কোন কোন আসনে বিজেপিকে দুরমুশ করছে তৃণমূল?

Lok Sabha Election Results 2024: সারা রাজ্যের হিসেব বলছে, দুপুর পর্যন্ত তৃণমূল এগিয়ে রয়েছে প্রায় ৩১টি আসনে। বিজেপির ঝুলিতে দশটি আসন। আর বাম-কংগ্রেস এখনও খাতাই খুলতে পারেনি এ রাজ্যে।

Sohini Das
৪ মিনিট
কোন কোন আসনে বিজেপিকে দুরমুশ করছে তৃণমূল?

সাত দফা ভোট শেষ। এখন সময় ফলপ্রকাশের। গোটা দেশের অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাই অঙ্ক কষে বলেছিল, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। এমনকী বাংলাতেও শাসক দলকে তৃণমূলকে পিছনে ফেলে এক নম্বরে উঠে আসতে চলেছে বিজেপি। দেশে কী হবে, বলা কঠিন। তবে বাংলার রাজনীতিতে যে তেমন কিছু হচ্ছে না, তা পরিষ্কার হয়ে গিয়েছে মঙ্গলবার গণনা শুরু হতেই। কার্যত এ রাজ্যে বিজেপিকে বহু পিছনে ফেলে ইতিমধ্যেই সামনের সারিতে উঠে এসেছে তৃণমূল।

একাধিক দুর্নীতি মামলা, একের পর এক নেতা-মন্ত্রী জেলে, তা সত্ত্বেও যে বাংলার মানুষ তৃণমূলকেই ক্ষমতায় দেখতে চাইছেন, তা পরিষ্কার হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সারা রাজ্যের হিসেব বলছে, দুপুর পর্যন্ত তৃণমূল এগিয়ে রয়েছে প্রায় ৩১টি আসনে। বিজেপির ঝুলিতে দশটি আসন। আর বাম-কংগ্রেস এখনও খাতাই খুলতে পারেনি এ রাজ্যে। তৃণমূলের একের পর এক জনদরদি প্রকল্প যে ভালোই প্রভাব ফেলেছে জনমানসে, তা পরিষ্কার হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, এ বার সবচেয়ে ভালো ফল হতে চলেছে বাংলার। সত্যিই কি তেমন আশাপ্রদ কিছু হতে চলেছে বাংলায় বিজেপির জন্য? তেমনটা কিন্তু ঠাহর হচ্ছে না।

এ রাজ্যে সবচেয়ে বড় ব্যবধান বোধহয় তৈরি করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিবারের মতোই ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। তাঁর বিপরীতে বামেরা প্রার্থী করেছিল তরুণ নেতা প্রতীক-উর রহমানকে। শেষ মুহূর্তে গিয়ে বিজেপি প্রার্থী করে আরএসএস ঘনিষ্ঠ নেতা অভিজিৎ দাসকে। মঙ্গলবার ভোটগণনা শুরু হওয়ার পর দেখা গেল, প্রায় ৬ লক্ষ ২৬ হাজার ভোটে এগিয়ে রয়েছেন অভিষেক। যে ব্যবঘান তিনি তৈরি করে ফেলেছেন ইতিমধ্যে, তাকে আদৌ টেক্কা দিতে পারবেন বাকি প্রার্থীরা। সংশয় জাগে বৈকি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অপ্রতিরোধ্য মহুয়া! কৃষ্ণনগরে যে ভাবে মুখ থুবড়ে পড়ছে বাম ও বিজেপির কৌশল

Mahua Moitra: কৃষ্ণনগরের ভূমিকন্যা তথা সেখানকার 'রাজমাতা' অমৃতা রায়কে কার্যত বিপুল ভোটে পিছনে ফেলে দিয়েছেন মহুয়া। কার্যত সেই সংখ্যার ব্যবধান এতটাই যে, অমৃতার ফেরার পথটাও নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এই লোকসভা ভোটে সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র ছিল বোধহয় বসিরহাট। আর তার কারণ সন্দেশখালি। লোকসভা ভোটের আগে সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করেই তৃণমূলকে কুপোকাত করতে চেয়েছিল বিজেপি। কিন্তু শেষমেশ মুখ থুবড়ে পড়ে সমস্ত হিসেব। সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করে ভোটময়দানে ফায়দা তুলতে চেয়েছিল বিজেপি। বামেরা প্রার্থী করেছিল সন্দেশখালিতে প্রতিবাদী চরিত্র নিরাপদ সর্দারকে। আর তৃণমূল আস্থা রেখেছে সেখানকার পুরনো তৃণমূল নেতা হাজী নুরুল ইসলামেই। ভোটের আগেই হাসনাবাদে বেরিয়েছিল তৃণমূলের বিজয়মিছিল। কার্যত সত্যি হল সেটাই। এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ ৫৪ হাজার ৬১৯ ভোটে এগিয়ে রয়েছেন হাজী নুরুল। শেখ শাহজাহান মামলা সত্ত্বেও যে তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আস্থা রেখেছে সন্দেশখালি, তা বুঝতে অসুবিধা হয় না।

