মিলে গেল কেজরিওয়ালের ভবিষ্যদ্বাণী! মোদি কি বানপ্রস্থের পথে?

RSS Margdarshak Mandal: কংগ্রেসের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ভারতীয় জনতা পার্টির মার্গদর্শক মণ্ডলে যুক্ত করা হয়েছে।

inscript
৩ মিনিট
মিলে গেল কেজরিওয়ালের ভবিষ্যদ্বাণী! মোদি কি বানপ্রস্থের পথে?

বিজেপি আর আরএসএসের অন্দরে হাওয়া গরম। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বিজেপির মতাদর্শিক সংগঠন হলেও নরেন্দ্র মোদির একনায়ক হয়ে ওঠা আরএসএসের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে বিজেপির। তবে কেরল কংগ্রেস দাবি করছে, তৃতীয় দফায় ক্ষমতায় আসার পর সমীকরণ বদলাচ্ছে, অন্তত সাংগঠনিক দিকে তো বটেই। কংগ্রেসের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ভারতীয় জনতা পার্টির মার্গদর্শক মণ্ডলে যুক্ত করা হয়েছে। তাহলে কি রাজনৈতিক অবসরের পথে হাঁটছেন মোদি?

কেরল কংগ্রেস বিজেপির ওয়েবসাইটের একটি স্ক্রিনশটও শেয়ার করেছে যাতে মোদি এবং রাজনাথের নাম ও ছবি বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানি এবং মুরলি মনোহর যোশীদের সঙ্গেই সঙ্ঘের মার্গদর্শক মণ্ডলে রয়েছে৷ তবে কংগ্রেসের এই দাবি মানছে না বিজেপি। এক্স-এ একটি পোস্টে বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন যে মোদি এবং রাজনাথ সিং ২০১৪ সালের অগাস্ট থেকেই দলের 'মার্গদর্শক মণ্ডল'-এর অংশ ছিলেন। তাই কংগ্রেসের এই দাবিকে 'মিথ্যা' বলে উড়িয়ে দিয়েছেন তিনি। ২০১৪ সালে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, তৎকালীন দলীয় সভাপতি অমিত শাহ মার্গদর্শক মণ্ডলে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সহ চারজন নেতার নাম করেছিলেন - মোদি, রাজনাথ সিং, আদবানি এবং মুরলি মনোহর যোশী। ২০১৮ সালের অগাস্টে বাজপেয়ী মারা যান।

Fact: On 26.8.2014 - 5 leaders were included in Margdarshak Mandal

Shri Vajpayee

Shri Modi

Shri Advani

Shri Joshi

Shri Rajnath Singh

Press note of BJP is on the same website but under GAALIBAAZ- Congress has become a factory of fake news

From fake videos to outright lies! But…

— Shehzad Jai Hind (Modi Ka Parivar) (@Shehzad_Ind)

  • আপনার জন্য আরও কিছু লেখা
আরএসএসের তৈরি জমিতে ব্যাট করে এখন সঙ্ঘকেই লাথি! BJP-RSS সম্পর্কে ইতি?

BJP-RSS Clash: গত বেশ কয়েক বছরে নিজস্ব কাজে মোদি আরএসএসের সঙ্গে শলা-পরামর্শ করে এগিয়েছেন এমন উদাহরণও বিরল।

নরেন্দ্র মোদি এবং রাজনাথ সিং জেপি নাড্ডা, অমিত শাহ, বি এস ইয়েদুরপ্পা, সর্বানন্দ সোনোয়াল, ডক্টর কে লক্ষ্মণ, ইকবাল সিং লালপুরা, সুধা যাদব এবং ডক্টর সত্যনারায়ণের সঙ্গে বিজেপির সংসদীয় বোর্ডেও রয়েছেন। কিন্তু মার্গদর্শক মণ্ডলে যে প্রবীণরা থাকেন, সাধারণত রাজনীতির মূল ময়দানে তাঁদের আর দেখা যায় না। কেজরিওয়াল বলেছিলেন, ৭৫ বছর হয়ে গেলে সেই নেতা কোনও দায়িত্বে থাকবেন না এমন নিয়ম মোদিই শুরু করেন। মোদিও কি সেই পথেই এগোলেন এবার?

নরেন্দ্র মোদি ৭১ জন কেন্দ্রীয় মন্ত্রী সহ তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অন্যদিকে, রাজনাথ সিং টানা দ্বিতীয়বার প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন। ২০১৯ সালের ১ জুন উত্তরপ্রদেশের লখনউয়ের সাংসদ রাজনাথ সিং প্রথম প্রতিরক্ষা মন্ত্রকের প্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের মুখপত্র 'অর্গানাইজার'-এর সর্বশেষ সংখ্যার একটি নিবন্ধে বলা হয়েছে, লোকসভা ভোটের ফলাফল 'অতি আত্মবিশ্বাসী' বিজেপি কর্মী এবং নেতার কাছে 'রিয়েলিটি চেক' হয়ে দাঁড়িয়েছে। এই কর্মী ও নেতারা দর্পে ও অতিরিক্ত আত্মবিশ্বাসের বুদবুদে ভরসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্যারিশ্মা উপভোগ করছেন কিন্তু মানুষের কথা তাঁদের কানে যায়নি।

এবারের লোকসভা নির্বাচনে, এনডিএ জোট ২৯৩টি আসন নিয়ে সরকার গড়েছে। ইন্ডিয়া জোট এবার পেয়েছে ২৩৪টি আসন পেয়েছে, যেখানে কংগ্রেস একা পেয়েছে ৯৯টি আসন।

Modi and Rajnath Singh officially entered Marg Darshak Mandal according to BJP's website.

Is this indication that the floor test is going to fail and is this a dry run of the page post the disaster?

Link:

— Congress Kerala (@INCKerala)

কেরল কংগ্রেস আশঙ্কা প্রকাশ করেছিল যে, মোদি ও রাজনাথকে মার্গদর্শক মণ্ডলে জোড়ার পদক্ষেপটি সাম্প্রতিক লোকসভা নির্বাচনের ফলাফল দেখেই করা হয়েছে। বিরোধী দলের বেশ কয়েকজন নেতার দাবি, বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ সরকারের তৃতীয় মেয়াদ বেশিদিনের নয়। কারণ বিজেপি একা পেয়েছে ২৪০ টি আসন, তারা এখন এনডিএ জোটের উপর নির্ভরশীল। এই জোট ভাঙা সময়ের অপেক্ষা মাত্র।

তবে এখানেই বিতর্ক শেষ হয় না। ২০১৪ সালে মার্গদর্শক মণ্ডলী মোদিই শুরু করেছিলেন। তখন তিনিই আদবানি এবং মুরলী মনোহর যোশীকে মার্গদর্শক মণ্ডলীতে পাঠান। বিজেপির নেতা, যাদের বয়স ৭৫ পেরিয়ে যাচ্ছে বা আরএসএসের হয়ে তাঁদের রাজনৈতিক উপযোগিতাও সীমিত হয়ে আসছে তাদের সাধারণত এখানে পাঠানো হয়। তাহলে কি নিজের তৈরি বয়সসীমার ফাঁদে পড়ে মোদি পদত্যাগ করবেন?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।