রাতেই নামবে জোর বৃষ্টি, সঙ্গে আসছে ঝড়ও! কী বলছে হাওয়া অফিস?

Rain Forecast: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ ও কলকাতা সংলগ্ন এলাকায়।

Sohini Das
২ মিনিট
রাতেই নামবে জোর বৃষ্টি, সঙ্গে আসছে ঝড়ও! কী বলছে হাওয়া অফিস?

তাপপ্রবাহ থেকে মুক্তি দিয়ে দিন তিনেক ধরেই কলকাতা ভিজেছে কালবৈশাখীতে। বৃহস্পতিবার সকালে সামান্য শিলাবৃষ্টিরও মুখ দেখেছিল তিলোত্তমা। এক ধাক্কায় তাপমাত্রা নেমে এসেছে অনেকটাই নিচে। আর সেই সুখের দিন এখনই ফুরোচ্ছে না বলেই খবর দিচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ ও কলকাতা সংলগ্ন এলাকায়। শুক্রবার রাতের দিকে দক্ষিণবঙ্গে ফের ঢেলে নামতে পারে হতে পারে বৃষ্টি। হতে পারে ঝড়ও। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গেও চলবে টানা বৃষ্টি। রবিবারের পর থেকে কমবে বৃষ্টির পরিমাণ, বাড়তে শুরু করবে তাপমাত্রা।

তবে বৃষ্টি কমলেও আগামী এক সপ্তাহে তাপপ্রবাহের সম্ভাবনা নেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিন তাপমাত্রা থাকবে স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে। শুক্র ও শনিবার ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আকাশ কালো করে মঙ্গলেও আসছে বৃষ্টি? যে সুখবর শোনাল হাওয়া অফিস

Weather Update in Kolkata: আলিপুর আবহাওয়া দফতরের ডিডিজিএম সোমনাথ দত্ত জানিয়েছেন, মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব-পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে। হাওয়া অফিস জানাচ্ছে, কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো বেশ কিছু জেলায়। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
তাপপ্রবাহ, রাজ্য জুড়ে জারি হলুদ সতর্কতা! কেন এত বাড়ছে গরম?

Kolkata Weather: পশ্চিমবঙ্গের একাধিক রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর। কলকাতার একাধিক জায়গায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

শনিবারের রেশ থাকবে রবি ও সোমবারেও। আবহবিদেরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গে রবিবার ও সোমবারেও দমকা ঝোড়ো বাতাস ৩০ থেকে ৫০ কিলোমিটার এবং সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা। এবং তার পর থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে।

উত্তরবঙ্গেও রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা। সোমবার বৃষ্টি সামান্য বাড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। দার্জিলিং এবং জলপাইগুড়িতে দমকা ঝড় বাতাসের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দিন কয়েক ধরে ঘূর্ণাবর্তের কথা শোনা গেলেও আপাতত সে নিয়ে কোনও সতর্কতা জানায়নি আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়েও কোনও রকম সতর্কবার্তা জারি করা হয়নি। এক সপ্তাহের বৃষ্টির ধাক্কা কাটিয়েই কি ফের গরমে কাঁপবে দক্ষিণবঙ্গ। তবে তাপপ্রবাহের আশঙ্কা এখন তেমন নেই বলেই জানিয়েছেন আবহবিদেরা। আপাতত বৃষ্টির কল্যাণে কয়েকদিন স্বস্তিদায়ক আবহাওয়ার উপভোগ করতে চলেছেন কলকাতা ও দক্ষিণবঙ্গের বাসিন্দারা।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।