আরজি কর: কেন এগিয়ে এলেন চিফ জাস্টিস চন্দ্রচূড়? কখন হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট?

R G Kar Doctor Rape and Murder Case: মঙ্গলবার কোর্ট খুললেই এই মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ। ডিওয়াই চন্দ্রচুড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির এই বেঞ্চে রয়েছেন - বিচারপতি জেবি পাদ্রিয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র।

Tanvia Barua
৩ মিনিট
আরজি কর: কেন এগিয়ে এলেন চিফ জাস্টিস চন্দ্রচূড়? কখন হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট?

আরজি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। আদালতের ভাষায় যাকে বলে সুয়োমোটো মামলা। শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ সেই মামলা দায়ের করেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার উঠেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে। হাইকোর্টের আইনজীবী জানান, সুপ্রিম কোর্ট নিজে থেকে এই মামলায় পদক্ষেপ করেছে। ফলত শীর্ষ আদালতে সিবিআই তদন্ত-সহ আরজি কর কাণ্ডের বিভিন্ন বিষয় নিয়ে শুনানি হবে। রবিবার শীর্ষ‌ আদালতের প্রকাশিত কজলিস্ট অনুযায়ী, আগামী মঙ্গলবার আরজি কর কাণ্ডের শুনানি হবে।

সোমবার রাখি উপলক্ষে আদালত বন্ধ রয়েছে, মঙ্গলবার কোর্ট খুললেই এই মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ। ডিওয়াই চন্দ্রচুড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির এই বেঞ্চে রয়েছেন - বিচারপতি জেবি পাদ্রিয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। দুই আইনজীবী চিঠি লিখে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির কাছে নিজে থেকে এই মামলা গ্রহণের জন্য আবেদন করেছিল। 'In Re: Alleged Rape and Murder of trainee Doctor in RG kar Medical College Hospital, Kolkata and Related Issues' নামে রবিবার দুপুর ১টা নাগাদ মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে। কেন নিজে থেকে মামলায় হস্তক্ষেপ করল আদালত? কখন করা হয় এই সুয়োমোটো মামলা?

দেখে নেওয়া যাক কোন কোন পরিস্থিতিতে সুয়ো মোটো মামলা দায়ের হতে পারে।

জনগণের সচেতনতা : যখন কোনো ঘটনা নিয়ে জনগণ অনেকটাই সচেতন হয়ে ওঠে এবং গুরুত্ব দেয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
যৌনাঙ্গে ক্ষত, শরীরের ২৪ জায়গায় চোট! নারকীয় অত্যাচারের প্রমাণ ময়নাতদন্তের রিপোর্টে

R G Kar Doctor Rape and Murder: এখানেই শেষ নয়, অত্যাচারের খতিয়ান আরও দীর্ঘ। ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে, নির্যাতিতার কোথায় কী ভাবে ক্ষত হয়েছিল।

মৌলিক অধিকার : যখন সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার খর্ব হয়।

অবিচার : আদালত গুরুতর অন্যায় বা অভিযোগ নিয়ে সচেতন হয়ে উঠলে।

আদালত অবমাননা : কোনো আদেশের পালন না করে যখন আদালতের অবমাননা করা হয়। আদালতের নির্দেশ না মানলে মামলার দিশা হারানোর সম্ভবনা থাকে।

বিচার বিভাগীয় পর্যালোচনা : আদালতের রায় সাংবিধানিক কিনা তা পর্যালোচনা করতেও এই পদক্ষেপ নেওয়া হতে পারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আর জি কর কাণ্ড উপলক্ষ্য মাত্র, ক্ষোভের বারুদ জমতে দেখেও দেখেনি শাসক দল

RG Kar Doctor Rape and Murder case : প্রতিদিনের অভিজ্ঞতার পুঞ্জীভূত ক্ষোভ এবার মানুষ উগড়ে দিয়েছেন ,সেই ক্ষোভের আগুন এখনও জ্বলছে। এটি এত সহজে নিভে যাওয়ার নয়।

বেসামাল পরিস্থিতি : প্রাকৃতিক দুর্যোগ, মহমারি বা জাতীয় সঙ্কটের মত গুরুতর পরিস্থিতি সামাল দিতে এই ধরনের হস্তক্ষেপের প্রয়োজন হয়।

