রাজ্যের ঘাড়ে ৬ লক্ষ কোটির ঋণ! বাম আমলের ঋণ কীভাবে তিলে তিলে বাড়ল এ জামানায়

দেশের ১০টি রাজ্যের আর্থিক অবস্থান চিন্তা বাড়াচ্ছে। ঋণ-ক্ষেত্রে এদের অবস্থান ভালো জায়গায় নেই। যার মধ্যে প্রথম পাঁচে রয়েছে পশ্চিমবঙ্গ।

Ramen Das
৬ মিনিট
রাজ্যের ঘাড়ে ৬ লক্ষ কোটির ঋণ! বাম আমলের ঋণ কীভাবে তিলে তিলে বাড়ল এ জামানায়

ঋণের বোঝায় কৃষকের মৃত্যু! অকালে আত্মহত্যা করলেন কৃষক! ভারতের খবর-ইতিহাসে এই ঘটনার আধিক্য রয়েছে বারবার। কিন্তু একটি গোটা রাজ্য? একটি রাজ্যের উন্নয়ন, এগিয়ে চলার মৃত্যুর জন্যেও কি দায়ী সেই ঋণ? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি টুইটকে কেন্দ্র করে এই প্রশ্ন উঠেছে ফের।

কী লিখেছেন শুভেন্দু? টুইটারে তিনি লেখেন, “রাজ্য ঋণের সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে। প্রায় ৬ লক্ষ কোটি টাকার ঋণ নিয়েছে রাজ্য। টাকা নেই। ১০ হাজার কোটি টাকা ঋণ চেয়ে রিজার্ভ ব্যাঙ্কের কাছে আবেদন করেছে সরকার। সেই ফাইল অর্থমন্ত্রকে আটকে। অনুমোদন না পেলে মাইনে বন্ধ হবে! আরবিআই যেন ঋণ না দেয়।”

শুভেন্দুর এই বিস্ফোরক টুইটের পরেই ফের উঠেছে প্রশ্ন। শুরু হয়েছে বিতর্ক। সত্যিই কি এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে রাজ্যের সরকার? মাইনে বন্ধ হতে চলেছে সরকারি কর্মীদের? যদিও এই প্রশ্নের আবহে পাল্টা সরব হয়েছেন তৃণমূল নেতারাও। শুভেন্দুর দাবি নস্যাৎ করেছেন তাঁরা। কিন্তু এই ঘটনার আবহে ঠিক যা যা প্রশ্ন উঠছে, তা কিন্তু সংশ্লিষ্ট মহলের মতে মারাত্মক। কেন? কী কী প্রশ্ন তৈরি হয়েছে সর্বিকভাবে?

২ লক্ষ ৭ হাজার কোটি টাকা। ৩৪ বছরের বাম-শাসনের পতনের পর তৃণমূল সরকারের জন্য এই পরিমাণ ঋণের বোঝা উপহার দিয়ে গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যরা। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সেই বিপুল পরিমাণ ঋণের বোঝা এবং তার শোধের গতিপথ নিয়েও আলোচনা হয়েছিল বিস্তর। উঠেছিল প্রশ্নও। কিন্তু তারপর?

২০২০। ৯ বছরে, তৃণমূল সরকারের হাত ধরে ওই ঋণের পরিমাণ দাঁড়াল ৪ লক্ষ ৭৪ হাজার ৮৩১ কোটি টাকা। একথা স্পষ্ট জানান রাজ্যের তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র। এমনকী এই ঋণের সঙ্গেই পরের অর্থবর্ষে ৪৩ হাজার কোটি টাকা ঋণ নেবেন বলেও জানান তিনি।

আর এখন? শুভেন্দু অধিকারীর অভিযোগ, ২০২২ সালে দাঁড়িয়ে রাজ্যের ঘাড়ে ঋণের বোঝা প্রায় ৬ লক্ষ কোটি টাকা! আবার অর্থনীতিবিদরা বলছেন, রাজ্যের নেওয়া ঋণের বর্তমান পরিমাণ সাড়ে ৫ লক্ষ কোটি টাকার কম নয়। অর্থাৎ বামেদের দেওয়া ২ লক্ষ ৭ হাজার কোটি বেড়ে গত ১১ বছরে হয়েছে প্রায় ৬ লক্ষ কোটি টাকা! বেড়েছে ৪ লক্ষ কোটি টাকার বেশি বোঝা।

