দেশে এবার আগাম বর্ষা? ভোটের শেষ দিন এবং গণনাতে ভিজবে কোন কোন জেলা?

Weather Update Today: বর্ষা কেরলে ইতিমধ্যেই প্রবেশ করেছে। কেরলের অনেক জায়গাতেই ইতিমধ্যে বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।

inscript
২ মিনিট
দেশে এবার আগাম বর্ষা? ভোটের শেষ দিন এবং গণনাতে ভিজবে কোন কোন জেলা?

দু'দিনের প্রচণ্ড দাবদাহ সহ্য করেছিল প্রায় সারা বাংলা, বিশেষত দক্ষিণবঙ্গ। ভয়ানক অস্বস্তিকর সেই গরম থেকে অবশেষে রেহাই পেল কলকাতা সহ বাংলার অন্যান্য জেলা। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব বাকি জেলাতে তেমন না পড়লেও ঝড়বৃষ্টি হয়েছিল কলকাতা ও দুই চব্বিশ পরগণা, মেদিনীপুরে। তবে সেই ঘূর্ণিঝড়ের ঠিক পরেই ভ্যাপসা গরম, মারাত্মক তাপমাত্রা। এই অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি দিল স্বস্তির বৃষ্টি। দক্ষিণবঙ্গের বহু জেলাতেই বৃহস্পতিবার সন্ধে থেকে সারা রাত বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর বলছে, শেষ দফার ভোটের দিন বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। এমনকী ভোটগণনার দিনেও হতে পারে বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টি হতে পারে। কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ব্রিটিশদের ‘বর্জ্য’! খড়গপুর রেল কলোনিতে মুছে গেছে অ্যাংলো জীবনের ঘ্রাণ

Anglo Indians of Kharagpur: খড়গপুরের অ্যাংলো বসতির মানচিত্র শুরু হয় হিজলি স্টেশন থেকেই। রেলওয়ে কলোনি ছাড়া অ্যাংলো-ইন্ডিয়ানরা থাকত জাপাতাপুর এবং ঝোলি-তে।

১ জুন দেশ জুড়ে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। ভোট রয়েছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনার অধিকাংশ কেন্দ্রে। ৪ জুন ভোটগণনা। অর্থাৎ ১ তারিখ শনিবার তো বৃষ্টির সম্ভাবনা আছেই, সেই রেশ ভোট গণনা অবধি চলতে পারে। এরই মধ্যে সুখবরও জানিয়েছে হাওয়া অফিস। দেশে ঢুকে গিয়েছে বর্ষা, নির্ধারিত সময়ের বেশ আগেই। বর্ষা কেরলে ইতিমধ্যেই প্রবেশ করেছে। কেরলের অনেক জায়গাতেই ইতিমধ্যে বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও নির্দিষ্ট সময়ের ৭দিন আগেই বর্ষা ঢুকেছে। অর্থাৎ সারাদেশেই এবার আগাম বর্ষা, আশা করা যায় চরম দাবদাহ থেকে কিঞ্চিৎ রেহাই পাওয়া যাবে। তবে, পশ্চিমবঙ্গে বর্ষা কবে ঢুকবে, এখনই স্পষ্ট করে বলতে পারছেন না আবহবিদেরা। তবে সাধারণত বাংলায় বর্ষা ঢোকে জুনের প্রথম সপ্তাহে।

উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টি চলছে। ঘূর্ণিঝড় উত্তর দিকে সরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার জেরে বৃষ্টি শুরু হয়েছে উত্তরের জেলাগুলিতেও। শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি চলার পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গের তিনটি জেলা পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূমেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সর্তকতা জারি করা হয়েছে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও দুই বর্ধমানে। ২ জুন দক্ষিণবঙ্গের প্রতি জেলাতেই বজ্র বিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের প্রতি জেলাতেও হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর।

লিখেছেন
inscript
inscript
17 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কীভাবে বিশ্ব উষ্ণায়নের দাম দিচ্ছে ভারতের নবজাতকরা?

Heatwave effect on Newborn babies: জিরো কার্বন অ্যানালিটিক্সের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিলের তাপপ্রবাহে জলবায়ু পরিবর্তনের কারণে ভারতে ৮,৮৩০টি শিশুর নির্ধারিত সময়ের আগে অকাল জন্ম হয়েছে। বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে এই সংখ্যা সর্বাধিক। গবেষকদের আশঙ্কা, কিছু বছরের মধ্যে ভারতে এই পরিস্থিতি, আরও বাড়বে।

সাত দিনের ব্যবধানে দুটো ঘূর্ণিঝড়: জলবায়ু পরিবর্তনের নতুন বাস্তবতা কি এটাই?

