এক লাখে চারজন আক্রান্ত! রোজের ওষুধের কুপ্রভাবেই দেখা যেতে পারে ভয়াবহ এই বিরল রোগ

Myositis: সম্প্রতি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাম হাতে ওষুধের নল লাগানো একটি ছবি পোস্ট করেন। ছবির নীচে ক্যাপশনে লিখে জানান, তিনি মায়োসাইটিস রোগে আক্রান্ত!

Piya Saha
৪ মিনিট
এক লাখে চারজন আক্রান্ত! রোজের ওষুধের কুপ্রভাবেই দেখা যেতে পারে ভয়াবহ এই বিরল রোগ

সম্প্রতি দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাম হাতে ওষুধের নল লাগানো একটি ছবি পোস্ট করেন। ছবির নীচে ক্যাপশনে লিখে জানান, তিনি মায়োসাইটিস রোগে আক্রান্ত! অসুস্থতার ছবির পোস্টের সঙ্গে সঙ্গেই সামান্থার সহকর্মী এবং ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। গত মাসের শেষের দিকেই মুক্তি পেয়েছে তাঁর আগামী ছবি ‘যশোদা’র ট্রেলার। বেশ কিছুদিন ধরেই শোনা যায় অসুস্থতার কারণে অন্তরালে চলে গিয়েছিলেন তিনি। এমনকী জানা যায়, চিকিৎসার জন্য মার্কিন মুলকে রয়েছেন অভিনেত্রী। এরপরেই নিজের ছবি পোস্ট করে তাঁর অসুস্থতার খবর সকলকে জানান সামান্থা।

ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী লেখেন, “যশোদা সিনেমার ট্রেলার দেখে আপনারা যে প্রতিক্রিয়া দিয়েছেন তাতে আমি উচ্ছসিত। আর ভালোবাসার এই যোগসূত্র ধরেই আপনাদের জানাতে চাই যে আপনাদের ভালোবাসাই আমাকে জীবনের সমস্ত লড়াই করার শক্তি যোগায়। কয়েক মাস আগেই মায়োসাইটিস নামে এক অটোইমিউন রোগ ধরা পড়ে। ভেবেছিলাম সুস্থ হয়েই একথা জানাব কিন্তু যা ভেবেছিলাম, সুস্থ হতে তার থেকে বেশি সময় লাগছে।” সামান্থার এই পোস্টের পরই বরিষ্ঠ অভিনেতা চিরঞ্জীবি সাহস জুগিয়েছেন তাঁকে। এমনকী প্রাক্তন স্বামী নাগা চৈতন্যও ফোন করে স্যামের শারীরিক পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। কিন্তু এই রোগের খুঁটিনাটি তথ্য অনেকেরই অজানা।

মায়োসাইটিস কী?

মায়োসাইটিস একধরনের অটোইমিউন রোগ। প্রথমেই জানা দরকার অটোইমিউন রোগ কী? আমাদের দেহে রোগ প্রতিরোধ করার ব্যবস্থাকে ইমিউনিটি সিস্টেম বা অনাক্রম্যতা বলে। শরীরে কোনও রোগ জীবাণু প্রবেশ করলে এই সিস্টেম সক্রিয় হয়ে ওঠে এবং দেহকে রোগাক্রমণ থেকে রক্ষা করে। তবে কখনও কখনও এই প্রক্রিয়ায় সমস্যা দেখা দেয়। নিজের শরীরের কোনও অঙ্গকেই ইমিউনিটি সিস্টেম শত্রু ভেবে বসে আক্রমণ করে। ফলে রোগ জীবাণুর আক্রমণ ছাড়াই শরীর নিজেই নিজের ক্ষতি করে বসে।

মায়ো শব্দের অর্থ পেশি এবং আইটিস কথার অর্থ প্রদাহ। অর্থাৎ এই অটোইমিউন রোগে পেশি আবৃত কোষগুলিতে প্রদাহ হয়। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ভুলবশত দেহেরই সুস্থ সবল পেশিকে আক্রমণ করে। ফলে মায়োসাইটিস রোগে আক্রান্ত রোগীর পেশি দুর্বল হয়ে যায়। ইন্ডিয়ান জার্নাল অব রিউম্যাটোলজির দেওয়া পরিসংখ্যান বলছে, প্রতি এক লাখে ৪ থেকে ২২ জন মায়োসাইটিস রোগে আক্রান্ত হন। বিভিন্ন ধরনের ওষুধ সেবনের ফলে মায়োসাইটিস হতে পারে। এর মধ্যে সবচেয়ে সাধারণ ওষুধটি হল স্ট্যাটিন। স্ট্যাটিন হল এমন একটি ওষুধ যা কোলেস্টরল কমাতে সাহায্য করে। তবে এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে একটি মায়োসাইটিস পেশির প্রদাহ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ঘরে ঘরে শিশুদের শরীরেও হানা দিচ্ছে এই ঘাতক ডায়াবেটিস! কীভাবে লক্ষণ চিনবেন

Lean Diabetes Type 2: কীভাবে শনাক্ত করবেন এই রোগ? প্রতিকার কীভাবে?