কিন্তু কেন? কী পরিস্থিতি এই ঋণ-সাম্রাজ্যের? কেন্দ্র-রাজ্য আর্থিক সম্পর্কের মধ্যে একাধিক আঙ্গিক রয়েছে। এর মধ্যে কেন্দ্রের তরফে রাজ্যকে রাজস্ব ভাগ দেওয়া থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রের রাজস্ব-সমন্বয় রয়েছে। যা থেকে একটা বিপুল পরিমাণ অর্থ আয় করে দু’পক্ষই। অর্থাৎ মিলেমিশে চলে রাজস্ব আদায়ের ভাগ নেওয়া। যা একটি সরকারের আয়ের প্রধান উৎস। সেখানে দাঁড়িয়ে কিছু ক্ষেত্র, সংবিধান অনুযায়ী যৌথ তালিকার মধ্যে থাকে না। যেখানে রাজস্ব আদায়ে এবং তার গ্রহণে শুধুমাত্র হস্তক্ষেপ থাকে কেন্দ্রের বা রাজ্যের। আর এখানেই ওঠা-নামা করে আয়। রাজ্যের ক্ষেত্রে রাজ্যের আয়। দেশের জন্য জাতীয় আয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হু হু করে বাড়ছে কৃষক আত্মহত্যা! দেশজুড়ে অন্নদাতাদের দুর্দশার দায় কার

Farmer's Suicide: নানান সমস্যায় জর্জরিত কৃষকরা বেঁচে থাকার কোনও বিকল্প উপায় না খুঁজে পেয়ে দলে দলে আত্মঘাতী হচ্ছেন।

আয়-ব্যয়ে ঋণ

আর এই আয়ের তারতম্যের কারণে প্রয়োজন হয় ঋণের। যেখানে রাজ্য বা কেন্দ্রের সরকার নীতি নির্ধারণ এবং রাজ্যের-কেন্দ্রের যাবতীয় কাজ চালানোর জন্য, অতিরিক্ত খরচ সামলাতে অথবা একাধিক প্রয়োজনে ঋণ নেয়।

ঋণের পথ

ভারতীয় সংবিধানে বর্ণিত নিয়ম অনুযায়ী, বিদেশি শক্তি বা বিদেশ থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রের বাধা না থাকলেও রাজ্যের ক্ষেত্রে রয়েছে একাধিক প্রতিবন্ধকতা। একাধিক স্থানে অনুমতির বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। যদিও কোনও রাজ্য মনে করলে শুধু কেন্দ্র বা ভারতের রিজার্ভ ব্যাঙ্কের তরফে নয় একাধিক বেসরকারি অর্থনৈতিক সংস্থার কাছ থেকেও ঋণ নিতে পারে। তবে এই সমস্ত বিষয়ের সম্পূর্ণকরণে একাধিক নিয়ম পালন করতে হয় রাজ্যকে।

ঋণের ঊর্ধ্বসীমা

এদেশের সংবিধান এবং আর্থিক নীতি অনুযায়ী, কোনও রাজ্য তার মোট আয় হিসেবে বার্ষিক ৩ শতাংশ পরিমাণে টাকা ঋণ নিতে পারে। এক্ষেত্রে রাজস্ব আদায় বা অর্থ কমিশনের সরাসরি প্রভাব না থাকলেও রাজ্য তার মোট আয়ের ৩ শতাংশ ঋণ হিসেবে নেবে। সেটা যে কোনও ক্ষেত্র থেকেই সম্ভব, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী।

ঋণশোধ

  • আপনার জন্য আরও কিছু লেখা
২০১৮-র মাশুল পঞ্চায়েত ভোটে গুনতে হবে তৃণমূলকে? গেরুয়া বিপদ কতটা দোরগোড়ায়

Panchayat Elections 2023: স্থান-কাল-পাত্র বুঝে মেপে পা ফেলতে হচ্ছে তৃণমূলকে। ২০১৮-র মতো ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে হিংসা যাতে সর্বাত্মক আকার ধারণ না করে, তা নিশ্চিত করতে হচ্ছে।

