মোদির রামরাজ্য এক অন্ধকারাচ্ছন্ন ভারতবর্ষের কথাই বলে

Hey Ram : গান্ধির কাছে সীতার ভূমিকাটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল কিন্তু আজকের বিজেপি এই সীতারামের সীতা অংশটি ছেঁটে ফেলে শুধু ম্যাচো এক পুরুষতান্ত্রিক রামকেই হাজির করেছে।

Surojit Sen
৫ মিনিট
মোদির রামরাজ্য এক অন্ধকারাচ্ছন্ন ভারতবর্ষের কথাই বলে

অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী মন্দির হলেই দেশে রামরাজ্য প্রতিষ্ঠা হবে। এর আগে আমরা রামরাজ্য কথাটি শুনেছি মহাত্মা গান্ধির মুখে। সে বিষয়ে যাওয়ার আগে বলা দরকার, বিজেপি নির্মিত এই ম্যাচো রাম ও তার অনুগত ক্রুদ্ধ হনুমানের সঙ্গে গান্ধির কল্পনার রামের কোনও দূরতম সম্পর্ক নেই। অসহযোগ আন্দোলনের সময়েই গান্ধির মুখে প্রথম রামরাজ্যের কথা শোনা যায়। কিন্তু সেটা কী তা তখন তিনি খুঁটিয়ে ব্যাখ্যা করেননি।

এই রামমন্দির নির্মাণের সঙ্গে গান্ধির রামরাজ্য ভাবনার আদর্শের কোনও যোগই যে কোথাও নেই, সেই কথা বলছেন ইতিহাসবিদেরা। ওদিকে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, এক অবিতর্কিত, সমদর্শী, দীনদরিদ্রপ্রেমী রামচন্দ্রের কথা। তাঁর নিষ্কলঙ্ক চরিত্রের আদর্শের ভিত্তিতেই নাকি গান্ধি রামরাজ্যের স্বপ্ন দেখেছিলেন। এই রকম একটি হাস্যকর দাবি প্রধানমন্ত্রী করেছেন।

এই হাস্যকর দাবির প্রসঙ্গে মনে পড়ল, পরশুরামের (রাজশেখর বসু) হাস্যরসের লেখা ‘রামরাজ্য’ গল্পটির কথা। গল্পের একটি চরিত্র বলে যে, গান্ধিজি নেই, দেশ জাহান্নমে গেছে। তাই তাঁকেই প্ল্যানচেটে ডেকে পরামর্শ নেওয়া হোক, কীভাবে আসবে রামরাজ্য। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, গান্ধিজি নয়, প্ল্যানচেটে শ্রীরামকেই ডাকা হোক। কিন্তু রামের বদলে এসে পড়ে হনুমান এবং তার দীর্ঘ বক্তৃতায় প্ল্যানচেটে বসা মানুষদের মধ্যে স্বার্থের সংঘাতে হাতাহাতিতে পর্যবসিত হয়ে ব্যাপারটি শেষ হয়।

প্রচলিত প্রবাদ অনুযায়ী রামরাজ্য বলতে কী বোঝায়? রামের রাজ্যে প্রজারা সুখে-শান্তিতে বাস করত এবং রাজ্যের সমৃদ্ধি ও ন্যায়বিচার অব্যাহত ছিল। এই জন্য রামের শাসনের অনুসরণে সুশাসিত রাজ্যকে ‘রামরাজ্য’ বলার প্রবণতা চালু হয়। রামরাজ্য শব্দটি গান্ধি জনপ্রিয় করেছিলেন। এটি একটি আদর্শ সমাজ যা তিনি কল্পনা করেছিলেন, ভগবান রামের শাসনের উপর ভিত্তি করে। রামরাজ্যের ধারণাটি একটি আদর্শ সমাজের ধারণাকে প্রতিফলিত করে যেখানে সবাই সমান এবং ন্যায়বিচার বিরাজ করে।

এইবার গান্ধির দিকে ফেরা যাক। পারিবারিকভাবে গান্ধি ছিলেন বৈষ্ণব, তাঁর নামও ছিল মোহনদাস কিন্তু তাঁর প্রিয় ভজন ছিল ‘রঘুপতি রাঘব রাজারাম/ পতিতপাবন সীতারাম’। যদিও হিন্দু পুরাণ অনুযায়ী রাম বিষ্ণুরই সপ্তম অবতার। এই ভজনটির নির্দিষ্ট উৎস জানা যায় না। আন্দাজ করা হয় ভজনটি উত্তর প্রদেশের সন্ত কবি তুলসীদাসের ১৬ শতকের রচনা রামচরিতমানসের উপর ভিত্তি করে লেখা অথবা মারাঠি সন্ত কবি রামদাসের ১৭ শতকের গাওয়া প্রার্থনার উপর ভিত্তি করে লেখা। এই ভজনটি জনপ্রিয় হয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পণ্ডিত বিষ্ণু দিগম্বর পালুসকরের কণ্ঠে। রেডিওতে এই ভজন ছোটবেলায় শুনেছি। এই ভজনটির জনপ্রিয়তা লক্ষ্য করে, গান্ধি মূল ভজনটি পরিবর্তন করেছেন। যোগ করেছেন যে, হিন্দুদের ঈশ্বর এবং মুসলমানদের আল্লাহ এক এবং অভিন্ন। গানটিকে আরও ধর্মনিরপেক্ষ-সুদর্শন করতে, হিন্দু ও মুসলমানের মধ্যে মিলনের কথা বলেছেন। গান্ধির পরিবর্তন করা ভজনটি দেখে নেওয়া যাক,

