ত্রাসের নাম COPD! সামান্য ভুলেই কীভাবে জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে আপনার?

COPD Management: সিওপিডির এই লক্ষণ সাময়িক ক্ষতির চেয়েও বেশি সুদূরপ্রসারী ফল ডেকে আনে যার জন্য রোগীর ফুসফুসের কার্যকারিতা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে

inscript
৪ মিনিট
ত্রাসের নাম COPD! সামান্য ভুলেই কীভাবে জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে আপনার?

সিওপিডি। কবে যেন ঘরে ঘরে সাধারণ অসুখ হয়ে উঠল এই জটিল রোগ। শীত এলেই স্ত্রস্ত ভুক্তভোগীরা, শুধু শীতই বা কেন! বিভিন্ন সময়েই জটিল বিড়ম্বনার কারণ হয়ে অঠে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি। ফুসফুসের এই রোগ ধীরে ধীরে ফুসফুসের কার্যকারিতাকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। ফলে রোগীর জীবন হয়ে ওঠে দুর্বিষহ। স্বাভাবিক জীবনযাত্রার মানকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে সিওপিডি। COPD-র সবচেয়ে বড় সমস্যার দিকটি হলো এর দীর্ঘস্থায়ী উপসর্গগুলি। কাশি, শ্বাসকষ্ট এবং পিউরুলেন্ট স্পুটামের পরিমাণ বেড়ে যাওয়া। COPD-এর তীব্রতা শুধুমাত্র সেই মুহূর্তে বা কিছুকালের জন্য স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে তাই না, দীর্ঘমেয়াদি পরিণতিও ডেকে আনে। হঠাৎ করে ফুসফুসের কার্যকারিতা হ্রাস পেতে পারে এবং মৃত্যুর ঝুঁকিও বৃদ্ধি পায়। COPD মানেই কি তবে মৃত্যু?

সিওপিডি বুঝবেন কীভাবে?

সিওপিডির তীব্রতা বাড়তে থাকলে রোগীর উপসর্গগুলি তাদের স্বাভাবিক দৈনন্দিন জীবনযাত্রাকে ভয়ঙ্করভাবে প্রভাবিত করে। এই পর্বে প্রায়ই তীব্র শ্বাসকষ্ট, কাশি, শ্বাসের সমস্যা এবং শ্লেষ্মা বা পিউরুলেন্ট স্পুটামের উত্পাদনের বৃদ্ধি ঘটে। শ্বাসযন্ত্রের সংক্রমণ, পরিবেশে ছড়িয়ে থাকা নানা দূষক পদার্থের সংস্পর্শে আসা, নির্ধারিত ওষুধ নিয়ম মেনে না খাওয়া- বিভিন্ন কারণেই এই তীব্রতা বাড়তে পারে।

সিওপিডি-র চক্র

সিওপিডির তীব্রতা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। সিওপিডি ফুসফুসের যা ক্ষতি করে তা যা পরবর্তীকালে আরও ভীষণভাবে বেড়ে যাওয়ার ঝুঁকি থাকেই। এই ক্রমশ বাড়তে থাকা জটিলতাগুলি এবং ফুসফুসের কার্যকারিতা হ্রাস রোগীর সামগ্রিক স্বাস্থ্যের জন্যই বিশেষভাবে ক্ষতিকর।

ফুসফুসের কার্যকারিতা দ্রুত হ্রাস

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফুসফুসের ক্যানসার নির্মূল করবে রোবট! যুগান্তকারী আবিষ্কারের পথে বিজ্ঞানীরা

Medical science : ফুসফুসের ক্যানসার সারাতে হাজির রোবট, যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের পথে বিজ্ঞানীরা

COPD সময়ের সঙ্গে সঙ্গে ফুসফুসের কার্যকারিতা ধীরে ধীরে হ্রাস করে। কিছুক্ষেত্রে দেখা যায় এই কার্যকারিতা হ্রাস এত দ্রুত ঘটে যার ফলে ফুসফুস একেবারেই অকেজো হয়ে যায়। যত ঘন ঘন এই ঘটনা ঘটবে এবং যত এর তীব্রতা বৃদ্ধি পাবে রোগীর শ্বাস নেওয়ার এবং দৈনন্দিন কাজকর্মে যুক্ত হওয়ার ক্ষমতার উপর তত বেশি প্রভাব পড়বে।

সিওপিডি কেন মৃত্যুর ঝুঁকি বাড়ায়?

সিওপিডি-র এই তীব্রতা বৃদ্ধির সবচেয়ে উদ্বেগজনক দিক হচ্ছে মৃত্যুর ঝুঁকি বাড়ানো। গবেষণায় দেখা গেছে, ঘন ঘন এবং গুরুতর তীব্রতা বৃদ্ধি সিওপিডি রোগীদের মৃত্যুর হারকে অত্যন্ত বাড়িয়ে তোলে। শ্বাসকষ্ট এবং শরীরে চাপ বৃদ্ধির সময় জীবন নিয়ে টানাটানিও হতে পারে, বিশেষ করে যাদের অন্তর্নিহিত আরও কিছু স্বাস্থ্য সমস্যা রয়েছে তাদের জন্য সিওপিডি মৃত্যুরই ডাকনাম।

কীভাবে প্রতিরোধ গড়ে তুলবেন?

রোগীদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং জটিলতার ঝুঁকি কমাতে COPD-র তীব্রতা নিয়ন্ত্রণ করা অপরিহার্য। চিকিৎসকরা প্রায়ই উপসর্গগুলির উপশম করতে এবং অন্তর্নিহিত সংক্রমণের চিকিৎসার জন্য ব্রঙ্কোডাইলেটর, কর্টিকোস্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক ওষুধই দিয়ে থাকেন। তবে এর পাশাপাশিই রোগীদের একটি 'অ্যাকশন প্ল্যান' তৈরি করতেও বলা হয়। যাতে যখন কোনও রকমের বৃদ্ধি টের পাওয়া যায় বা তীব্রতা অনুভব করা যায় তখনই সঙ্গে সঙ্গে প্রাথমিক ব্যবস্থা নেওয়া যায়। সিওপিডি মোকাবিলার খুব সাধারণ বিষয়গুলির মধ্যেই আছে নির্ধারিত ওষুধগুলি মেনে চলা, ফ্লু এবং নিউমোনিয়ার মতো শ্বাসযন্ত্রের সংক্রমণের টিকা নেওয়া এবং ধূমপান আর পরিবেশের নানা দূষণকারী পদার্থগুলি যথাসম্ভব এড়িয়ে চলা।

সিওপিডির তীব্রতাকে কোনওভাবেই অবহেলা করা চলবে না। মনে রাখতে হবে সিওপিডির এই লক্ষণ সাময়িক ক্ষতির চেয়েও বেশি সুদূরপ্রসারী ফল ডেকে আনে যার জন্য রোগীর ফুসফুসের কার্যকারিতা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে, জীবনযাত্রার মান এবং এমনকী তাদের বেঁচে থাকাকেও প্রভাবিত করতে পারে। সিওপিডির মোকাবিলায় ক্রমবর্ধমান লক্ষণগুলিকে শনাক্ত করা এবং তাত্ক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফুসফুসের ৪০% বিকল! একাই ৪৫টি যন্ত্র বাজিয়ে দেশের 'ওয়ান ম্যান ব্যান্ড' এই ব্যক্তি

One Man Band: যে মানুষ সঙ্গীত অন্ত প্রাণ, তাঁর জীবনে তখন অনিশ্চয়তা, মৃত্যুর চিন্তা।

ধূমপান ত্যাগ

COPD-র যেকোনও চিকিৎসা পরিকল্পনার সবচেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ হলো ধূমপান ত্যাগ করা। ধূমপান বন্ধ করলে সিওপিডির সমস্যা আরও খারাপ হওয়া এবং শ্বাস নেওয়ার ক্ষমতা কমতে থাকার বিষয়টিতে লাগাম পড়ে। শুধু ধূমপান কমানো নয়, সিওপিডি নিয়ন্ত্রণে রাখতে পরোক্ষ ধূমপান, ধোঁয়া থেকে দূরে থাকুন।

ওষুধ

COPD-র লক্ষণ এবং জটিলতাগুলির চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করা হয়।

ব্রঙ্কোডাইলেটর

ব্রঙ্কোডাইলেটর সাধারণত ইনহেলার হিসেবে কাজ করে— এগুলি আপনার শ্বাসনালীর চারপাশের পেশিগুলিকে শিথিল করে। এটি কাশি এবং শ্বাসকষ্ট কমাতে এবং শ্বাস প্রশ্বাসকে সহজ করতে সাহায্য করতে পারে।

ইনহেলড স্টেরয়েড

ইনহেলড কর্টিকোস্টেরয়েড ওষুধগুলি শ্বাসনালীর প্রদাহ কমাতে পারে এবং তীব্রতা রোধ করতে সাহায্য করে। যদিও এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে ক্ষত, মুখের সংক্রমণও রয়েছে। এই ওষুধগুলি সিওপিডি-র ঘন ঘন তীব্রতা দেখা দেয় এমন রোগীদের জন্য দরকারি।

ফুসফুসের থেরাপি

ডাক্তাররা প্রায়শই মাঝারি বা গুরুতর সিওপিডি রোগীদের জন্য ফুসফুসের থেরাপি ব্যবহার করেন, যেমন অক্সিজেন থেরাপি। যদি রক্তে পর্যাপ্ত অক্সিজেন না থাকে, তাহলে সম্পূরক অক্সিজেনের প্রয়োজন হতে পারে। এমন অনেক যন্ত্র রয়েছে যা ফুসফুসে অক্সিজেন সরবরাহ করে। এই যন্ত্রগুলি সঙ্গে নিয়েই ঘোরা যায়।

পালমোনারি রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম হচ্ছে ব্যায়াম প্রশিক্ষণ, পুষ্টি এবং কাউন্সেলিংকে একত্রিত করে গড়ে তোলা এক ব্যবস্থাপনা। সিওপিডি আক্রান্তরা এই প্রোগ্রামের মাধ্যমে হাসপাতালে ভর্তি হওয়া এড়াতে পারেন, এই ব্যবস্থাপনা দৈনন্দিন কাজকর্মে অংশগ্রহণ করার ক্ষমতা বাড়াতে পারে এবং জীবনযাত্রার মান উন্নত করতে পারে।

ইন-হোম নন-ইনভেসিভ ভেন্টিলেশন থেরাপি সাধারণত হাসপাতালেই ব্যবহৃত হয় যেমন বাইলেভেল পজিটিভ এয়ারওয়ে প্রেসার (BiPAP)। কিছু গবেষণায় এখন বাড়িতেও এটি ব্যবহারের দিকে জোর দেওয়া হচ্ছে। মাস্ক সহ নন-ইনভেসিভ ভেন্টিলেশন থেরাপি মেশিন শ্বাস-প্রশ্বাসের উন্নতি করতে এবং কার্বন ডাই অক্সাইড (হাইপারক্যাপনিয়া) ধারণ কমাতে সাহায্য করে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।