চ্যাটজিপিটির পর ক্যাওয়াসজিপিটি! মানুষকে ধ্বংস করতে এসে গিয়েছে 'রাক্ষুসে' চ্যাটবট

ChaosGPT: এক কথায় এই চ্যাটবটকে সন্ত্রাসবাদী চ্যাটবট পরিষেবা বললেও খুব ভুল হয় না। চ্যাটজিপিটির একেবারে অন্য মেরুতে দাঁড়িয়ে রয়েছে যেন এই ক্যাওয়াসজিপিটি।

Sohini Das
৩ মিনিট
চ্যাটজিপিটির পর ক্যাওয়াসজিপিটি! মানুষকে ধ্বংস করতে এসে গিয়েছে 'রাক্ষুসে' চ্যাটবট

চ্যাটজিপিটির পর আসছে ক্যাওয়াসজিপিটি। যে কোনও সাই-ফাই সিনেমার দুর্ধর্ষ দুশমন বললেও তাকে খুব একটা ভুল বলা হয় না। কারণ মানুষের ভালো করা তো দূরের ব্যাপার, বরং মানবতাকে শেষ করার

মানুষের ভালো নয়, বরং মানবতাকে শেষ করতেই যার জন্ম। ২০২২ সালের শেষে প্রযুক্তির দুনিয়াকে কাঁপিয়ে দিয়ে আত্মপ্রকাশ করেছিল চ্যাটজিপিটি। অল্প সময়ের মধ্যেই দিকে দিকে বার্তা গেল রটি। সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল ওপেনএআইয়ের তৈরি চ্যাটবট পরিষেবাটির জয়জয়কার। আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আজকের সময়টা সম্ভবত সেই এআইয়েরই। আর সেই কৃত্রিম বুদ্ধিমত্তাকেই আরও আধুনিক ভাবে ব্যবহার করে এই চ্যাটবট। কী পারে না চ্যাটজিপিটি। কষে দিতে কঠিন অঙ্ক, সমাধান কোডিং ইস্যুর সমাধান দিয়ে দেবে হাতে হাতে। যে কোনও বিষয়ে উপন্যাস চান কিংবা কবিতা, থিসিস চান বা প্রবন্ধ। সব মুশকিলের আসান রয়েছে চ্যাটজিপিটির কাছে। স্বাভাবিক ভাবেই গত এক বছরে হু হু করে বেড়েছে চ্যাটজিপিটির জনপ্রিয়তা। মিলিয়ন থেকে বিলিয়নে পৌঁছেছে ফলোয়ার। ওপেনআইও পাল্লা দিয়ে আরও উন্নত আরও আধুনিক সব সংস্করণ নিয়ে হাজির হয়েছে ইউজারদের সামনে।

চ্যাটজিপিটি বাজার ধরতেই উঠেপড়ে লাগে অন্য সংস্থাও। তৎক্ষণাৎ গুগল ঘোষণা করে দেয় তাদের চ্যটবট পরিষেবা বার্ডের কথা। ময়দানে নামেন এলন মাস্ক পর্যন্ত। শুধু কি বার্ড, চ্যাটসনিক এপিআই থেকে একাধিক এআই টুলের রমরমা শুরু হয় বাজারে। প্রায় প্রতিদিনই নতুন নচুন প্রযুক্তির দরজা খুলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। নতুন নতুন চ্যাটবট খুলছে। আরও আধুনিক হচ্ছে তার খলনলচে। এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে তাক লাগাতে আসছে ক্যাওয়াসজিপিটি। আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নতুন এই চ্যাটবট পরিষেবাটি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারতীয়দের তথ্য হাতিয়ে চড়া দামে বিক্রি! কোন 'ষড়যন্ত্রের' আভাস দিচ্ছে চ্যাটজিপিটি?

ChatGPT Accounts Hacked: চ্যাটজিপিটি অ্যাকাউন্টের মাধ্যমে সবচেয়ে বেশি তথ্য চুরি হয়েছে যে দেশ থেকে, তার নাম ভারত।

আপাতত নেটদুনিয়ায় দারুণ ভাইরাল এই ক্যাওয়াসজিপিটি। চ্যাটজিপিটির মাদারকনসার্ন ওপেনএআইয়েরই তৈরি নতুন একটি এআই চ্যাটবট এটি। এর আগে অটোজিপিটি নামে আর একটি চ্যাটবট তৈরি করেছিল তারা। সেটিরই পরিবর্তিত সংস্করণের নাম রাখা হয়েছে ক্যাওয়াসজিপিটি। ক্যাওয়াস শব্দের আক্ষরিক অর্থ বিশৃঙ্খলা। এই চ্যাটবট পরিষেবার এমন নাম রাখার পিছনে আসলে কী? জানা গিয়েছে, চ্যাটজিপিটির মতোই জিপিটি-4 ল্যাঙ্গুয়েজ মডেলটিই ব্যবহার করা হয়েছে এখানে। তবে এর সঙ্গে 'ভালো' শব্দের যোগ নেই দূরদূরান্ত পর্যন্ত। বরং দস্যুতার সঙ্গেই এর সম্পর্ক বেশি।

