বোরখা পরা মহিলা ভোটারদের বিশেষভাবে যাচাই! কেন এমন আর্জি বিজেপির?

Muslim Women Voter Delhi: ভিডিওতে দেখা যায়, বোরখা পরা মুসলিম মহিলাদের তাদের 'নিকাব' সরাতে বলছেন বিজেপি প্রার্থী।

inscript
২ মিনিট
বোরখা পরা মহিলা ভোটারদের বিশেষভাবে যাচাই! কেন এমন আর্জি বিজেপির?

দীর্ঘ সাত দফা ভোটের পাঁচ দফা সাঙ্গ। লোকসভা নির্বাচনের এই পাঁচ দফায়, ছাপ্পা ভোট বা ভুয়ো ভোটের বিক্ষিপ্ত খবর মিলেছে। তবে ভুয়ো ভোটার আটকাতে বিজেপির দিল্লি শাখা এক অদ্ভুত দাবি জানিয়েছে। সেই দাবি আবারও স্পষ্ট বুঝিয়ে দিয়েছে বিজেপির সমস্ত আশঙ্কা কাদের ঘিরে। সমস্ত অপরাধীমুখ কোন সম্প্রদায়ের বলেই বিজেপির বিশ্বাস। আসলে শাহিনবাগের ভূত এখনও তাড়া করে বেড়াচ্ছে দিল্লি বিজেপিকে। মুখ্য নির্বাচনী আধিকারিককে ডেকে বিজেপি দাবি করেছে, বোরখা পরে যে মহিলারা ভোট দিতে আসবেন, তাঁদের সঠিকভাবে যাচাই করতে হবে।

দিল্লি বিজেপির প্রতিনিধিদল, বিধায়ক অজয় মহাওয়ার এবং মোহন সিং বিস্ত, রাজ্য সম্পাদক কিষাণ শর্মা এবং আইনজীবী নীরজ গুপ্ত বুধবার দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে। বোরখা পরা মহিলা ভোটাররা ভোট দিতে এলে যাতে তাঁদের সঠিকভাবে যাচাই করা হয় সেই দাবিতে একটি স্মারকলিপি পেশ করেছে বিজেপির এই দল। দিল্লিতে ২৫ মে লোকসভা নির্বাচন।

এই প্রতিনিধিদলের নেতৃত্ব অজয় মহাওয়ার বলছেন, "যারা বোরখা বা মাস্ক পরে ভোট দিতে আসেন, তাদের সম্পূর্ণভাবে যাচাই করার পরেই ভোটদানের অনুমতি দেওয়া উচিত। একজন মহিলা আধিকারিক বা মহিলা পুলিশ অফিসাসের তাঁদের মুখ পরীক্ষা করা উচিত।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
আপনার-আমার টাকায় 'মোদি কি গ্যারান্টি' বিজ্ঞাপন! ভোটের প্রচারে কত কোটি খরচ জানেন?

BJP Google Ads Budget: গুগলে বিজেপির বিজ্ঞাপন বাবদ প্রায় ৩৮৭ মিলিয়ন টাকা খরচ করেছে সরকারি সংস্থা, তাও মাত্র চার মাসে।

মুখ্য নির্বাচনী আধিকারিক দিল্লি বিজেপির প্রতিনিধিদলকে আশ্বস্তও করেছেন যে, তিনি এই বিষয়ে সর্বোত্তম সম্ভাব্য আইনি বিকল্প বিবেচনা করবেন এবং যে কোনও ভুয়ো ভোট ঠেকাতে পদক্ষেপ করবেন।

একটি ভোটকেন্দ্রে হায়দরাবাদ লোকসভা আসনের বিজেপি প্রার্থী মাধবী লাথার মুসলিম মহিলা ভোটারদের পরিচয় যাচাই করার একটি ভিডিও প্রকাশের পরে বিতর্ক শুরু হয়। এই ঘটনা নিয়ে কথা শুরু হতেই দিল্লি বিজেপির এমন অভিনব দাবি। ওই ভিডিওতে দেখা যায়, বোরখা পরা মুসলিম মহিলাদের তাদের 'নিকাব' সরাতে বলছেন বিজেপি প্রার্থী। ভিডিওটি অনলাইনে প্রকাশের পর নির্বাচন কমিশন মাধবী লাথার বিরুদ্ধে মামলাও দায়ের করেছে।

যে দেশের প্রধানমন্ত্রী খোদ বলেন কারা সন্ত্রাস ছড়ায় তা পোশাক দেখে বোঝা যায়, যে দেশের প্রধানমন্ত্রী বলেন কংগ্রেসের লক্ষ্য যাদের বেশি বাচ্চা হয় তাঁদের মধ্যে দেশের সম্পত্তি বিলিয়ে দেওয়া সেই দেশের শাসকদল বিজেপি যে বেছে বেছে ভুয়ো ভোটার ঠেকাতে মুসলিম সম্প্রদায়কেই বিশানা করবে এ অস্বাভাবিক নয়। এই দিল্লিই ঘোল খাইয়ে দিয়েছিল বিজেপিকে। সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনে শাহিনবাগ হয়ে উঠেছিল ভারতের বিক্ষোভের কেন্দ্র। শাহিনবাগ, দক্ষিণ-পূর্ব দিল্লির একটি মুসলিম পাড়া। এখানের বেশিরভার মানুষই শ্রমিক শ্রেণির। ২০১৯-২০ সালের শীতকালে এই শাহিনবাগের বাসিন্দারা, প্রধানত মহিলারা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় পথে নামেন।

তিন মাসেরও বেশি সময় ধরে চলেছিল এই আন্দোলন। সারা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের ঢেউ তুলেছিলেন শাহিনবাগের মহিলারাই, মুসলিম মহিলারাই। ২০২০ সালের মার্চ মাসে করোনভাইরাস মহামারীর প্রাদুর্ভাব শুরু হলে সেই আন্দোলন থেমে যেতে বাধ্য হয় কিন্তু বিজেপির মন থেকে যে সেই ভয় যায়নি তা প্রমাণ করে দিল দিল্লি বিজেপি। মুসলিম মহিলারাই ভুয়ো ভোট দেন বোরখার আড়ালে? এমন মারাত্মক অভিযোগ তুলেও জননেতা হওয়ার দাবি কীভাবে করেন বিজেপির নেতা নরেন্দ্র মোদি?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?