এদিকে কলকাতা দক্ষিণ কেন্দ্রে প্রত্যাশামাফিক এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মালা রায়। তাঁর বিরুদ্ধে লড়াইয়ে ছিলেন বিজেপির দেবশ্রী চৌধুরী এবং বামপ্রার্থী সায়রা শাহ হালিম। এই তিন নারীর লড়াইয়ে সকলকে প্রায় ১ লক্ষ ২৭ হাজার ভোটে এগিয়ে রয়েছেন মালা। কলকাতা দক্ষিণ কখনও খালি হাতে ফেরায়নি তৃণমূল সুপ্রিমোকে। মুখ্যমন্ত্রী হওয়ার পর সাংসদ পদ থেকে মমতা পদত্যাগ করলেও কলকাতা দক্ষিণ তৃণমূলের দখলেই রয়েছে। একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের সাতটি বিধানসভাতেই জয়ী হয় ঘাসফুল শিবির। এবারও সেই পরম্পরাই অক্ষুন্ন থাকবে কলকাতা দক্ষিণ কেন্দ্রে, তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হায় রে উচ্চাশা! প্রশান্ত কিশোর যা বলেছিলেন, আর বাংলার গণনায় যা হচ্ছে

Lok Sabha elections 2024: ভোটকুশলী পিকে জানিয়েছিলেন, রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূলের চেয়ে পশ্চিমবঙ্গে ভালো ফলাফল করবে বিজেপি। কিন্তু ভোটগণনা শুরু হতেই উল্টেপাল্টে গেল হিসেব।

মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে পিছনে ফেলে ব্যাপক ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল নেত্রী জুন মালিয়া। প্রায় ৩৪ হাজার ভোটে এগিয়ে তিনি। ঘাটালেও প্রত্যাশামাফিক ভালো ফল তৃণমূলের। বিজেপির হিরণকে প্রায় ৩৮ হাজার ভোটে পিছনে ফেলে দিয়েছেন দেব। কৃষ্ণনগরে বিজেপি ও বামেদের পিছনে ফেলে প্রায় ৬৫ হাজার ভোটে এগিয়ে রয়েছেন মহুয়া মৈত্র। যাদবপুর কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষপর্যন্ত উঠে আসতে পারলেন না বামনেতা সৃজন ভট্টাচার্য। মানুষের ভোট গিয়েছে তৃণমূল নেত্রী সায়নী ঘোষের পক্ষেই। প্রায় ১ লক্ষ ১৯ হাজার ভোটে এগিয়ে তিনি।

এবার খড়্গপুরের বদলে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। তবে সেখানে তেমনভাবে দাঁত ফোটাতে পারলেন না বিজেপি নেতা। তাঁর বিরুদ্ধে তৃণমূল দাঁড় করিয়েছিল প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে। যিনি কিনা আগে বিজেপির হয়ে ভোটে জিতেছেন। যতদূর জানা গিয়েছে, সেই কীর্তি ৫৮ হাজারেরও বেশি ভোটে পিছনে ফেলে দিয়েছেন বিজেপির এই প্রবীণ নেতাকে। বর্ধমানের প্রাক্তন কলেজ অধ্যক্ষ সুকৃতি ঘোষালকে সেখানে প্রার্থী করেছিল বামেরা। তবে সেখানে তিনি তেমন সুবিধা করতে পারবেন বলে মনে করছে না ওয়াকিবহাল মহল।

সংখ্যালঘুদের গড় হিসেবেই পরিচিত বাংলার মুর্শিদাবাদ কেন্দ্রটি। সেই সংখ্যালঘু ভোটের কথা মাথায় রেখেই ওই কেন্দ্রে প্রার্থী বেছেছিল বাম ও তৃণমূল। বাম প্রার্থী করেছিল সিপিআইএমের প্রবীণ নেতা ও সাধারণ সম্পাদক মহম্মদ সেলিমকে। তৃণমূলের তাস ছিল সিনিয়র নেতা আবু তাহের খান। টানা চারবার নওদা বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন তিনি। বিজেপি দাঁড় করিয়েছিল গৌরীশঙ্কর ঘোষকে। গণনাপর্বে দেখা হয়েছে বামনেতা সেলিমের সঙ্গে তৃণমূল নেতা আবু তাহেরের। কুশল বিনিময়ও করেছেন দুজনে। একসঙ্গে বসে ছবিও তুলতে দেখা যায় তাঁদের। সকাল থেকে হাড্ডাহাড্ডি লড়াই হলেও বেলা বাড়তেই দেখা যায়, প্রায় ৫০ হাজারেরও বেশি ভোটে মুর্শিদাবাদ কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কার্তি আজাদ। এদিকে বহরমপুরের ২৫ বছরের সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরীকও পিছনে ফেলে দিয়েছেন তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান।

সব মিলিয়ে এই লোকসভা ভোটে বাংলায় যে তৃণমূলের লক্ষ্মীর ভান্ডারের মতো জনদরদী প্রকল্পগুলি ম্যাজিকের মতোই কাজ করেছে, তা বললেও বোধহয় ভুল হবে না। এই লোকসভা ভোটের প্রচারে তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বারংবার জোর দিয়েছেন কেন্দ্রীয় বঞ্চনার উপরে। একশো দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে বাংলার বঞ্চনাই কি আদতে শাপে বর হল তৃণমূলের। যে হিন্দুত্বের মশাল গোটা দেশ জুড়ে জ্বালতে চেয়েছিল মোদিবাহিনী, তা কি বাংলায় পৌঁছতে পৌঁছতে নিভে গেল আসলে? মানুষের রায় যে আসলে তৃণমূলের পক্ষেই, তা ভোটবাক্সে ভালোমতোই বুঝিয়ে দিল বঙ্গবাসী। অন্তত দুপুর পর্যন্ত ভোটগণনার অঙ্ক তো সেদিকেই দিকনির্দেশ করছে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।