  • আপনার জন্য আরও কিছু লেখা
পথের নাম নৈরাজ্য, মৃত গান্ধী জীবিত গান্ধীর চেয়েও শক্তিশালী যেভাবে

Mahatma Gandhi Death: মৃত্যুর কয়েক দিন আগেই তিনি কংগ্রেস দলটির অবলুপ্তির ইচ্ছা প্রকাশ করেন। কারণ তিনি মনে করেছিলেন, স্বাধীনতা লাভের পর কংগ্রেসের প্রয়োজন ফুরিয়েছে।

রঘুপতি রাঘব রাজারাম,

পতিতপাবন সীতারাম॥

সীতারাম, সীতারাম,

ভজ প্যায়ারে তু সীতারাম॥

রঘুপতি রাঘব রাজারাম,

পতিতপাবন সীতারাম॥

ঈশ্বর আল্লাহ তেরো নাম

সব কো সন্মতি দে ভগবান॥

রঘুপতি রাঘব রাজারাম,

পতিতপাবন সীতারাম॥

রাম রহিম করিম সমান

হাম সাব হ্যায় উনকি সন্তান॥

রঘুপতি রাঘব রাজারাম,

পতিতপাবন সীতারাম॥

সব মিলা মাঙে ইয়ে বরদান

হামারা রহে মানব কা জ্ঞান॥

রঘুপতি রাঘব রাজারাম,

পতিতপাবন সীতারাম॥

এই ভজনে বারবার উচ্চারিত পতিতপাবন সীতারাম শব্দদু'টি খুবই তাৎপর্যপূর্ণ। সীতারাম অর্থ সীতা ও রাম। এটি হিন্দুদের অভিবাদন হিসাবে ব্যবহৃত হয়, বিশেষ করে ভারতের আওধ, ভোজপুর এবং মিথিলা অঞ্চলে আর ভারতের বাইরে ফিজি, গায়না, মরিশাস, সুরিনাম এবং ত্রিনিদাদ ও টোবাগোর প্রবাসী ভারতীয় হিন্দিভাষীরাও এই অভিবাদন ব্যবহার করেন। পতিতপাবন সীতারাম অর্থ পাপীদের ত্রাণকর্তা সীতা ও রাম। লক্ষ্যণীয় সীতার নামটি আগে আসছে। সীতার অর্থ কী? লাঙল দিয়ে কর্ষণের ফলে জমিতে যে রেখা পড়ে তাকে বলে সীতা। রামায়ণ অনুসারে, যজ্ঞের অংশ হিসাবে লাঙল দিয়ে জমি কর্ষণ করার সময় রাজা জনক সীতাকে পেয়েছিলেন এবং তাকে দত্তক নেন। সীতা শব্দটি একটি কাব্যিক শব্দ ছিল যা উর্বরতা এবং বসতিবদ্ধ কৃষি থেকে আসা অনেক আশীর্বাদকে বোঝায়। আর ধরিত্রী যেমন প্রকৃতি, পশু ও মানুষকে ধারণ করে আছে, তেমনই ধরিত্রীকন্যা (যেহেতু মাটি থেকেই তার জন্ম) সীতাও এই প্রকৃতি, প্রাণী ও মনুষ্য সমাজকে ধারণ করে রাখেন। সীতার ভূমিকাটিকেই প্রাধান্য দেওয়া হচ্ছে এই ভজনে। প্রজাপালনে, জীববৈচিত্রের লালনে এই সীতার ভূমিকা রামের চেয়েও বড়। গান্ধির কাছে সীতার এই ভূমিকাটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল কিন্তু আজকের বিজেপি এই সীতারামের সীতা অংশটি ছেঁটে ফেলে শুধু ম্যাচো এক পুরুষতান্ত্রিক রামকেই হাজির করেছে।

গান্ধি তাঁর নিজের রামরাজ্যর যে ভাবনার কথা ‘হিন্দ স্বরাজ’ পত্রিকায় লিখেছিলেন, সেগুলি একবার পড়া যাক-

ক. সমতা : গান্ধি তাঁর রামরাজ্যের ধারণায় সাম্যের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন, জাতি, ধর্ম বা লিঙ্গ নির্বিশেষে সকল ব্যক্তির সমান সুযোগ এবং অধিকার থাকা উচিত।

খ. ন্যায়বিচার : রামরাজ্য এমন একটি সমাজ, যেখানে ন্যায়বিচার থাকবে এবং কেউই আইনের ঊর্ধ্বে থাকবে না। গান্ধি ন্যায়বিচার অর্জনে স্বশৃঙ্খলা এবং স্বয়ংসম্পূর্ণতার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন, ব্যক্তিদের অর্থনৈতিক এবং আধ্যাত্মিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য কাজ করা উচিত, যাতে তারা সমাজে অন্যায় মোকাবিলায় আরও ভালোভাবে প্রস্তুত হতে পারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাম মন্দির উদ্বোধন নিয়ে মোদির পাশে নেই বহু হিন্দুত্ববাদীই! কেন?

