প্যাচপ্যাচে গরমের অস্বস্তি আর কদিন? বঙ্গে বৃষ্টি কবে জানিয়ে দিল আবহাওয়া দফতর

Weather Update: দক্ষিণবঙ্গে বুধবারও ছিল চরম অস্বস্তির আবহাওয়া। কয়েক দিন আগেই দক্ষিণবঙ্গের তিন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর।

inscript
২ মিনিট
প্যাচপ্যাচে গরমের অস্বস্তি আর কদিন? বঙ্গে বৃষ্টি কবে জানিয়ে দিল আবহাওয়া দফতর

দিন কয়েক ধরেই প্রচণ্ড গরমে নাজেহাল বঙ্গবাসী। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই দিনকয়েক ধরে অস্বস্তিকর আবহাওয়া চলছে। তাপমাত্রা চল্লিশ ডিগ্রি না ছাড়ালেও বাতাসে আর্দ্রতা এত বেশি যে অস্বস্তি সামলাতে নাজেহাল হতে হচ্ছে মানুষকে। আপাতত তাই বর্ষার জন্যই হাহাকার গোটা রাজ্য জুড়ে। বেশ কিছুদিন আগেই বর্ষা ঢুকেছে কেরলে। সেই মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টির কবলে পড়েছে উত্তরবঙ্গও। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির নামগন্ধ নেই। কবে আসবে বৃষ্টি? আপাতত সেদিকেই তাকিয়ে গোটা বাংলা।

আবহাওয়া দফতরের অবশ্য তেমন সুখবরই মিলেছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবারের মধ্যেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হাওড়া, হুগলি কলকাতা ও উত্তর ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ১৪ তারিখও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাতেই নামবে জোর বৃষ্টি, সঙ্গে আসছে ঝড়ও! কী বলছে হাওয়া অফিস?

Rain Forecast: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ ও কলকাতা সংলগ্ন এলাকায়।

দক্ষিণবঙ্গে বুধবারও ছিল চরম অস্বস্তির আবহাওয়া। কয়েক দিন আগেই দক্ষিণবঙ্গের তিন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। তবে বুধবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে বাড়ানো হয়েছে, সাময়িক আরাম মিলতে চলেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা। ওই দু'টি জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এখনই নয় গরম থেকে স্বস্তি! কবে ঢুকছে বাংলায় বর্ষা?

Weather Update: আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ১৩ জুনের আগে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু ঢোকার সম্ভাবনা বেশ কম। ফলে এখনই বাংলায় গরম কমার সম্ভাবনা নেই।

পাাশাপাশি মালদহ ও দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ২০-৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা। তবে উত্তর স্বস্তি পেলেও গরম থেকে এখনই রেহাই পাচ্ছে না দক্ষিণবঙ্গের সবকটি জেলা। বুধ-বৃহস্পতিবার নাগাদ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাঁকুড়া, বীরভূম ও পূর্ব মেদিনীপুরে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

লোকসভা ভোট চলাকালীনই বর্ষা ঢুকে পড়েছিল কেরলে। মৌসুমী বায়ুর প্রভাবে ক্রমে আবহাওয়া ভালো হওয়ার কথা ছিল দক্ষিণবঙ্গেও। কিন্তু তেমনটা বাস্তবে হয়নি। দিনের পর দিন অস্বস্তিকর গরম বেড়েছে বৈ কমেনি বাংলা জুড়ে। শহর কলকাতার তাপমাত্রা আগের মতো মাত্রাছাড়া না হলেও বাতাসের আর্দ্রতা বেশি থাকায় শারীরিক অস্বস্তি বেড়েছে অনেকটাই। এদিকে হিট ওয়েভ অব্যাহত রয়েছে উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত। যার ফলে উত্তর-পশ্চিমের গরম হাওয়া ঢুকছে বাংলায়। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান-সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছুঁয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে গরমের সঙ্গে জলীয় বাষ্পের অস্বস্তি আরও কিছুদিন ভোগাবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস কিছুটা হলেও আবহাওয়ায় উন্নতি আনতে পারে বলেই মনে করছে হাওয়া অফিস।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।