এই প্রথম নয়। অতীতেও এমন বহু সুয়ো মোটো বা স্বতঃপ্রণোদিত মামলা হয়েছে সুপ্রিমকোর্টে। ২০২১ সালের একটি প্রতিবেদনে লেখা হয়েছে, ১০ বছরে সবচেয়ে বেশি সুয়ো মোটো মামলা হয়েছিল করোনা মহামারীর সময়। ১৯৯৪ সালে যমুনা নদীর দূষণ নিয়ে শীর্ষ আদালত সুয়ো মোটো মামলা করেছিল। দিল্লির বায়ু দূষণ নিয়েও এই মামলা পদক্ষেপ করেছিল। তামিলনাড়ুতে ২৫ জন বন্দিকে গুলি করে হত্যার ঘটনায় সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছিল। ১৯৯৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৬১% নির্দিষ্ট অপরাধের ঘটনা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট নিজে পদক্ষেপ করেছে। যা ২০১৫-২০২১ সালে কমে ১৪% হয়েছিল।

সেই তালিকায় এবার ঢুকে পড়ল আরজি করের চিকিৎসক খুন-ধর্ষণের মামলাও। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ক্ষেত্রে তদন্ত কতদূর এগিয়েছে থেকে শুরু করে মহিলা নিরাপত্তার ব্যবস্থা সকল কিছুই তদন্ত করবে সুপ্রিম কোর্ট। ওই মামলায় দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে কলকাতা পুলিশের উপরে অনাস্থা প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট। যার জেরে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। আরজি করের ঘটনার তদন্ত করতে দিল্লি থেকে বিশেষ দল কলকাতায় এসেছে ইতিমধ্যেই। ঘটনার পরের দিনই আরজি কর কাণ্ডে অভিযুক্ত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তিকে ঘটনাস্থলের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। সেই ধৃত ব্যক্তির মনস্তাত্ত্বিক বিশ্লেষণের কাজ ইতিমধ্যেই শুরু করেছে সিবিআইয়ের তদন্তকারী দল। কমিশনার জানিয়েছিলেন, ওই ব্যক্তি নাকি নিজে থেকে ফাঁসির শাস্তির কথা বলেছিলেন। তদন্তকারী দল জানার চেষ্টা করছে, অভিযুক্ত ব্যক্তি নিজেই অন্যায়ের কথা স্বীকার করেছেন, নাকি এই ঘটনায় অন্য কেউ তাঁকে ব্যবহার করছে। ঘটনাস্থলে জোরদার তদন্ত শুরু হয়েছে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দুই দিন ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তবে এখনও পর্যন্ত নতুন করে কাউকে গ্রেফতার করা হয়নি। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে নিহতের ময়নাতদন্তের রিপোর্ট।

অন্যদিকে, রবিবার মহিলা চিকিৎসকের বাবা - মা তথ্য লোপাটের অভিযোগ তুলেছেন। চিকিৎসকের নিয়মিত লেখা ডায়েরি সেমিনার রুমে পাওয়া গিয়েছিল। কলকাতা পুলিশ সেই ডায়েরি সিবিআইকে দিয়ে দিয়েছে। চিকিৎসকের বাবা-মায়ের দাবি, ডায়েরির ৩-৪ টি পাতা ছেড়া ছিল। তাঁর বাবা বলেছেন, নিজের জীবনের সব কিছুই নাকি তিনি এই ডায়েরিতে পুঙ্খানুপুঙ্খ লিখে রাখতেন। গোড়া থেকেই তথ্য লোপাটের আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা প্রাক্তন অধ্যক্ষ এবং কলকাতা পুলিশ কমিশনারকে কাঠগড়ায় তুলছেন। এ ছাড়াও এই মামলার গুরুত্বপূর্ণ বিষয়গুলি খতিয়ে দেখবে আদালত।

আরজি কর কাণ্ড নিয়ে প্রথম থেকেই হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য ও হাসপাতাল কর্তৃপক্ষ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে 'পুরস্কৃত পদে' নিয়োগ করা হয়েছে বলে সমালোচনাও করেছিল হাই কোর্ট। আরজি কর কাণ্ডের প্রতিবাদে লাগাতার আন্দোলন, মিছিল চলছে। এই পরিস্থিতিতে নিজে থেকেই এই মামলাটিতে হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। এখন এই পদক্ষেপের ফল কী হয় তার দিকেই তাকিয়ে গোটা দেশ।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?