মোট আয়ের উপর নির্ভর করে ঋণ নিলেও তার শোধের দিকে খেয়াল রাখতে হয় রাজ্যকে। এমনকী কোনও ঋণ না শোধ করে ফের একই জায়গা থেকে ঋণ নিতে গেলে কেন্দ্রের অনুমতির প্রয়োজন পড়ে। যেমন রিজার্ভ ব্যাঙ্কের তরফে ঋণ নেওয়া হয়েছে কিন্তু শোধ না হওয়ার আগে ফের প্রয়োজন, এই ক্ষেত্রে ঋণের জন্য কেন্দ্রের অনুমতির প্রয়োজন হয়।

পশ্চিমবঙ্গের ঋণ-অবস্থা

বাম-আমলের ঋণের বোঝা এবং তার সুদ দিতে প্রচুর অর্থ খরচ নিয়ে অভিযোগ করতেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার সেই সরকারের মোট আয়ের একটা বড় অংশ পুরনো ঋণের সুদ দিতেই খরচ হচ্ছে বলে দাবি করা হয়। এরপরে আর থাকছে না উন্নয়নের জন্য উদ্বৃত্ত অর্থ! দাবি, যেটুকু থাকছে তা কর্মীদের মাইনে এবং রাজ্যের অন্যান্য কাজের পরে খুব সামান্য। তাই ফের ঋণের দ্বারস্থ হতে হচ্ছে রাজ্যকে। এর ফলেই ক্রমশ বাড়ছে ঋণের বোঝা।

সেপ্টেম্বর, ২০২২। রাজ্যগুলির ঋণ পর্যালোচনা করে দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসি (এনআইপিএফপি)-র তরফে প্রকাশিত একটি রিপোর্ট বলছে, ২০১৫-১৬ থেকে ২০১৮-১৯, এই ৪ বছরে ঋণের বোঝা কমানোর ক্ষেত্রে ভাল কাজ করেছে মমতার নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। ঋণ বাড়লেও ২০১৫-১৬ সালের চেয়ে কম ছিল সেই পরিমাণ। ১৮টি বড় রাজ্যের সাম্প্রতিক বাজেট পর্যালোচনা করে ওই রিপোর্ট প্রকাশ হয়। যেখানে উল্লেখ করা হয়, ২০১৫-১৬ সাল থেকে ৪ বছরে ৬টি রাজ্য জিডিপি-র তুলনায় ঋণের পরিমাণ কমিয়েছে। ৩৩.৮৭% থেকে ৩০.৮৮% হয়েছে এই রাজ্যের ক্ষেত্রে।

ঋণ-আশঙ্কা

চলতি বছরের জুন মাস নাগাদ ভারতীয় রিজার্ভ ব্যাংক একটি প্রতিবেদনে জানায়, দেশের ১০টি রাজ্যের আর্থিক অবস্থান চিন্তা বাড়াচ্ছে। ঋণ-ক্ষেত্রে এদের অবস্থান ভালো জায়গায় নেই। যার মধ্যে প্রথম পাঁচে রয়েছে পশ্চিমবঙ্গ। যেখানে রাজ্যের জিডিপি-র তুলনায় ঋণের হার অনেক বেশি।

ওই প্রতিবেদনে দেখা যায়, পঞ্চদশ অর্থ কমিশন রাজ্যগুলির ঋণের যে ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছিল তা অতিক্রম করেছে এই রাজ্যগুলি। যেখানে, ২০২০-২১ সালেই পশ্চিমবঙ্গ জিডিপি হারের থেকে বেশি ঋণ নিয়েছে। আবার এই প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবর্ষে ঋণ এবং রাজকোষ ঘাটতি, দুই-ই অর্থ কমিশনের লক্ষ্য পেরোতে পারে!

যেখানে পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলির ঘাড়ে ঋণের আসল বোঝা কতখানি, তা খোলসা করতে আরও ৩ বছর সময় দেওয়ার কথাও বলা হয়। এই অবস্থায় দাঁড়িয়ে দেশের অর্থমন্ত্রকের অধীনে থাকা এআইপিএফপি জানায়, পঞ্চদশ অর্থ কমিশনের ধার্য করে দেওয়া ঋণের সীমা ভাঙে এই রাজ্যও। ২০১৯-২০ থেকে ঋণের পরিমাণ ফের বৃদ্ধি পায় এখানে। আবার ২০১৫-১৬ অর্থবর্ষের তুলনায় ওই ঋণের পরিমাণ ২০২০-২১ অর্থবর্ষে কমে হয় ১.৬ শতাংশ। যেখানে পঞ্জাবের মতো রাজ্যে এর হার বেড়েছে ১৫ শতাংশ। যদিও ঋণের পরিমাণ নিয়েও তারতম্য রয়েছে রাজ্য অনুযায়ী।

কী বলছেন অর্থনীতিবিদরা?