কী কী লক্ষণ দেখা যায়?

মায়োসাইটিস রোগের প্রাথমিক পর্যায়ে দেহের বিভিন্ন অঙ্গে ব্যাথা শুরু হয়। ঘাড়ের পেশিতে ব্যাথা অনুভব হয় এবং পেশি শক্ত হয়ে যায়। এছাড়া হাত পা এবং কোমরের পেশিতেও ব্যাথা অনুভব হয়। তবে যেকোনও পেশিতেই ব্যথা অনুভব হতে পারে। পেশি এতই দুর্বল হয়ে যায় যে রোগী মাঝে মধ্যে পড়েও যেতে পারেন। একটানা দাঁড়িয়ে থাকলে বা বসে থাকলে ক্লান্তি অনুভব করেন রোগী। তাছাড়াও সিঁড়ি বেয়ে উঠতে নামতে, জিনিস তুলতে, এমনকী চুল আঁচড়াতেও সমস্যা অনুভব হয়। খাদ্য নালির পেশি বা ডায়াফ্রামের পেশিতে এই সমস্যা হয়, খাবার খেতে বা শ্বাস নিতেও সমস্যা হয়। মহিলা এবং পুরুষ উভয়েই এই রোগে আক্রান্ত হন। তবে চিকিৎসকদের মতে, ৩০-৬০ বছর বয়সী মহিলাদেরই মূলত এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু যথাসময়ে চিকিৎসা করালে সুস্থ জীবনযাপন করা সম্ভব।

রোগের রকমফের

রোগীর উপসর্গ এবং পেশির অবস্থানের ওপর ভিত্তি করে মায়োসাইটিস রোগকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে।

১. পলিমায়োসাইটিস- এক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কাঁধের পেশিতে ব্যাথা শুরু হয় এবং এরপর সেখান থেকেই শরীরের অন্যান্য অংশে ব্যাথা ছড়িয়ে পড়ে। প্রতিটি পলিমায়োসাইটিস আক্রান্ত রোগীর উপসর্গ ভিন্ন হয় এবং একাধিক অটোইমিউন রোগ শরীরে বাসা বাঁধে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কোভিডের টিকাতেই ছিল মৃত্যুফাঁদ! বিস্ফোরক যে তথ্য আসছে প্রকাশ‍্যে

Covid Vaccine: টিকাকরণের প্রভাবে কী কী বিরূপ প্রতিক্রিয়া শরীরে দেখা যাচ্ছে?

২. ডার্মাটোমায়োসাইটিস- এধরনের মায়োসাইটিসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হন। এক্ষেত্রে পেশির দুর্বলতার সঙ্গে ত্বকে একাধিক জায়গায় ফুসকুড়ি দেখা দেয়।

৩. ইনক্লুশন বডি মায়োসাইটিস- একমাত্র এই প্রকার মায়োসাইটিস মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে বেশি দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে পঞ্চাশোর্ধ পুরুষরা এই রোগের শিকার হন। এক্ষেত্রে রোগীর শরীরের একপাশ অন্য পাশের তুলনায় বেশি আক্রান্ত হয়। চিকিৎসকদের অনেকেই ইনক্লুশন বডি মায়োসাইটিসকে জিনগত রোগ বলে মনে করেন।

রোগ নির্ণয়

চিকিৎসক আপনার লক্ষণগুলি বিশদে জেনে আপনাকে বেশ কিছু পরীক্ষা করার পরামর্শ দেবেন। যে যে পরীক্ষাগুলির মাধ্যমে মায়োসাইটিস রোগ নির্ণয় করা যায় তা হল-

১. রক্ত পরীক্ষা - রক্তে উপস্থিতি বিভিন্ন এনজাইম এবং অ্যান্টিবডির পরীক্ষার মাধ্যমে মায়োসাইটিস নির্ণয় করা হয়।

২. বায়োপসি- পেশি কোশের নমুনা পরীক্ষা করা যেতে পারে যার ফলে পেশির পরিবর্তনগুলি ধরা পড়বে।

৩. এমআরআই স্ক্যান- এর মাধ্যমেও পেশির পরিবর্তনগুলি বোঝা সম্ভব।

ব্যায়াম ও ফিজিওথেরাপির চিকিৎসা

চিকিৎসকদের মতে, এই রোগে আক্রান্ত রোগীর দ্রুত চিকিৎসা শুরু করা প্রয়োজন। দীর্ঘ সময় ধরে চিকিৎসার মাধ্যমেই এই রোগ থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব। তবে ব্যায়াম সব ধরনের মায়োসাইটিসের চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ। পেশির ফোলা কমাতে এবং পুনরায় শক্তি ফিরে পেতে সাহায্য করবে ব্যায়াম। চিকিৎসকরা নিয়মিত ফিজিওথেরাপির পরামর্শ দেন। এছাড়া রোগীকে স্টেরয়েড দেওয়া হয়। তবে ব্যায়াম, স্পিচ থেরাপির (কথা বলতে বা খাবার গিলতে সমস্যা হলে) মাধ্যমে রোগ নির্মূল করা সম্ভব।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।