ডায়মন্ড হারবারে নৌশাদের 'বিশ্বাসঘাতকতা'-র জবাব দিতে পারবেন বামেদের লড়াকু প্রতীক উর?

Pratikur Rahaman CPIM: ডায়মন্ড হারবার নির্বাচনী কেন্দ্রে দলের ঝকঝকে তরুণ নেতাদের মধ্যে অন্যতম মুখ প্রতীক উরকে বেছে নিয়েছে বামেরা।

inscript
২ মিনিট
ডায়মন্ড হারবারে নৌশাদের 'বিশ্বাসঘাতকতা'-র জবাব দিতে পারবেন বামেদের লড়াকু প্রতীক উর?

কেউ কথা রাখেনি। জোট করে লড়ার কথা থাকলেও, তৃণমূলের বিরোধিতা করার কথা থাকলেও কথা রাখেনি আইএসএফ। মাসখানেক ধরে ডায়মন্ড হারবার আসনে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে চেয়েও শেষ মুহূর্তে সরে গিয়েছেন আইএসএফ নেতা নৌশাদ সিদ্দিকি। সমালোচক-নিন্দুকরা বলছেন ওই আসনে তৃণমূলের সঙ্গে ভালোরকমের আর্থিক বোঝাপড়া করে নিয়েছে আইএসএফ। দুর্বল প্রার্থী দিয়ে তৃণমূলের পথ নিষ্কণ্টক করেছে। এদিকে বামেরা ভেবেছিলেন নৌশাদ যখন লড়বেনই, সংখ্যালঘু ভোটাধিক্য থাকা আসনে তারা আর প্রার্থী দেবেন না, আইএসএফের জয় তাঁদের জয়। কিন্তু আইএসএফ কথা রাখেনি।

ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) লোকসভা নির্বাচনে বিশেষ বিশেষ আসনে বামেদের বিরুদ্ধে প্রার্থী দিয়ে বুঝিয়ে দিয়েছে তারা কারও সঙ্গে নেই। সিপিআই(এম)-ও বুঝিয়ে দিয়েছে হাই-প্রোফাইল ডায়মন্ড হারবার নির্বাচনী এলাকা চাইলেই জিতে নেওয়া যায় না। দলের ঝকঝকে তরুণ নেতাদের মধ্যে অন্যতম মুখকে বেছে নিয়েছে বামেরা। বর্তমান সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের দুই নম্বর নেতা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নেমেছেন প্রতীক উর রহমান। সিপিএমের ছাত্র সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
যাদবপুরে সততা বনাম দুর্নীতি! সায়নী ঘোষের বিরুদ্ধে কতটা শক্তিশালী সৃজন ভট্টাচার্য?

Srijan Bhattacharyya: যাদবপুরে এবার সৃজন বনাম সায়নী, সততা বনাম দুর্নীতির লড়াই।

সিপিআইএমের নির্বাচির প্রতীকর উর রহমান ডায়মন্ড হারবারেরই স্থানীয় মানুষ। ৩৩ বছর বয়সি প্রতীক উর সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য এবং স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার (এসএফআই) জাতীয় সহ-সভাপতি। ডায়মন্ড হারবারের ফকির চাঁদ কলেজে পড়াশোনা প্রতীক উরের। বাবা-মা, ভাই, স্ত্রী এবং মেয়ের সঙ্গে ডায়মন্ড হারবারেই থাকেন তিনি। পরিবারের বাড়ি-ঘর নির্মাণের সামগ্রী সরবরাহের ব্যবসা রয়েছে।

আইএসএফ এখনও পর্যন্ত রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ১৪টির আসনে প্রার্থী ঘোষণা করেছে। ডায়মন্ড হারবার কেন্দ্রে নৌশাদ প্রার্থী না হওয়াতে মজনু লস্করকে ওই কেন্দ্র থেকে প্রার্থী করেছে দল। প্রতীক উর বলছেন, কোনও নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নয় তাঁর লড়াই। তাঁর লড়াই তৃণমূল এবং বিজেপির নীতির বিরুদ্ধে। তবে প্রতীক উরও মনে করছেন, নৌশাদ এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করলে ভালোই হতো কারণ মানুষ তাঁকে এই আসনে প্রত্যাশা করেছিল। তবে সেই মানুষদেরই বিশ্বাস ভেঙেছেন নৌশাদ। এখন মানুষের সমর্থন তাঁদের সঙ্গে।

বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সংযুক্ত মোর্চা গড়ে। সেই সময় বামেদের সমর্থকরাও এই সিদ্ধান্তে অখুশি হয়েছিলেন। ওই নির্বাচনে এই জোটের হয়ে একমাত্র আসন জেতে আইএসএফ, ভাঙড়ে। তারপর থেকেই নানা মতপার্থক্য ঘটে, সেসবের সমাধান করতে ব্যর্থ হয় দুই দলই। তবে ডায়মন্ড হারবারে নিজের লড়াই নিয়ে প্রতীক উরের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। প্রতীক উর জানিয়েছেন, তৃণমূল এবং বিজেপি কৃষক বিরোধী। সারের দাম ক্রমেই বাড়ছে আর কৃষকরা ক্রমেই দরিদ্র হচ্ছেন। বামফ্রন্ট এই নীতির বিরুদ্ধে লড়বে।

এবারই নির্বাচনে অভিষেক নয় তাঁর, ২০২১ সালের বিধানসভা ভোটে, ডায়মন্ড হারবার থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তৃণমূলের পান্নালাল হালদার এবং বিজেপির দীপক হালদারের পরে তৃতীয় স্থানে ছিলেন লড়াকু এই নেতা। ২০১১ সাল থেকে এসএফআই করছেন তিনি। অভিযোগ, বহুবার তৃণমূলের গুন্ডাদের হাতে নিগৃহীত হয়েছেন প্রতীক উর। তবে হিংসা দমাতে পারেনি তাঁকে। এবার লড়াই আরও কঠিন। লড়াই সরাসরি অভিষেকের বিরুদ্ধে। বামেদের এই আসনে হাল ফেরাতে পারবেন প্রতীক উর?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?