Climate change impact on cyclone: ২৮ অক্টোবরে অন্ধ্র উপকূলে আছড়ে পড়ে অতি তীব্র ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ঠিক সাত দিন পর ৩ নভেম্বরে ল্যান্ডফল করে ‘মুরাসু’। আবহাওয়াবিদদের ভাষায়, এই পিঠোপিঠি ঝড়ের ঘটনাকে বলা হয় ‘ক্লাইমেটোলজিক্যাল অ্যানোমালি'। বঙ্গোপসাগরের এই ‘ওভার-এনার্জাইজড’ অবস্থাই, এখন জলবায়ু পরিবর্তনের নতুন বাস্তবতা।

কোথায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু, কতটা ক্ষয়ক্ষতি, বাংলায় কী প্রভাব?

Cyclone Murasu: ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে তৈরি হয় ঘূর্ণিঝড় মুরাসু। মঙ্গলবার ভোরে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ে শক্তিশালী এই ঘূর্ণিঝড়। নেল্লোর, প্রকাশম ও বাপটলা জেলায় গাছ উপড়ে পড়েছে, নিচু এলাকা জলমগ্ন হয়েছে। তামিলনাড়ু ও ওড়িশাতেও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি হয়েছে। বাংলায় কতটা প্রভাব ফেলবে মুরাসু?

ভুটানে হড়পা বানের জেরে উত্তরবঙ্গে আতঙ্ক, কী পরিস্তিতি এখন?

Bhutan Flash Flood: ভুটানের শিনতাফু হ্রদ ভেঙে হড়পা বানে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা ও পর্যটনকেন্দ্রের পরিকাঠামো। বন্যার আশঙ্কায় আলিপুরদুয়ারের কুমারগ্রামে ১০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরানোর উদ্যোগ নেয় প্রশাসন। শুক্রবার সকালে সংকোশ নদীর জলস্তর না বাড়ায় কিছুটা স্বস্তি ফেরে। পরিস্থিতি এখন কেমন?

মাত্র ১০০ বই থেকে ১০ হাজার! অসমের চা-বাগানের শিশুদের ভবিষ্যৎ গড়ছেন অনিন্দিতা

Assam Library Initiative: মাত্র ১০০টি বই নিয়ে ২০২০ সালে অসমের চা-বাগান এলাকার শিশুদের জন্য লাইব্রেরি শুরু করেছিলেন অনিন্দিতা গগৈ। আজ তিনটি লাইব্রেরিতে বইয়ের সংখ্যা প্রায় ১০ হাজার। পরিবারের ৪০ লক্ষ টাকারও বেশি বিনিয়োগে এগিয়ে চলেছে এই উদ্যোগ। কীভাবে শিশুদের পড়াশোনা ও সৃজনশীলতার সুযোগ তৈরি করছেন অনিন্দিতা?

Cyclone Arnab: কোথায় আছড়ে পড়ল অর্ণব, কতটা ক্ষয়ক্ষতি? বাংলায় কতটা প্রভাব?

Cyclone Arnab: অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় অর্ণব। ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, ভারী বৃষ্টি ও জল জমার জেরে বিপর্যস্ত একাধিক এলাকা। ৮৪ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। বাংলার কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, আর কতটা প্রভাব পড়তে পারে ঘূর্ণিঝড়ের?

অ্যানথ্রোপিকের মতো এআই সংস্থাগুলি যেভাবে হয়ে দাঁড়াচ্ছে জলবায়ু সংকটের কারণ

The AI Carbon Bill: অ্যানথ্রোপিকের আইপিও ফাইলিংয়ে জলবায়ু পরিবর্তনকে বড় ব্যবসায়িক ঝুঁকি হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। ডেটা সেন্টার ঠান্ডা করতে বিদ্যুৎ-জলের ব্যয় বাড়ছে। ২০২৫-এ ডেটা সেন্টারগুলিতে ঘণ্টা প্রতি বিদ্যুৎ ব্যবহার, ৪৪৮ টেরাওয়াটে পৌঁছবে।

লুলার জয়ের পরেও কেন স্বস্তিতে নেই 'পৃথিবীর ফুসফুস' আমাজন?

lula's amazon policy: প্রথম পর্বে পিছিয়ে থাকার পর, কুড়ি দিনে এক কোটিরও বেশি ভোট বাড়িয়ে লুলা দা সিলভা চতুর্থবার ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। লুলার আমলে, আমাজনের জঙ্গল উজাড় হওয়া ৭১% কমেছে, তবু আইনসভায় ডানপন্থীদের শক্তিবৃদ্ধি হওয়ায়, আমাজনের সংকটজনক সীমার খুব কাছাকাছি পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়ে গেলই।