বিজেপিরই শাখা সংগঠন নির্বাচন কমিশন? কেন রাজকুমার রাওকে দিয়ে প্রচার বিকশিত ভারতের!

Election Commission & Viksit Bharat Run: ২০২৩ সালের অক্টোবরে রাজকুমার রাওকে নির্বাচন কমিশন 'ইসিআই জাতীয় আইকন' হিসাবে নিযুক্ত করে। অর্থাৎ তিনি ভারতের নির্বাচন কমিশনের একজন অ্যাম্বাসাডর।

inscript
২ মিনিট
বিজেপিরই শাখা সংগঠন নির্বাচন কমিশন? কেন রাজকুমার রাওকে দিয়ে প্রচার বিকশিত ভারতের!

বিজেপি সরকার আর নির্বাচন কমিশন কি বন্ধু? নির্বাচন কমিশন কি বিজেপিরই শাখা সংগঠন? প্রশ্ন উঠছে। লোকসভা নির্বাচনের ৩টি দফা পেরিয়ে গেছে, আরও চার দফার লড়াই বাকি। সারা দেশেই জারি আছে নির্বাচনী বিধিও। তারই মধ্যে কেন বিজেপির প্রচার অনুষ্ঠানকে সমর্থন ও প্রচার করছে নির্বাচন কমিশন? দিল্লি বিশ্ববিদ্যালয়ে 'বিকশিত ভারত দৌড়'-এর আয়োজন করা হয়েছিল। বিকশিত ভারত বিজেপি সরকারের প্রচারমূলক স্লোগান। বিশ্ববিদ্যালয়ে সেই অনুষ্ঠানে বিজেপি নেতা সাইনা নেহওয়াল পতাকাও নাড়ান। কিন্তু এই একই অনুষ্ঠানে ছিলেন অভিনেতা রাজকুমার রাও-ও।

অসুবিধা কোথায়? কত অভিনেতাই তো বিজেপির প্রচারে যান। ২০২৩ সালের অক্টোবরে রাজকুমার রাওকে নির্বাচন কমিশন 'ইসিআই জাতীয় আইকন' হিসাবে নিযুক্ত করে। অর্থাৎ তিনি ভারতের নির্বাচন কমিশনের একজন অ্যাম্বাসাডর। দেশ জুড়ে নির্বাচনী আচরণ বিধি কার্যকরী থাকাকালীন একজন বিজেপি নেতার সঙ্গে কীভাবে খোদ নির্বাচন কমিশনের অ্যাম্বাসাডর বিজেপির প্রচারাভিযানের অনুষ্ঠানে প্রতিনিধি হয়ে যাচ্ছেন?

  • আপনার জন্য আরও কিছু লেখা
কত ভোট পড়ল জানাতে এত দেরি! কারচুপি লুকোতে চাইছে নির্বাচন কমিশন?

Election Commission Voting Data: প্রতিটি লোকসভা কেন্দ্রের ভোটারদের সংখ্যা এবং সেই লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত বিধানসভা কেন্দ্রগুলিও কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে না কেন?

ইলেকশন কমিশনের বিরুদ্ধে আগেও শাসক বিজেপির নানা ঘৃণাভাষণ উপেক্ষা করার অভিযোগ উঠেছে। মোদির মুসলিমদের নিয়ে অকথ্য অপমান নির্বাচনী আবহেও ক্লিনচিট পেয়েছে কমিশনের, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে বিলম্ব ছিল লক্ষ্যণীয়। তা বলে সরাসরি বিজেপির অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন কেন কমিশন?

কংগ্রেসের দিল্লি শাখা ভারতের নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করে বলেছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিকশিত ভারত অনুষ্ঠানটি 'মডেল কোড অফ কন্ডাক্ট' লঙ্ঘন করেই আয়োজিত হয়েছিল। অভিযোগে বলা হয়েছে, অনুষ্ঠানের পোস্টারে প্রধানমন্ত্রীর ছবি ছিল এবং অনুষ্ঠানটিকে 'নির্বাচনী প্রচার' বলেই উল্লেখ করা হয়েছে। নির্বাচনী আদর্শ আচরণ বিধিতে কী কী করা যাবে না বিভাগে স্পষ্ট উল্লেখ করা আছে, "প্রচার/নির্বাচনের সঙ্গে কোনও অফিশিয়াল কাজ মেশানো উচিত নয়"। বিশ্ববিদ্যালয়ের বিকশিত ভারত দৌড় এই বিভাগেই পড়ে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রক্ষকই কি ভক্ষক? লোকসভা ভোটের ময়দানে কতটা স্বচ্ছ নির্বাচন কমিশনের ভূমিকা?

Election Commission: গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ভোট, আর সেই ভোট পরিচালনার দায় এবং দায়িত্ব যাদের হাতে, তারা কতটা সুচারু ভাবে পালন করছে তাদের ভূমিকা, উঠেছে নানা মহলে প্রশ্ন।

লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ২৫ মে দিল্লিতে ভোট হবে। বিশ্ববিদ্যালয় ২ মে বলেছিল তারা 'রান ফর বিকশিত ভারত' অনুষ্ঠানের আয়োজন করবে। সেখানে ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল, বলিউড অভিনেতা রাজকুমার রাও এবং উপাচার্য যোগেশ সিং উপস্থিত থাকতে পারেন। বিশ্ববিদ্যালয়ের আধিকারিক এবং বিজেপি নেতা কুলজিত সিং চাহালের মধ্যে এক বৈঠকের পরেই এই অনুষ্ঠানের ঘোষণা করা হয়।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক সূত্র বলছে, নির্বাচন কমিশন কোনও পাল্টা নির্দেশ না দেওয়ায় অনুষ্ঠানটি বাতিল করার প্রশ্নই ওঠেনি। তবে বিশ্ববিদ্যালয় বলছে, প্রধানমন্ত্রী বিকশিত ভারতের উদ্বোধন করেছিলেন ঠিকই তবে নির্বাচন বা কোনও রাজনৈতিক দলের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে ৫,০০০ জনেরও বেশি যুব ২.৪ কিমি দীর্ঘ বিকশিত ভারত দৌড়ে অংশ নিয়েছিল। তাঁদের উৎসাহিত করতে ক্যাম্পাসে যান অভিনেতা রাজকুমার রাও এবং ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। ভোটাধিকার প্রয়োগের বিষয়ে সচেতনতা তৈরি করতে খেলাধুলোর মাধ্যমকে ব্যবহার করতেই রাজকুমার ও সাইনা এগিয়ে এসেছিলেন বলে জানাচ্ছে বিকশিত ভারত দৌড়ের আয়োজকরা। ন্যাশনাল ক্যাডেট কর্পস (এনসিসি) এবং ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস) শাখাগুলির সক্রিয় ছাত্ররাও এই দৌড়ে অংশ নেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।