শ'য়ে শ'য়ে মানুষ হাসপাতালে যান এই আটা খেলেই! তাও কেন এত জনপ্রিয় 'কুট্টু কা আটটা'?

Buckwheat Health Hazard: শুধুমাত্র নবরাত্রির সময় এই আটা ব্যবহার করা হয় এবং তখন এর চাহিদা অত্যন্ত বেশি থাকে।

inscript
৩ মিনিট
শ'য়ে শ'য়ে মানুষ হাসপাতালে যান এই আটা খেলেই! তাও কেন এত জনপ্রিয় 'কুট্টু কা আটটা'?

ময়দা বেশ কিছুকাল হলো স্বাস্থ্যসচেতন মানুষদের নেক নজরে আর নেই। আটার স্বাদ বেশি পছন্দ করছেন মানুষ, স্বাস্থ্যের জন্য তো বটেই, সহজলভ্যতার জন্যও। বয়স্ক মানুষের কাছেও আটার উপযোগিতা বেশিই গ্রহণীয়। তবে চাকিতে পেষানো আটা, বাজারে পাওয়া নানান প্যাকেটজাত আটার পাশাপাশি আরেকটি আটা বেশ জনপ্রিয়। অথচ এই আটাই হয়ে উঠছে মৃত্যদূতও! 'কুট্টু কা আট্টা' নামে পরিচিত এই আটা সাধারণত নবরাত্রির উৎসবের সময় বেশি খাওয়া হয়। এই উৎসব-আচারের অঙ্গ হিসেবে বহু মানুষ উপোস করেন। সেই উপোস ভঙ্গের সময় কুট্টু কা আট্টার তৈরি পুরি, টিক্কি এবং হালুয়া মানুষের বিশেষ পছন্দের খাবার। কুট্টু কা আট্টা বা বাকের আটা নবরাত্রির সময় দিল্লি এবং এর আশেপাশের অঞ্চলে বিশেষভাবে জনপ্রিয়।

ফাইবার, প্রোটিন, ভিটামিন এবং নানা খনিজের দুর্দান্ত উত্স এই আটা। তবে ভেজাল এবং পুরনো বাকহুইট আটা বা কুট্টু কা আট্টা খেয়ে প্রতি বছর শ'য়ে শ'য়ে মানুষ হাসপাতালেও ভর্তি হন। নবরাত্রির প্রথম দিনে কুট্টু আটা দিয়ে তৈরি খাবার খেয়ে হরিয়ানার সোনিপাতে অন্তত ৩৫০ জন অসুস্থ হয়ে পড়েন। উত্তরপ্রদেশের মোদিনগরেও এই আটা খেয়ে অসুস্থ হয়ে পড়া মানুষজনকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রতি বছর এই সময়, পুরনো বা ভেজাল কুট্টু আটা খাওয়ার কারণে মানুষ অসুস্থ হয়ে পড়েন কেন? তা জানার আগে জানতে হবে এই আটা আসলে কী?

কুট্টু কা আট্টা কী?

বাকহুইট আটা আসলে একটি ফুলের গাছের বীজ থেকে তৈরি করা হয় এবং এই উদ্ভিদটি ঘাস পরিবারের অন্তর্গত নয়। বেশিরভাগ শস্যই ঘাস গোত্রের অন্তর্গত। কিন্তু বাকহুইট ভারতে চাষ করা ফসল নয়। উপোসের পরে খাবার হিসাবে এটি এত জনপ্রিয় হওয়ার কারণই হলো, এটি কোনও খাদ্যশস্য নয়। উপোসের সময় সাধারণত ধর্ম ও আচার বিশ্বাসী মানুষ কোনও প্রকার শস্য খাওয়া এড়িয়ে চলেন।

২০২০ সালে, বিশ্বে বাকহুইটের উত্পাদন ছিল ১.৮ মিলিয়ন টন। বিশ্বের মোট উৎপাদনের ৪৯% হয় রাশিয়ারে, তারপরেই চিনে ২৮% এবং ইউক্রেনে ৫% বাকহুইট উৎপাদন হয়, জানাচ্ছে জাতিসংঘের সংস্থা FAO-এর একটি প্রতিবেদন। ব্রিটানিকা অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় বাকহুইট কেক নামের বিশেষ কেক তৈরি করতে গমের আটার সঙ্গে এই বাকহুইট মেশানো হয়।

কুট্টু কা আট্টা এবং খাবারে বিষক্রিয়া

বুধবার হরিয়ানার সোনিপতে কুট্টু কা আটা দিয়ে তৈরি খাবার খেয়ে প্রায় ৩৫০ জন অসুস্থ হয়ে পড়েন। কুট্টু আটা খাবার খাওয়ার পরে ডিহাইড্রেশন, পেটে ব্যথা এবং ডায়রিয়ার লক্ষণ নিয়ে উত্তরপ্রদেশের মোদিনগরেও বহু মানুষ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, রোগীদের সবাই ফুড পয়জনিংয়ের শিকার। ভেজাল কুট্টু কা আটা দিয়ে তৈরি খাবার খেয়েই তারা অসুস্থ হয়ে পড়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।

পুরনো এবং ভেজাল বাকহুইট আটা শরীরে নানা সমস্যার সৃষ্টি করে। ভেজাল ছাড়াও পুরনো আটা মজুতের কারণেও নানা সমস্যা হয়। কুট্টু আটা সাধারণত দুই থেকে তিন মাস ভালো থাকে। শুধুমাত্র নবরাত্রির সময় এই আটা ব্যবহার করা হয় এবং তখন এর চাহিদা অত্যন্ত বেশি থাকে। তাই, দোকানদাররা এই আটা জমিয়ে রেখে দেন। আটা জমতে জমতে পুরনো হয়ে যায়। এই আটা খেলেই অসুস্থতা অনিবার্য। তবে তাজা এবং ভেজালহীন কুট্টু কা আট্টা খাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা নেই।

কুট্টু আটার গুণমান রক্ষা করার জন্য, সরাসরি সূর্যালোক এবং আর্দ্রতা থেকে তা দূরে রাখা উচিত। ফ্রিজে রেখেও আটার মান বজায় রাখা যেতে পারে। বাকহুইটের আটার রং গাঢ় বাদামী। ভেজালের ক্ষেত্রে আটার রং ধূসর বা হালকা সবুজ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।