মুখ চিনে নেবে যন্ত্র! নয়া প্রযুক্তির ব্যবহার তিরুপতি মন্দিরে, কেন এমন ব্যবস্থা নিল কর্তৃপক্ষ?

Facial Recognition System : তিরুপতি মন্দিরে প্রবেশের ক্ষেত্রে এবার Facial Recognition প্রযুক্তি চালু করতে চলেছে মন্দির কর্তপক্ষ, কেন এমন সিদ্ধান্ত?

Kankana Mukherjee
২ মিনিট
মুখ চিনে নেবে যন্ত্র! নয়া প্রযুক্তির ব্যবহার তিরুপতি মন্দিরে, কেন এমন ব্যবস্থা নিল কর্তৃপক্ষ?

তিরুপতি মন্দির এবং বালাজি দর্শন, এই নিয়ে গোটা বিশ্বেই আলোচনা তুঙ্গে। মাঝেমাঝেই খবরের শিরোনাম দখল করে এই বিশেষ স্থানটি। কখনও ভক্ত বা ভক্তির ভিড়ের ছবি, কখনও মন্দিরের সম্পত্তি কখনও আবার নয়া প্রযুক্তির ব্যবহার, তিরুপতি ঘিরে গণমাধ্যম সরগরম। পর্যটন মানচিত্রেও বিশেষ পাকাপাকি জায়গা করে নিয়েছে তিরুপতি মন্দির। কেবল আমাদের দেশেই নয়, বিদেশিদের কাছে বহুল জনপ্রিয়ত এই তিরুপতি মন্দিরের। সম্পত্তির হিসেবে অবশ্য দেশের মধ্যে ধনী মন্দিরগুলির মধ্যে একটি এটি। এই মন্দিরে আরাধ্য দেবতার প্রতি ভক্তদের বিশ্বাস অসীম। বালাজির কাছে নাকি ভক্তি ভরে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আর মনোবাঞ্ছা পূরণ হলেই ভক্তরা সোনা সহ নানা মূল্যবান ধাতু, অর্থ ইত্যাদিতে মুড়ে দেন ঈশ্বরের মূর্তিকে। শুধু ধনরত্নই নয়, আরাধ্যদেবতাকে মাথার চুল দান করা নিয়ে ভক্তদের মধ্যে গভীর বিশ্বাস প্রচলিত আছে এখানে। আর সেই চুল আন্তর্জাতিক বাজারে বিক্রি করে বিশাল আয় হয় তিরুপতি মন্দিরের।

এ হেন মন্দিরেই এবার বসতে চলেছে অত্যাধুনিক প্রযুক্তি মাধ্যম। চলতি বছরেই বল হয়েছিল মার্চ মাসের শুরু থেকে মন্দিরে ঢোকার মুখে বিশেষ Facial Recognition system বসানো হবে। রোজই এই মন্দিরে লাখ লাখ ভক্তের ভিড়, আর এই ভিড় সামলাতেই নতুন ব্যবস্থা চালু হল। সূত্রের খবর, দেশের মধ্যে প্রথম কোনও মন্দিরে এই পদ্ধতি চালু হল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দুটো-চারটে নয়, হাজারটা হাত রয়েছে দেবীর! কেন দক্ষিণ ভারতেও এত জনপ্রিয় বাংলার এই কালী?

Hajar Haath Kali : দেবীর অস্ত্র ও মুকুট, এমনকী মাথার ছাতা সবই রুপোর তৈরি, অবাক করবে হাওড়ার হাজার হাত কালীর রহস্য

মন্দিরে ঢোকার মুখেই অভিনব যন্ত্র, মুখ দেখেই ভক্তদের চিনে নেবেন দেবতা! কী আসলে এই বিশেষ যন্ত্র? তিরুপতি মন্দিরের মূল ফটকে বসানো হচ্ছে বিশেষ যন্ত্র। এবার মন্দিরে ঢুকতে গেলেই আপনাকে চিনে নেবে সেটি। ভিড় সামলাতে নয়া ব্যবস্থা করল মন্দির ট্রাস্ট। ডাকার সময় প্রত্যেকের মুখই ধরা পড়ে যাবে ওই যন্ত্রের ক্যামেরায়। এরপর একটি মুখ কোথায় কতবার ঢুকছে, বেরোচ্ছে অথবা সময় নিচ্ছে তার সব কিছু ধরে ফেলবে উক্ত যন্ত্রটি। আসলে এই ধনী মন্দিরে অনেক সময়ই দেখা গেছে কেউ ছদ্মবেশে প্রবেশের চেষ্টা করেছেন, মূলত ei সমস্যা ঠেকাতেই এই অভিনব ব্যবস্থার পথে হাঁটল মন্দির কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে যন্ত্রটি।বৈকুন্ঠম ২-এ আপাতত বসানো হয়েছে। প্রসঙ্গত, এই মন্দিরে ঢোকার সময় কাউন্টার থেকে টোকেন সংগ্রহ করতে হয় ভক্তদের। ফলে এই ব্যবস্থার সুযোগ নেন অনেকেই। একজন অনেক বেশি করে টোকেন নিয়ে নিজের কাছে গচ্ছিত রাখেন। এর জেরে অসুবিধা হয় অন্য দর্শনার্থীদের। জনস গিয়েছে, মূলত এই সমস্যার মোকাবিলা করতেই নয়া ব্যবস্থা গ্রহণ করল ট্রাস্ট।

মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, এই প্রযুক্তি প্রথমে বালাজি দর্শনের ক্ষেত্রে মূল ফটকের সামনে বসানোর সিদ্ধান্ত নেওয়া হলেও পরবর্তীতে আরও বিভিন্ন জায়গায় ব্যবহার করা হবে। এমনকী লাড্ডু বা প্রসাদ বিতরণের জায়গাতেও ব্যবহার করা হবে এই যন্ত্র। উল্লেখ্য, এই মন্দিরের মধ্যেই থাকতে দেওয়া হয় ভক্তদের। আগের থেকে এই কটেজগুলিকে আরও সাজিয়ে তোলা তোলা হয়েছে। এমনকী ভাড়া বাড়ানো হয়েছে প্রায় দশগুণ। ফলে আরও বেশি করে আঁটসাঁট বেঁধে নামতে হচ্ছে নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে। তাই সব মিলিয়ে নতুন এই যন্ত্র মন্দিরের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে যে, তা বলাই বাহুল্য।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।