Ayodhya Ram Mandir inauguration : হিন্দু মহাসভা রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেও অস্বীকার করেছে, কারণ এটি নাকি আসলে 'বিজেপি-স্পন্সরড রাজনৈতিক প্রোগ্রাম'।

গ. অহিংসা : রামরাজ্য এমন একটি সমাজ যেখানে হিংসা পরিহার করা হবে এবং শান্তিপূর্ণ উপায়ে বিরোধগুলির সমাধান করা হবে। গান্ধির রামরাজ্যের ধারণার মূল ভিত্তি হলো অহিংসা। গান্ধিজি বলেছেন, অহিংসা হলো আত্মার অঙ্গ এবং ধর্ম, তাই প্রত্যেকের জীবনের প্রতিক্ষেত্রেই অহিংসা পালন করা প্রয়োজন। তিনি বিশ্বাস করতেন, হিংসা কেবল হিংসারই জন্ম দেয় এবং শক্তি প্রয়োগ কখনই স্থায়ী শান্তি আনতে পারে না। পরিবর্তে, তিনি নিজের লক্ষ্য অর্জনের জন্য সত্যাগ্রহের যে বিভিন্ন পদ্ধতিগুলি গ্রহণ করেছিলেন সেগুলি হলো, আমরণ অনশন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, সরকারি অনুষ্ঠান বয়কট, পিকেটিং প্রভৃতি।

ঘ. স্বশাসন : রামরাজ্য এমন একটি সমাজ, যেখানে মানুষের স্বশাসন থাকা উচিত এবং তাদের জীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা উচিত।

ঙ. সমৃদ্ধি : রামরাজ্য এমন একটি সমাজ যেখানে প্রত্যেকেই জীবনের মৌলিক প্রয়োজনীয়তাগুলি পাবে।

চ. নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ : রামরাজ্য সম্পর্কে গান্ধির দৃষ্টিভঙ্গি নিছক একটি রাজনৈতিক ব্যবস্থা ছিল না বরং নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের উপর ভিত্তি করে একটি সমাজ তিনি কল্পনা করেছিলেন। তিনি বিশ্বাস করতেন, সমাজের ভিত্তি হওয়া উচিত সত্য, প্রেম, সহানুভূতি এবং ক্ষমা।

ছ. ক্ষমতার বিকেন্দ্রীকরণ : গান্ধি বিশ্বাস করতেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ হওয়া উচিত এবং সিদ্ধান্ত নেওয়া উচিত স্থানীয় পর্যায়ে। তিনি গ্রাম সভা বা গ্রাম সমাবেশ প্রতিষ্ঠার পক্ষে সমর্থন জানিয়েছিলেন।

জ. ট্রাস্টিশিপ : গান্ধি বিশ্বাস করতেন, রাষ্ট্র নয়, ট্রাস্টিশিপই একটি ন্যায়সঙ্গত ও ন্যায়পরায়ণ সমাজ গঠনের জন্য অপরিহার্য। রাষ্ট্রের এহেন বিরোধিতায় তাঁকে একজন আধ্যাত্মিক নৈরাজ্যবাদীও বলা যায়। তিনি যুক্তি দিয়েছিলেন যে, সম্পদ নিজেই শেষ নয়, বরং সর্বসাধারণের ভালো পরিবেশনের একটি উপায়। রামরাজ্যে, ধনী এবং ক্ষমতাবানরা ট্রাস্টি হিসাবে কাজ করবে, দরিদ্র ও দরিদ্রদের উন্নতির জন্য তাদের সম্পদ ব্যবহার করবে। গান্ধির ট্রাস্টিশিপের ধারণা ছিল অহিংসা ও স্বেচ্ছাসেবী সহযোগিতার নীতির উপর ভিত্তি করে।

এই হলো গান্ধির পতিতপাবন সীতারাম ও রামরাজ্যের ভাবনা। ২০১৪ সাল থেকে আজ পর্যন্ত মোদির প্রধানমন্ত্রীত্বে উপরের একটি ভাবনাকেও বাস্তবায়িত হতে আমরা দেখিনি। তিনি যে অযোধ্যা, রামমন্দির এইসব রাষ্ট্রের ক্ষমতা প্রদর্শনের বিষয়গুলো নিয়ে রামরাজ্যের দাবি করছেন, প্রকৃত প্রস্তাবে তা এক পিছিয়ে যাওয়া এবং অন্ধকারাচ্ছন্ন ভারতবর্ষের কথাই বলে।

লিখেছেন
Surojit Sen
Surojit Sen
1 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।