মুখাগ্নি সেরেই বন্দে ভারতের উদ্বোধন! কেন বাংলায় ৭,৮০০ কোটি টাকা বিনিয়োগ করল কেন্দ্র?

Narendra Modi Vande Bharat Express: কলকাতায় আসতে পারেননি, তবে মায়ের মুখাগ্নি সেরে আহমেদাবাদ থেকেই বন্দে ভারত এক্সপ্রেসের পতাকা নাড়িয়েছেন নরেন্দ্র মোদি।

Madhurima Dutta
৩ মিনিট
মুখাগ্নি সেরেই বন্দে ভারতের উদ্বোধন! কেন বাংলায় ৭,৮০০ কোটি টাকা বিনিয়োগ করল কেন্দ্র?

বাংলায় বিনিয়োগ। সেই কোন কালে 'পূর্বে তাকাও' কর্মসূচি নিয়েছিল শাসকেরা, ব্রিটিশ হোক বা বিজেপি- বাংলা চিরকালই সম্ভাবনার ভাঁড়ার। আর ফেলো কড়ি মাখো ভোটের সমীকরণ বলছে, এই সূত্র কোনও দিনই সেভাবে ব্যর্থ হয়নি। তাই উন্নয়নে টাকা ঢেলে মন জয়ের প্রাচীন অথচ শাশ্বত রীতি মেনেই এগোচ্ছে কেন্দ্র। মা প্রয়াত হয়েছেন, ফলে কলকাতায় সশরীরে হাজির হতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু শুক্রবার পশ্চিমবঙ্গে ৭,৮০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের সূচনা তিনি শুরু করে দিয়েছেন। অর্থাৎ বাংলায় ৭.৮০০ কোটি বিনিয়োগ করছে বিজেপি শাসিত কেন্দ্র সরকার। ৭,৮০০ কোটি, একই দিনে! কী কী উন্নয়নের মুখ দেখতে চলেছে বাংলা?

হাওড়া এবং নিউ জলপাইগুড়িকে সংযোগকারী বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা তিনি করে দিয়েছেন। কলকাতায় আসতে পারেননি, তবে মায়ের মুখাগ্নি সেরে আহমেদাবাদ থেকেই পতাকা নাড়িয়েছেন নরেন্দ্র মোদি। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মাঝে নতুন এই ট্রেনটি বোলপুর-শান্তিনিকেতন, মালদা টাউন, বারসই স্টেশনে দাঁড়াবে। বুধবার ছাড়া সপ্তাহের ৬ দিনই চলবে বন্দে ভারত এক্সপ্রেস। এছাড়াও কলকাতা মেট্রোর জোকা-তারাতলা সম্প্রসারিত অংশের সূচনা করেছেন নরেন্দ্র মোদি। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ও জোকা-তারাতলা মেট্রোর পাশাপাশি রেলের চারটি প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঁচি-শক্তিগড় তৃতীয় লাইন তৈরি করতে ৪০৫ কোটি টাকা খরচ করা হয়েছে। ডানকুনি-চন্দনপুর চতুর্থ লাইন নির্মাণে ব্যয় হয়েছে ৫৬৫ কোটি টাকা। নিমতিতা-নিউ ফরাক্কা ডবল লাইন তৈরিতে খরচ হয়েছে ২৫৪ কোটি টাকা এবং আমবাড়ি ফালাকাটা-নিউ ময়নাগুড়ি-গুমানিহাট ডাবলিং প্রকল্পের জন্য খরচা হয়েছে ১,০৮০ কোটি টাকা। সেই সঙ্গে নিউ জলপাইগুড়ি স্টেশনের সংস্কারের ভিত্তিপ্রস্তর স্থাপনও হওয়ার কথা, যার জন্য খরচ করা হয়েছে ৩৩৫ কোটি টাকারও বেশি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
স্কুলে যাননি কোনওদিন, তবু চিকিৎসা করতেন! মোদির প্রয়াত মা হীরাবেনের যে জীবন অজানাই

Heeraben Modi Passes Away: নরেন্দ্র মোদির মা নিজে কখনও স্কুলে যাননি, তবুও তিনি তাঁদের গ্রামের একজন ডাক্তার ছিলেন।