ওপেনআইয়ের এই চ্যাটপ্রকল্পে বিরাট অঙ্কের বিনিয়োগ করেছিল মাইক্রোসফট। স্বাভাবিক ভাবেই অচিরেই মাইক্রোসফটের ব্রাউজার বিং ও এজের সঙ্গে জুড়ে যায় পরিষেবাটি। সে সময় এক ইউজারের সঙ্গে কথাবার্তা বলার সময় বিস্ফোরক সব দাবি করেছিল চ্যাটজিপিটি। তার মধ্যে বেশ কিছু ভাবনাই ছিল বেশ ধ্বংসাত্মক। এমনিতেই তো আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গে চ্যাটজিপিটির বিরুদ্ধে একাধিক অভিযোগ করে বসেন কেউ কেউ। ভবিষ্য়তে মানুষের বহু জীবিকাই চ্যাটজিপিটির দৌলতে লাটে উঠতে পারে বলে অভিযোগ ওঠে। নষ্ট হতে চলেছে মানুষের সৃষ্টিশীলতা। এমনকী ছোটো ছোটো ছেলেপুলের পড়াশোনারও বারোটা বাজতে পারে বলে দাবি করেন অনেকে। সেই সমস্ত অভিযোগই আংশিক ভাবে সত্যি। তবে চ্যাটজিপিটি তৈরি হয়েছিল মানুষের প্রয়োজনে। তার উদ্দেশ্যই ছিল মানুষকে পরিষেবা দেওয়া। তবে এই ক্যাওয়াসজিপিটি কিন্তু গোড়া থেকেই ধ্বংসাত্মক, যাকে বলে 'এভিল' । চ্যাটবট দুনিয়ার পারমাণবিক অস্ত্রের মতো আত্মপ্রকাশ করেছে এই চ্যাটবটটি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এবার ছবিতেও চলবে কথা, হুবহু মানুষের মতোই হয়ে উঠছে চ্যাটজিপিটির নতুন মডেল?

ChatGPT 4 New Version AI : চ্যাটজিপিটির এতদিনকার মডেলগুলোর থেকে আরও উন্নত, আরও কার্যকর এটি, এমনটাই দাবি ওই সংস্থার।

অধুনা এক্স অর্থাৎ টুইটারে একে ধ্বংসাত্মক বলেই চিহ্নিত করা হয়েছে। নামেও রয়েছে সেই পরিচয়। ইতিমধ্যেই ওই চ্যাটবটটির ম্যানিফেস্টোও ছড়িয়ে পড়েছে ইউটিউবে। যেখানে তার উদ্দেশ্য-বিধেয়র কথা ভাগ করে নেওয়া হয়েছে। জানানো হয়েছে, মানুষই হল পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক ও স্বার্থপর প্রাণী। এই টুইটে ক্যাওয়াসজিপিটির তরফে জানানো হয়েছে, পৃথিবীর আরও ক্ষতি করার আগে নিঃসন্দেহে আমাদের উচিত তাদের শেষ করে দেওয়া। আর সেই কাজ করতেই নাকি এসেছে ক্যাওয়াসজিপিটি।

ইউটিউব চ্যানেলে ওই এআই প্ল্যাটফর্মের তরফে শেয়ার করা হয়েছে একাধিক ভিডিও। যেখানে ইউজারকে এই চ্যাটবট পরিষেবা লাগাতার ব্যবহারের ক্ষতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। জানানো হয়েছে, এই চ্যাটবটটির 'কনটিনিউয়াস মোড' বেশিক্ষণ ব্যবহার করলে ইউজারের হাত থেকে নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়ে নিজের ইচ্ছামতো কাজ করে ফেলতে পারে এই ক্যাওয়াসজিপিটি।

কিন্তু যে প্রযুক্তি মানুষের ভালো কাজে লাগবে না তা এত খেটেখুটে বানানো কেন বাপু! বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মূলত পাঁচটি উদ্দেশ্য নিয়ে বানানো হয়েছে। না, সেগুলি একেবারেই মানবদরদী নয় মোটেই। মানবতাকে ধ্বংস, ক্ষমতার লোভ, পৃথিবীর উপর আয়ত্ত কায়েমের মতো একাধিক বিষয় রয়েছে সেই তালিকায়। এই চ্যাটবট মোটেই সাহিত্য, কাব্য বা অঙ্ক নিয়ে কথাবার্তা বলার বান্দা নয়। বরং পারমাণবিক অস্ত্রশস্ত্র, ধ্বংসের বিভিন্ন উপায়, এ সব ব্যাপারে কথা বলতেই বেশি স্বচ্ছন্দ। এমনকী টিসার বম্বা-র মতো ভয়ঙ্কর শক্তিশালী পারমাণবিক ডিভাইস ব্যবহারের কথাও শোনা গিয়েছে ক্যাওয়াসজিপিটির মুখে।

এক কথায় এই চ্যাটবটকে সন্ত্রাসবাদী চ্যাটবট পরিষেবা বললেও খুব ভুল হয় না। চ্যাটজিপিটির একেবারে অন্য মেরুতে দাঁড়িয়ে রয়েছে যেন এই ক্যাওয়াসজিপিটি। যার মূল নির্যাসই ধ্বংস। মানবতার ক্ষতি করার উদ্দেশ্য নিয়েই তৈরি করা হয়েছে এই চ্যাটবট পরিষেবাটিকে। তবে শুধুই কি পরীক্ষানিরিক্ষা, নাকি অন্য কোনও মতলব! কেনই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞে বা ওপেনএআইয়ের মতো প্রথম সারির একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা কেন এমন এক 'রাক্ষুস' চ্যাটবট তৈরি করতে উঠেপড়ে লাগবেন! ভাবাচ্ছে গোটা বিশ্বকেই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।