টি কম হয়েছে।

অন্যদিকে, আলিপুরদুয়ারে স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় ৯৫ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। কোচবিহারে ১৩৩ শতাংশ, দার্জিলিংয়ে ৪৭ শতাংশ, গ্যাংটক ৫ শতাংশ, জলপাইগুড়িতে ৪৭ শতাংশ, কালিম্পংয়ে ৪২ শতাংশ, মালদায় ১৯ শতাংশ, গ্যালশিংয়ে ৫১ শতাংশ, মংগনে ৭৯ শতাংশ, নামচিতে ৭২ শতাংশ, উত্তর দিনাজপুরে ২৯ শতাংশ, দক্ষিণ দিনাজপুরে ৩৪ শতাংশ স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।