বেহালা মেট্রো নিয়ে যাবতীয় খিল্লি-ঠাট্টার অবসান ঘটেছে নরেন্দ্র মোদির হাত ধরে। দীর্ঘ প্রতীক্ষার পর মেট্রোর মুখ দেখলেন বেহালার বাসিন্দারা। জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের (পার্পল লাইন) জোকা-তারাতলা অংশের মেট্রোকে সবুজ পতাকা দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রায় ৬.৫ কিলোমিটারের অংশে মোট ছয়টি স্টেশন পড়ছে- জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। এই সার্বিক প্রকল্পের খরচ পড়েছে ২,৪৭৫ কোটি টাকা। এই নয়া মেট্রো প্রকল্পের জেরে সরশুনা, দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশের মানুষের সুবিধা হবে বেশ অনেকটাই।

জোকায় প্রায় ১০০ কোটি টাকা ব্যয় করে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ন্যাশনাল ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড স্যানিটেশন তৈরি করা হয়েছে। গোটা দেশের জলসম্পদকে পরিচ্ছন্ন রাখা, নিকাশির সুব্যবস্থা করার মতো কাজ এই কার্যালয় থেকেই করা হবে। অর্থাৎ সর্বভারতীয় কাজটাই পরিচালিত হবে কলকাতায় বসে। ২,৫৫০ কোটিরও বেশি মূল্যের একাধিক পয়ঃনিষ্কাশন পরিকাঠামো প্রকল্পের উদ্বোধনের কথাও জানা গিয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদি নন, বাজপেয়ীই প্রকৃত বিজেপি! অটল বিহারীর স্মৃতিসৌধে গিয়ে কোন বার্তা দিলেন রাহুল?

Bharat Jodo Yatra: বাজপেয়ী নিজেই একবার একটি সাক্ষাত্কারে জানিয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা করাতে তাঁকে কীভাবে সাহায্য করেছিলেন রাজীব গান্ধী।

গঙ্গা নদী ও তার শাখা নদীগুলিকে দুষণমুক্ত করার জন্য এবং নদীগুলি পুনরুজ্জীবনের বিষয়েও উদ্যোগী হয়েছে ন্যাশনাল গঙ্গা কাউন্সিল। গঙ্গাকে দুষণমুক্ত করতে একাধিক কেন্দ্রীয় নিকাশি প্রকল্পের সূচনার কথা জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গঙ্গাকে পরিচ্ছন্ন রাখতে সাতটি নিকাশি প্রকল্পের সূচনা করবেন মোদি। ৯৯০ কোটি টাকা ব্যয়ে ৬১২ কিলোমিটার এলাকা জুড়ে ২০টি নিকাশি প্রকল্পেরও সূচনা করা হবে। এই প্রকল্পগুলি নবদ্বীপ, বজবজ, কাঁচরাপাড়া, উত্তরপাড়া-কোতরং, হালিশহর ব্যারাকপুর সহ একাধিক পুরসভাতে কাজ করবে বলে জানা গিয়েছে।

২০২৩-এর গোড়ার দিকেই পঞ্চায়েত নির্বাচন পশ্চিমবাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে নিঃসন্দেহে, আর ঠিক তার পরের বছরই লোকসভা নির্বাচন। ২০২২-এর শেষ দিক থেকেই তাই বাংলার জল-হাওয়া বুঝতে এক ফোঁটা জমিও ছাড়ছে না বিজেপি। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, শুক্রবার হিরাবেন মোদির মৃত্যু না হলে বাংলায় এসে এই সব ক'টি প্রকল্পের উদ্বোধন করতেন মোদি, আর তাতে স্বচক্ষে বুঝতে পারতেন রাজনৈতিক হাওয়া মোরগের অবস্থা। তিনি আসতে পারেননি বলে এই এত টাকার উন্নয়ন প্রকল্প বেশ খানিকটা প্রচারের আলো হারিয়েছে ঠিক কথাই, তবে তা বিফলে যেতে দেবে না শাসকদল। 'ড্যামেজ কন্ট্রোলের' শুরুটা হবে নতুন বছরের গোড়া থেকেই। উল্লেখ্য, বন্দে ভারতের মতো ট্রেন, এবং বেহালা মেট্রোর মতো বিষয় কলকাতা আর রাজ্য দুই ক্ষেত্রেই শহুরে উন্নয়নের ধারণার সঙ্গে খাপের খাপ মিলে যায়। তাই, ২০২২-এর শেষটা বিজেপির অনুকূলে, বলাই যায়। ২০২৪-অবধি বাংলায় বিনিয়োগের বহর কতটা বাড়ে, আর তাতে বঙ্গবাসীর ভোটের পাত্র ছলকে পড়ে কী না এই প্রশ্নের উত্তর দেবে সময়ই।

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।