অপেক্ষা শুরু! মহালয়া থেকে কালীপুজো, সামনের বছর পুজোর ছুটি কতদিনের?

Durga Puja Next Year 2024 : আগামী বছর মহালয়া হচ্ছে ২ অক্টোবর, বুধবার। গান্ধী জয়ন্তীর ছুটির দিনেই মহালয়া, ফলে সপ্তাহের মাঝে একেবারে টাটাকা এক অবসর।

inscript
২ মিনিট
অপেক্ষা শুরু! মহালয়া থেকে কালীপুজো, সামনের বছর পুজোর ছুটি কতদিনের?

শেষ না হলে শুরু হয় না। ক্যালেন্ডারের লাল দাগ দেওয়া ধারাবাহিক দিনগুলি শেষ। শেষ মানেই অন্য কোথাও পৌঁছনোর এক পথের শুরু। ৪ দিনের আড্ডা, হুল্লোড়, ঢাক যখন শেষ হয় বিষণ্ণ এক দশমীর রাত কোনওমতে কাটিয়ে দিয়ে কাজে ফেরে অবসন্ন মানুষ। আসলে পুজো নয়, একা মানুষ উৎসব খোঁজে। খোঁজে ভালো থাকার সামান্য অবসর। দুর্গাপুজো এই টানা অবসর দেয় মানুষকে। ২৪ অক্টোবর শেষ হলো ২০২৩ সালের দুর্গাপুজো। বিসর্জনের আগেই মানুষ দেখে ফেললেন ২০২৪ সালে এমন ছুটি, এমন অবসর ফের কখন পাওয়া যাবে। হিসেব কষে দেখা গেল মোটামুটি সাড়ে ৩৫০ দিন কাটিয়ে ফেলতে পারলেই হাজির হবে উৎসব। আগামী বছর, অর্থাৎ ২০২৪ সালের দুর্গাপুজো হচ্ছে অক্টোবরেই।

এই বছর অক্টোবর মাসের শেষ লগ্নে এসে হালকা শীত শীত আমেজ মিলেছে বেশ। কালীপুজো আসতে আসতে হিমেল হাওয়ার দাপট কিঞ্চিৎ বাড়বেই। আগামী বছর কিন্তু দুর্গাপুজো অক্টোবরের গোড়াতেই। আগামী বছর মহালয়া হচ্ছে ২ অক্টোবর, বুধবার। গান্ধী জয়ন্তীর ছুটির দিনেই মহালয়া, ফলে সপ্তাহের মাঝে একেবারে টাটাকা এক অবসর। ৩ অক্টোবর দেবীপক্ষের প্রতিপদ তিথি। নবরাত্রি সেদিন থেকেই শুরু।

আগামী বছর দুর্গাপুজোর নির্ঘণ্ট

ষষ্ঠী ৯ অক্টোবর, বুধবার

সপ্তমী ১০ অক্টোবর, বৃহস্পতিবার

অষ্টমী ১১ অক্টোবর, শুক্রবার

নবমী ১২ অক্টোবর, শনিবার

বিজয়া দশমী ১৩ অক্টোবর রবিবার

২০২৪ সালে দুর্গার আগমন দোলায় বা পালকিতে। শাস্ত্র অনুসারে এর ফল "দোলায়াং মকরং ভবেৎ" অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ ও অতিমৃত্যু। দেবীর গমন গজ বা হাতিতে। গমন হাতিতে অর্থাৎ সুখ শান্তি ও সমৃদ্ধি। আগামী বছর নবমী ও দশমী পড়েছে শনি ও রবিবার। অর্থাত্‍ দুর্গাপুজোর দুইখানা ছুটি মাটি!

২০২৪ সালে কোজাগরী লক্ষ্মীপুজো ১৬ অক্টোবর বুধবার। কালীপুজো ও দীপাবলি পালিত হবে ৩১ অক্টোবর, বৃহস্পতিবারে। তার তিন দিন পরে ৩ নভেম্বর রবিবার পড়েছে ভাইফোঁটা। নভেম্বরের ৮ তারিখ শুরু হচ্ছে জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোর দশমী পড়েছে ১১ নভেম্বর, সোমবার। সুতরাং অপেক্ষা শুরু হয়ে যাক এখনই, ছুটি কাটানোর পরিকল্পনাও খানিক করা গেলে ক্ষতি কী? মানুষ উৎসবেই তো বাঁচে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।