ফের দানা বাঁধছে নয়া ঘূর্ণাবর্ত! সপ্তাহের কবে কোথায় বৃষ্টি জানুন

Rain Forcast: বুধবার থেকেই নতুন করে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী এবং প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Sohini Das
২ মিনিট
ফের দানা বাঁধছে নয়া ঘূর্ণাবর্ত! সপ্তাহের কবে কোথায় বৃষ্টি জানুন

বর্ষা ঢুকে গিয়েছে বঙ্গে। সেই বর্ষার হাত ধরেই সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা গোটা রাজ্যেই। প্রবল বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রের খবর, মঙ্গলবারে প্রবল বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার ও কোচবিহারে। বৃষ্টির পরিমাণ হতে পারে ২০০ মিলিমিটারেরও বেশী, জানাচ্ছে হাওয়া অফিস। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়। একই সঙ্গে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাত ও সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।

বুধবার থেকেই নতুন করে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী এবং প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায়। সেখানেও ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। পাশাপাশি কালিম্পং কোচবিহার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে। বৃহস্পতিবারেও ভারী থেকে অতি ভারী বা প্রবল বৃষ্টির সতর্কতা থাকবে আলিপুরদুয়ার জেলায়। এছাড়া দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আপনার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা? এক নজরে সপ্তাহ জুড়ে কোথায় কেমন বৃষ্টি

Rain Prediction July: মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৭৫% বেশি।

বাদ যাবে না শুক্রবারও। সেদিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। কোচবিহার এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তেও আবহাওয়া ফেরার সম্ভাবনা নেই। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায়। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে গজলডোবাতে ১৮০ মিলিমিটার, সেবকে ১৭০ মিলিমিটার, বক্সাদুয়ারে ১৫০ মিলিমিটার, নাগরাকাটাতে ১৪০ মিলিমিটার এবং জলপাইগুড়িতে ১৩০ মিলিমিটার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফের দানা বাঁধছে ঘূর্ণাবর্ত! কবে থেকে ঝেঁপে বৃষ্টি শহর কলকাতায়?

Rain Forecast: সপ্তাহের শুরুতেই দফায় দফায় বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। তার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে খবর।

একই সঙ্গে উত্তরবঙ্গের বিপদের আশঙ্কার কথাও আগেভাগে সতর্ক করে দিয়েছে আবহাওয়া দফতর। সে নিয়ে ইতিমধ্যেই বেড়েছে উদ্বেগ। লাগাতার বৃষ্টির জেরে পার্বত্য এলাকায় নামতে পারে ধস। বিচ্ছিন্ন হতে পারে সড়ক যোগাযোগও। বাড়তে পারে নদীর জলস্তর। প্লাবিত হতে পারে নীচু এলাকা। একই সঙ্গে ভারী বৃষ্টির দরুণ দৃশ্যমানতা কমতে পারে। বিপর্যস্ত হতে পারে টেলি কমিউনিকেশন ব্যবস্থাও। পাশাপাশি কাঁচা বাড়ি ও কাঁচা বাঁধের ক্ষতি হতে পারে। এমনকী শস্য চাষের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে এই বিপর্যয়ে।

শুধু উত্তরবঙ্গ নয়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও। বুধ ও বৃহস্পতিবার স্ক্যাটার্ড বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। ধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার অর্থাৎ ১০ জুলাই পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে। বৃহস্পতিবার থেকে শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

এরই মধ্য়ে দানা বেঁধেছে নতুন একটি ঘূর্ণাবর্ত। যেটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্নাবর্ত আপাতত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিমবঙ্গসাগরে অবস্থান করছে। দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে।মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যেই রাজস্থান থেকে শুরু হয়ে জয়সলমীর, ভিলওয়াড়া, রাইসেন, রাজনন্দগাঁও হয়ে পুরী পর্যন্ত এগিয়ে এসেছে। দক্ষিণ পূর্ব দিকে তা পৌঁছে গিয়েছে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। যে ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপ সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে। তেমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।