ইনস্ক্রিপ্ট এই প্রসঙ্গে বিস্তারিত জানতে যোগাযোগ করেছিল অর্থনীতির কারবারিদের সঙ্গে। দীর্ঘকাল অর্থনীতি চর্চায় অভ্যস্ত এক সরকারি কলেজের অর্থনীতির অধ্যাপক বললেন, “এই বিষয়ে স্পষ্ট কিছু বললে, সরকারের নীতির, ঋণনীতির সমালোচনা করলে হিতে বিপরীতও হতে পারে। তবুও বলছি, বাম-আমলের দেওয়া ঋণের বোঝা শোধ করার বদলে একাধিক ভুল পদক্ষেপ এই রাজ্যের ঘাড়ে ঋণের বোঝা বাড়িয়েছে। যেখানে শোধ করার চিন্তার বদলে বেড়েছে জাঁকজমক। যাতে ক্রমশ ঋণের পরিমাণ বেড়েছে। রাজ্যের আয়ের তুলনায় ব্যয় বাড়িয়ে আরও ভয়াবহ হয়েছে পরিস্থিতি।''

অর্থনীতিবিদ ধনপত আগরওয়াল ইনস্ক্রিপ্টকে বলেন, “রাজ্যের ঋণের বোঝা সত্যিই চিন্তার। যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আর কয়েক বছরে এই অবস্থা শোচনীয় হতে পারে। বলছি না, শ্রীলঙ্কার মতো হবে। কিন্তু এই অবস্থার নিয়ন্ত্রণ না হলে বিপদ আসন্ন। এর জন্য দায়ী, শোধ করার সংগঠিত নীতির অভাব। কিছু না ভেবেই অনবরত অন্যের উপর নির্ভরশীল হওয়া আর অপরিকল্পিত ব্যয়। বাম আমলে ঋণ নেওয়ার প্রবণতা ছিল। ঋণ নিতে হবেই, সকলেই নেন। কিন্তু সেটা তো নিয়ন্ত্রিত হতে হবে!”

পরিত্রাণের উপায়?

অর্থনীতিবিদরা বলছেন, খুব দ্রুত সংগঠিত ঋণনীতি নিতে হবে রাজ্যের তরফে। নির্দিষ্ট নিয়ম, আইন মেনেই দেখতে হবে রাজ্যের আয় এবং ব্যয়ের ভারসাম্য যেন ঠিক থাকে। ঋণ নিয়েই গেলাম, এই জিনিস করা যাবে না! ভয়াবহ ইঙ্গিত বহন করে আয়ের ৪০ শতাংশ ঋণ নিয়ে ফেললাম, এমন অভ্যাস বন্ধ করতে হবে। এই সমস্ত ক্ষেত্রে সরকার নজর না দিলে সমূহ বিপদ।

এই প্রসঙ্গে অর্থনীতিবিদ ধনপত আগরওয়াল বলছেন, “আইন-শৃঙ্খলা, উপযুক্ত পরিকাঠামোর উন্নয়নের সঙ্গে বিনিয়োগ আনতে হবে এই রাজ্যে। ছোট ছোট শিল্প নয়। বড় শিল্প, বড় বিনিয়োগ। রাজ্যে শান্তি বজায় রেখে আকৃষ্ট করতে হবে শিল্পের জন্য। আয় বাড়াতে হবে রাজ্যের তরফে। কর্মসংস্থান প্রয়োজন। মানুষের হাতে টাকা এলে ক্রয় ক্ষমতা বাড়বে। মানুষ কাজ পেলে আয় হবে, কিনবেন। নগদ আসবে। রাজ্যের আয় বাড়বে। সবমিলিয়ে পরিকল্পিতভাবে এর নিরসন করতে হবে এখন থেকেই, নইলে আরও পিছিয়ে যাবে এই রাজ্য।”

লিখেছেন
Ramen Das
Ramen Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।